Ad

ফ্যাশনে মেসির স্ত্রী রোকুজ্জো!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
img-abnews-17123-9
Durbin News

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ব্যক্তিজীবনে অত্যন্ত সাংসারিক একজন মানুষ, একজন প্রেমিক, একজন স্বামী। তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো মডেল ও সাবেক ডেন্টাল স্টুডেন্ট। মেসিকে বিয়ে করার আগেই ফ্যাশন আইকন হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। রোকুজ্জুর সাথে মেসির দেখা হয়েছিলো মাত্র পাঁচ বছর বয়সে। ১৩ বছর বয়সে মেসি চলে যান বার্সেলোনায়। হয়ে উঠেন বিশ্বের সেরা ফুটবলারদের একজন। এদিকে রীতিমতো ফ্যাশন আইকন হয়ে ওঠে রোকুজ্জো। সামাজিক যোগাযোগ মাধ্যমে মডেল হিসেবে পরিচিতি পান তিনি।সে সময় বিবাহ বহির্ভূত অবস্থাতেই মেসির সাথে অন্তরঙ্গ সম্পর্ক চলতে থাকে তার। জন্ম নেয় দুই সন্তান থিয়েগো ও ম্যাতেও। অবশেষে ২০১৭ সালের ৩০ জুন নিজের শহর রোসারিওর একটি বিলাসবহুল হোটেলে বেশ ঘটা করেই বিয়ে করেন এই তারকা জুটি। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক রূপ নেয় ‘অনন্ত জীবনের’।বলা হয়, শতাব্দীর সেরা বিয়ে এটি। বিয়েতে নিজস্ব ফ্যাশন স্টাইলেই নিজেকে সাজিয়েছিলেন রোকুজ্জো। রোজা ক্লারার ডিজাইন করা গাউনটিতে তার পছন্দ মতোই বসানো হয় জটিল লেস। সঙ্গে ছিল সম্পূর্ণ টিউল স্কার্ট। ম্যাচিং ঘোমটায় মুগ্ধতা ছড়িয়েছিল রোকুজ্জো। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অতিথি ছিলেন ২৬০ জন। তাদের মধ্যে ফুটবল স্টার সহ অন্যান্য সুপরিচিত নামি দামি ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই তারকা জুটিকে দেখে মুগ্ধ হয়েছিলেন তারা। ২০১৮ সালে ফিল্ম ফেস্টিভ্যালে রোকুজ্জোর সমুজ্জ্বল উপস্থিতি চলচ্চিত্র-প্রেমীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছিল। সেদিন লাল গালিচায় হাঁটার সময় তার পরনে ছিল ফ্লোর-লেংথ গাউন। পাশাপাশি ছিল স্টেটমেন্ট কানের দুল। তার এমন ফ্যাশন সেন্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। বিয়ের পর লিওনেল মেসি-অ্যান্তোনেলা রোকুজ্জোর ঘরে কোল আলো করে আসে তৃতীয় সন্তান সিরো। সন্তান জন্মের আগে গর্ভাবস্থায় জাঁকজমকপূর্ণ পোশাক সিরিজ উপস্থাপন করেছিলেন রোকুজ্জো। এ সময় তার ফ্যাশন সেন্স এতই উচ্চমার্গের ছিল যে, স্ট্যান্ডআউট লুক, হাই নেকলাইন এবং বড় হাতার ফর্ম-ফিটিং ম্যাক্সির সঙ্গে হাঁটু সমান বুট ও ফেডোরা টুপির ব্যবহার অসাধারণ লেগেছিল।ফ্যাশন সচেতনতা দিয়ে প্রায়ই নজর কাড়ে মেসির পরিবার। সাধারণ একটি রাতের আউটিংও নিজস্ব স্টাইলের ফ্যাশন দিয়ে অসাধারণ করে তোলেন রোকুজ্জো। পাশাপাশি তার ছেলেমেয়েদের পোশাকের মিল তো থাকেই। শুধু কাজ নয়, নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে বরাবরই আলাদা মেসির স্ত্রী। অনুষ্ঠান যাই হোক না কেন, তিনি নিজেকে চটকদার এবং আড়ম্বরপূর্ণ দেখাতে ভালোবাসেন। বিন্দাস চলাফেরা করাটা তাঁর পছন্দ। ফ্যাশনে ব্যাপক এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। অন্য কোনো তারকাকে অনুকরণের চেষ্টা তাঁর নেই। বরং তাঁর ফ্যাশন যাতে অন্যরা ফলো করে সেটাই চান তিনি। মেকআপ-গেটআপ নিয়ে তাঁর বিস্তর চিন্তা রয়েছে।গ্রীষ্মের সাধারন সাদা পোশাককেও তিনি গর্জিয়াস করেন। সানড্রেসে রাফল হাতা এবং ম্যাচিং হেডব্যান্ডের সঙ্গে মানানসই করেন নিজেকে। স্টেডিয়াম কিংবা বিশ্বের অন্য কোনো জায়গায় যতবারই তিনি ক্যামারা বন্দি হন, ততবারই আলাদা ভাবে নিজেকে তুলে ধরেন রোকুজ্জো।তিনি জিন্স যখন পরেন-তখন প্যান্ট স্যুট আর স্নিকার্সেও আনেন ম্যাচিং। টাসেল টপ ও চেক প্যান্টে ফ্যাশন সচেতন রোকুজ্জোকে দারুণ লাগে।ঘরের ভেতরও ফ্যাশনেবল থাকার চেষ্টা করেন তিনি। হাইলাইটেড প্রিন্টেড ম্যাক্সির সঙ্গে থাকে হিল এবং ম্যাচিং হেডব্যান্ড। সামগ্রিকভাবে, আন্তোনেল্লা রোকুজ্জোর রয়েছে অনবদ্য ফ্যাশন সেন্স।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad