Ad

রোনালদো-মেসি দ্বৈরথে রোনালদোর জয়; হৃদয় ছুঁয়েছে ফুটবলপ্রেমীদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

আরব্য রজনীতে রচিত হয়েছে রূপকথার গল্প। আর সেই গল্পের শেষটায় ছিল মেসি, রোনালদো, নেইমারদের হাসিমাখা দৃশ্য। সৌদিতে গোলবন্যার ম্যাচে রিয়াদ অল স্টার ইলেভেনকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি।রোনালদোর জোড়া গোল আর মেসি, এমবাপ্পেদের গোলে রিয়াদ মেতে ওঠে গোল উৎসবে। চমক আর তারকায় ঠাঁসা ম্যাচের শুরুর আগেই ছিল বড় এক চমক।মাঠে উপস্থিত ছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। দুই দলের খেলোয়াড়দের সাথেই হাত মেলান এই প্রবীণ কিংবদন্তি তারকা। যদিও সব ছাপিয়ে দর্শকদের নজর ছিল মেসি, রোনালদোর দিকেই। এই ম্যাচকে ঘিরে, দর্শকদের মাঝে উন্মাদনা কিংবা উত্তেজনার ছিল না কোনো কমতি। তিন মিনিটের মাথায়, নেইমারের বাড়ানো পাসে গোল দিয়ে, পিএসজিকে লিড এনে দেন, বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। এলএম টেনের গোলে ১-০ তে এগিয়ে থেকে, রিয়াদ অল স্টারের ওপর চড়াও হয় পিএসজি।ম্যাচের মাত্র ১৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ পায় তারা। প্রথম গোলে অ্যাসিস্ট করা নেইমারের কাছে সুযোগ আসলেও, ব্যর্থ হন ব্রাজিলিয়ান নাম্বার টেন। নেইমারকে ঠেকিয়ে, অল স্টারকে দ্বিতীয় গোল খাওয়া থেকে বাঁচান গোলরক্ষক আল ওয়াসিস।এরপর ম্যাচের মাত্র ২৫ মিনিটে ব্যবধান বাড়ায় পিএসজি। কিন্তু মেসির পাস থেকে এমবাপ্পে গোল করলেও, অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেটি।এরপর ৩২ মিনিটে, ডি বক্সের ভেতর রোনালদোকে ফাউল করে বসেন, পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। সৌদির মাটিতে অভিষেকেই পেনাল্টি পেয়ে যান সিআর সেভেন। অভিষেকেই গোল করার সুযোগটাও হাতছাড়া করেননি এই পর্তুগিজ তারকা। নাভাসকে বোকা বানিয়ে নিজে স্কোর করার পাশাপাশি, দলকে সমতায় ফেরান সিআর সেভেন। ম্যাচে উত্তাপ আরো বেড়ে যায়, ৩৯ মিনিটে পিএসজি তারকা Juan Bernat লাল কার্ড পেলে। সমতায় ফেরার পরও চলতে থাকে দুই দলের অতর্কিত আক্রমণ। ৪৩ মিনিটে পিএসজির রক্ষণভাগের তারকা, মার্কুইনহোসের গোলে ব্যবধান বাড়ায় মেসিরা।প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নেইমার পেনাল্টি মিস করেন। তার শট সহজেই রুখে দেন অল স্টারের গোলরক্ষক।তবে, ভুল করেননি সিআর সেভেন। বিরতিতে যাওয়ার কয়েক মূহূর্ত আগে, দুর্দান্ত এক গোলে আবারো দলকে সমতায় ফেরান এই তারকা। সেই সাথে অভিষেকেই পূর্ণ করেন জোড়া গোল।২-২ সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারো গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তারা। ম্যাচের ৫৩ মিনিটে এমবাপ্পের পাস থেকে নিজের নামের পাশে গোল যোগ করেন সার্জিও রামোস। সমতা ভেঙে আবারো লিড নেয় পিএজি। এরপর আবারো সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি অল স্টার। ৫৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে, দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন আর তাতেই ৩-৩ গোলে সমতায় ফেরে রোনালদোর দল।ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। এবার শট নেন এমবাপ্পে। এই তারকার গোলে আবারো এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। ম্যাচের অবস্থা তখন অল স্টার একাদশ তিন, পিএসজি চার। এরপর ৬১ থেকে ৬২ মিনিটের মাথায় মেসি, নেইমার, রোনালদো, হাকিমি, এমবাপ্পে, নাভাসরা উঠে গেলে প্রাণ হারায় খেলা।৭৯ মিনিটে একিতিকের গোলে ব্যবধান বাড়িয়ে ৫-৩ করে পিএসজি। ম্যাচের একদম শেষ মূহুর্তে অল স্টার আরও এক গোল শোধ করলেও এড়াতে পারেনি হার। ৫-৪ গোল ব্যবধানে হেরে মাঠ ছাড়ে রিয়াদ অল স্টার একাদশ। জোড়া গোল করে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জমকালো আয়োজনেই শেষ হলো দুই দলের প্রীতি ম্যাচ। সবার আগ্রহে থাকা মেসি-রোনালদোর হয়তো, একে অপরের প্রতিপক্ষ হিসেবে এটাই ছিলো শেষ দেখা। সবমিলিয়ে, জয়-পরাজয় ছাপিয়ে গল্পের সুন্দর একটা সমাপ্তি ঘটলো আরব্য রজনীতে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad