Ad

মেসির জন্য গোল্ডেন জার্সি বানিয়ে চমকে দিলেন এক মেসিভক্ত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

লিওনেল মেসি ও তার ভক্তকূলের সম্পর্কটা যেন ভালোবাসার এক অপার মেলবন্ধন। কখনো সবুজ গালিচায় বা-পায়ের জাদুতে সমর্থকদের মুগ্ধ করেন লিও, কখনো আবার ভক্তদের বুকভরা ভালোবাসায় নিজেই হন সিক্ত।লিওনেল মেসিকে তার ভক্তরা ঠিক কতখানি ভালোবাসে, তার প্রমাণ মিললো আরও একবার।বিশ্বসেরার তকমা যার গায়ে লেগেছে, তাকে তো আর সাধারণ পোশাকে মানায় না। তাই বিশ্বজয়ী মেসির জন্য ২৪ ক্যারেটের গোল্ডেন জার্সি বানিয়ে তাক লাগিয়ে দিলেন এক মেসিভক্ত।গত এক যুগে মেসির হাতে বিশ্বসেরার ট্রফি দেখার স্বপ্ন দেখেনি- এমন মেসিভক্ত বোধ হয় খুঁজে পাওয়া যাবে না একজনও।কাতার বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দেওয়ার পাশাপাশি ভক্তদের সেই স্বপ্নটাও পূরণ করেছেন লিও। আর এই দুঃসাধ্য সাধন করে ইতিহাসের অন্যতম সেরার পর্যায় থেকে সর্বকালের সেরাদের কাতারে উঠে এসেছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।এমনিতেই মেসির প্রতি তার ভক্তদের ভালোবাসার কমতি নেই। বিশ্বকাপ জয়ে সেই ভালোবাসা বেড়েছে আরও বহুগুণ। এবার 'ফোকোহেলা'র চমৎকার শিল্পকর্মে ফুটে উঠল সেই ভালোবাসারই এক ঝলক।আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আর্য়াসের একটি বিখ্যাত ফ্যাশন ডিজাইনিং ব্র্যান্ড ফোকোহেলা। যার প্রতিষ্ঠাতা মাস্টার ডিজাইনার জেসন লি। ডিজাইনিং পোশাক তৈরীর জন্য লাতিন আমেরিকায় খ্যাতি রয়েছে তার।আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে মেসির জন্য ২৪ ক্যারেট সোনার সংমিশ্রণে নজরকাঁড়া ডিজাইনের একটি বিশেষ জার্সি তৈরী করেছেন তিনি।ফোকোহেলা ইনস্টাগ্রাম একাউন্ট থেকে জার্সিটির বেশ কিছু ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, "The Emperor's New Clothes."জার্সিটিতে ফেব্রিক্সের উপরে সোনালী রঙের হলোগ্রাফির মাধ্যমে আর্জেন্টিনার জার্সির স্ট্রেপগুলো ফুটিয়ে তোলা হয়েছে।জার্সির বাম পাশে আর্জেন্টিনার লোগোটি এমব্রয়ডারি করে সংযুক্ত করা হয়েছে এবং ডান পাশে জার্সি নম্বরটি হলোগ্রাফি করে লেখা হয়েছে।তবে এর মূল শৈল্পিকতা প্রকাশ পেয়েছে জার্সিটির পেছনের অংশে। এই অংশে সোনালী হলোগ্রাফি করা বডির উপর 'ফিলটাড্রো টাইপোগ্রাফি' দ্বারা মেসির নাম এবং জার্সি নম্বর লেখা হয়েছে।জার্সি নম্বর টেন এর বাম পাশে D ও ডান পাশে একটি S লেখা হয়েছে। মাঝের ওয়ান-কে ইংরেজি লেটার আই হিসেবে চিন্তা করলে পুরো শব্দটি দাঁড়ায় DIOS. আর এই শব্দের মাঝেই লুকিয়ে রয়েছে মেসির পরিচয়। DIOS একটি লাতিন শব্দ- যার অর্থ গড বা ঈশ্বর।জার্সি নম্বরের জিরো সংখ্যাটির মধ্যে অত্যন্ত সুচারুভাবে মেসির মুখচ্ছবিটি ফুটিয়ে তুলেছেন নিমার্তা। প্রথম দেখাতে চোখে না পড়লেও পরক্ষণে এটি বিস্মিত করবে সবাইকে।জার্সিটির দুই পাশে আকাশী নীল রঙের সুতোর এমব্রয়ডারি দ্বারা আর্জেন্টিনার বিশেষত্ব বহনকারী আকাশী নীল আভা প্রকাশ করা হয়েছে।শুধু জার্সি নয়, জার্সির সাথে পরার জন্য একটি বিশেষ টুপিও বানিয়েছেন ডিজাইনার লি। টুপির অর্ধেকটা ঐতিহ্যবাহী আলবেসেলেস্তে রঙ, এবং বাকি অর্ধেকটা জার্সির গোল্ডেন ও সিল্কের স্ট্রেপগুলোর সমন্বয়ে তৈরী।সবকিছু মিলিয়ে জার্সিটি এতটাই চমৎকারভাবে তৈরী করা হয়েছে যে প্রথম দেখাতেই চোখ কপালে উঠবে যে কারো।তবে জার্সিটি তৈরীতে কত টাকা ব্যয় হয়েছে তা জানা যায়নি।কারণ এই শিল্পকর্মটি মেসির প্রতি তার ভালোবাসার একটি প্রকাশমাত্র। যার মূল্য স্বয়ং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবার স্পেশাল জার্সিটি গায়ে জড়িয়ে কখন ভক্তের আবদার পূরণ করেন লিও, সেটিই দেখার অপেক্ষায় রয়েছে সমর্থকেরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad