Ad

বাংলাদেশে আসবে আর্জেন্টিনা? ঋণের বোঝা বাফুফের ঘাড়ে!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
আর্জেন্টিনা
Durbin News

আর্জেন্টিনা দল বাংলাদেশে আসছে, বাফুফের এক কর্মকর্তার এমন বার্তার পরই, আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম সহ গণমাধ্যমগুলোতে। তবে, সব আলোচনা যেনো শেষ হয়ে গেছে মাত্র এক দিনের ব্যবধানেই। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও, পরবর্তীতে সেটি স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' এর সাংবাদিক, গাস্তুন এদুলের এক টুইট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।সেই টুইট বার্তায় গাস্তুন জানান, আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের সাথে বাংলাদেশের কোনো সমঝোতাই হয়নি।তার ভাষ্যমতে, বিশ্বকাপ জেতানো আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির সাথে, আনুষ্ঠানিক ভাবে AFA-এর চুক্তির মেয়াদ না বাড়ানো পর্যন্ত, কোনো কিছুই নিশ্চিত নয়। বাফুফের পক্ষ থেকে আর্জেন্টিনার আসা নিয়ে গুঞ্জন শোনা গেলেও, দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য করা হয়নি। আর্জেন্টিনার অন্যতম সিনিয়র সাংবাদিক, সার্জিও ল্যাভেন্সকি বাংলাদেশ সফর নিয়ে জানান, "আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন তাদেরকে কিছু জানায়নি। তবে যতটুকু জানতে পেরেছেন, বিষয়টি নিয়ে সবে মাত্র আলোচনা শুরু হয়েছে। "অর্থাৎ, AFA-এর পক্ষ থেকে, বাফুফেকে প্রীতি ম্যাচ, কিংবা আর্জেন্টিনার বাংলাদেশে আসার ব্যাপারে, কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। এতেই আবারো সমালোচনার মুখে পড়ে বাফুফে।এর আগে ২০১১ সালে, আর্জেন্টিনাকে বাংলাদেশে এনে, বেশ প্রশংসা কুড়িয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে, আর্জেন্টিনা ও নাইজেরিয়াকে ঢাকায় খেলিয়েছিলো বাফুফে।আর সেই ম্যাচ আয়োজন করতে গিয়েই, ফেডারেশনের ওপর চলে আসে বিশাল ঋণের বোঝা। যা ২০২৩ সালে এসেও পরিশোধ করতে পারেনি বাফুফে। অতীতের ঋণের বোঝা নিয়ে, আবারও মেসির দলকে আনার বিলাসী স্বপ্ন দেখছেন বাফুফে বস কাজী সালাউদ্দিন।আর্জেন্টিনা- নাইজেরিয়ার সেই ম্যাচ আয়োজন করতে গিয়ে, আইএফআইসি ব্যাংকের কাছ থেকে ৮ কোটি টাকা ঋণ নিয়েছিল বাফুফে। সেই ঋণ তো পরিশোধ করা সম্ভব হয়নি, বরং এক যুগ পরে এসে ঋণের পরিমাণ এসে দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকায়। শুধু তাই নয়, ফুটবলের উন্নয়ন হয়নি ছিটেফোঁটাও। মেসিরা যেবার প্রথম ঢাকায় এসেছিলেন, তখন বিশ্ব র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৬০ এরও নিচে। এক যুগ পর ২০২৩ সালে, আবারো একটা সম্ভাবনা জেগেছে আর্জেন্টিনার বাংলাদেশ সফরের। তবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২ তে। তবুও আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনতে মরিয়া বাফুফে। আর এতে ১০০ কোটিরও বেশি খরচ হবে বলে অনুমান করছে, দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সম্ভাবনা আছে স্কালোনির সাথে চুক্তি বর্ধিত হলেই, ফাকা সময় দেখে বাংলাদেশে এসে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। সেই অনুযায়ী ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলাপ করে, দ্রুত বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।মেসি, মারিয়াদের ম্যাচ এদেশের লাখো ফুটবলপ্রেমীদের আনন্দ দিলেও, আদতে ফুটবলের উন্নতিতে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকাই রাখেনি বাফুফে। বিশ্বব্যাপী আর্জেন্টিনার কোটি কোটি সমর্থক আছে। ব্যতিক্রম নয় বাংলাদেশেও। কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের কান্ড পুরো বিশ্ব দেখেছে। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের চিত্র জায়গা করে নিয়েছে, ফিফা ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ভেরিফাইড পেজেও।এমনকি আর্জেন্টাইনরাও সমর্থন করতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটকে। দুই দেশের এই মেলবন্ধন থেকেই দৃঢ় হচ্ছে রাজনৈতিক সম্পর্ক। আর সেখান থেকেই বিশ্বকাপজয়ীদের আবারো দেশের মাটিতে আনতে চায় বাফুফে। আর এতে সমর্থন দিচ্ছে খোদ আর্জেন্টাইনরাও।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad