Ad

সৌম্যর ক্যারিয়ারের বিদায় ঘন্টা কি বেজে গেলো?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_1
Durbin News

একসময় সৌম্য ছিলেন বাংলাদেশ দলের মারকুটে ব্যাটসম্যানের তালিকায়, তার দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগাররা জয়ের স্বাদ পেয়েছে বেশ কয়েকবার। কিন্তু পরবর্তীতে ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায়, জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও এখন তাকে, রীতিমতো টিকে থাকার সংগ্রাম করতে হচ্ছে।কিছুদিন পরেই বয়স ত্রিশ ছুঁতে যাচ্ছে। এ বয়সে একজন ক্রিকেটার নিজের সেরা ফর্মে থাকেন।অথচ সেখানে উল্টো চিত্র যেন সৌম্যর ক্ষেত্রে। ব্যাট হাতে সময়ের সঙ্গে যেন আরও পিছিয়ে যাচ্ছেন তিনি। এমনকি রান করতে না পারায়, ঘরোয়া ক্রিকেটে একাদশের বাইরে রাখার মতো ঘটনা ঘটেছিল। তবে নিজেকে ফিরে পেতে চেষ্টা করে যাচ্ছিলেন সৌম্য। তার মধ্যে সম্ভাবনা দেখে, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে জাতীয় দলে জায়গা দেয় বোর্ড।অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায়, সেখানে ভালো কিছু করার সুযোগ ছিলো তার। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সৌম্য। প্রায় ১ বছর পর জাতীয় দলে ফেরাটা রাঙ্গাতে পারেননি তিনি।আসরের ৬টি টি-টোয়েন্টিতে রান করতে পেরেছেন মাত্র ৭৬। যার মধ্যে সর্বোচ্চ রান ছিল ২৩। এমনকি শূন্য রানেও আউট হয়েছেন তিনি।সেখান থেকে এনসিএলে ফিরেও হতাশ করেছেন সৌম্য। ৭১ রানের একটি ইনিংস ছাড়া, বেশ বাজে সময় কাটিয়েছেন তিনি।চলতি বিপিএলে আরও বাজে অবস্থা এই ব্যাটারের। ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলা সৌম্য এখন পর্যন্ত দুইবার আলোচনায় এসেছেন।তবে কোনোটাই ব্যাট হাতে মারকুটে পারফর্মেন্সের জন্য নয়। বরং এক ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো নিয়ে, আরেক ম্যাচে বিতর্কিত আউটের কারণে। ঢাকার হয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। যেখানে রান করতে পেরেছেন সবমিলিয়ে ২৬। সর্বশেষে দুই ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। বোঝাই যাচ্ছে ব্যাট হাতে কি দুর্দশা এই বাঁহাতি ব্যাটসম্যানের। ২০১৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে চাপান সৌম্য সরকার। সে সময় তাকে দেশের অন্যতম সেরা তরুণ ক্রিকেটার বলে মনে করা হতো। অভিষেকের পর তিন সংস্করণ মিলিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত দেড়শোরও বেশি ইনিংস খেলেছেন।তবে দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলে নিজের জায়গাটা দৃঢ় করতে পারেননি তিনি। সৌম্যের মাঝে সম্ভাবনা দেখতে পেয়ে নির্বাচকরা তাকে বারবার ফর্মে ফেরার সুযোগ করে দিয়েছিলেন।কিন্তু তা কাজে লাগাতে পারেননি এই ক্রিকেটার। কিছুতেই যেন ব্যর্থতার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছেন না।সৌম্যের আত্মবিশ্বাসও যেন এখন তলানিতে। তার ব্যাটিংয়ের ধরণ, শারীরিক ভাষাতেও রয়েছে আত্মবিশ্বাসের অভাব।সৌম্যর একসময়কার সেই ভয়ডরহীন ব্যাটিং স্টাইল এখন আর দেখাই যায় না। উল্টো ব্যাট হাতে ঠিকমতো টাইমিং করতে না পারা, রিফ্লেক্স কমে যাওয়ার মতো বাজে ঘটনাগুলো সবার চোখে পড়ছে।এছাড়া আউট হওয়ার পর মেনে নিতে না পারা, আম্পায়ারের সিদ্ধান্তকে প্রত্যেকবার প্রশ্নবিদ্ধ করে ফিরে যাওয়া তো আছেই।ভক্তদের মনে তাই এখন একটাই প্রশ্ন, সৌম্যের ক্রিকেট ক্যারিয়ার কি তাহলে এখানেই শেষ হয়ে যাবে?তবে সকলের চাওয়া, হাল ছেড়ে না দিয়ে এখান থেকে, নতুন উদ্যমে নিজেকে আগের ফর্মে ফিরিয়ে আনুক সৌম্য। তাহলে লাভবান হবে দেশের ক্রিকেট।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad