Ad

বিপিএলে আলো ছড়াচ্ছেন নাসির! ফিরতে পারেন জাতীয় দলে!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
_117179305_gettyimages-514185100
Durbin News

ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। ক্রিকেটের সাথে জড়িয়ে ক্রিকেটারদের জীবনটাও অনেক সময় আটকে যায় এই অনিশ্চয়তার টাইম লুপে।কেউ কেউ সেই অনিশ্চিত টাইম লুপ থেকে বেরিয়ে আসতে পারেন, কেউ আবার আটকে যান চিরতরে। এমনই এক টাইম লুপে আটকে গিয়েছিলেন একসময়ের দেশসেরা ফিনিশার- নাসির হোসেন।বয়সটা সবে ৩০ পেরিয়েছে, এরই মধ্যে অনেকেই তাকে ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায়। তবে চলতি বিপিএলে ধারাবাহিক পারফর্মেন্স করে আবারও তিনি আভাস দিচ্ছেন চেনারূপে ফেরার।জাতীয় দলের জার্সিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন পাঁচ বছর আগে। এতদিন জাতীয় দলের বাইরে থেকেও বিভিন্ন সময়ে এসেছেন সংবাদের শিরোনামে। তবে সেটা ক্রিকেটের জন্য নয়, বরং অক্রিকেটীয় কর্মকান্ডে জড়িয়ে।ব্যক্তি জীবনের সাথে মাঠের ক্রিকেটকে একাকার করে হারিয়ে যেতে বসেছিলেন বিস্মৃতির অতল গহ্বরে। তবে ফিরে আসার নতুন উপাখ্যান লেখার জন্য ২২ গজের চেয়ে বড় মঞ্চ আর কিইবা হতে পারে।কথাটা নিশ্চয়ই নাসির উপলব্ধি করেছেন, মনে-প্রাণে বিশ্বাসও করেছেন। তার ঝলকই তিনি দেখাচ্ছেন এবারের বিপিএলে।টুর্নামেন্ট এখনও মাঝপথ পেরোয়নি। এরই মধ্যে ৬ ম্যাচে ২টি অর্ধশতকে ২৬৯ রান তুলে ফেলেছেন নাসির। স্ট্রাইক-রেটটাও নেহাতই কম নয়।আরও পরিষ্কার করে বললে জাতীয় দলের বর্তমান ফিনিশারদের চেয়ে যথেষ্ট ভালো। সেইসাথে নামের পাশে আছে ৭টি উইকেট। এসব কিছুই যেন জ্বলজ্বল করে জানান দিচ্ছে নাসিরের প্রত্যাবর্তনের।অথচ বিপিএল শুরুর আগেও কেউ ভাবতেই পারেনি আসরের সেরা রান সংগ্রাহকদের পাশে নাম থাকবে নাসিরের।ভাবার কথাও না। কারণ একে তো ফিটনেসের যাচ্ছেতাই হাল। তার উপর ঘরোয়া ক্রিকেটেও নেই সরব উপস্থিতি।তবে এমনটা হওয়ার মোটেও কোনো কারণ ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে নাসিরকে ভাবা হতো সাকিবের সহকারী অস্ত্র হিসেবে।দলের বিপদে কখনো ব্যাট হাতে ঢাল তুলে দাঁড়াতেন। কখনো আবার নিখুঁত ফিনিশিংয়ে দলের তরীটা ভেড়াতেন জয়ের বন্দরে।বোলিংও ছিল যথেষ্ট কার্যকরী। প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিতে সাকিব-মাশরাফিরা বল তুলে দিতেন নাসিরের হাতে।বল হাতে অধিনায়কের ভরসার প্রতিদান দিতেও ভুল করতেন না নাসির। সেইসাথে তার এগ্রেসিভ ফিল্ডিং তো ছিলই।একটা ফুল প্যাকেজড অলরাউন্ডার হওয়ার জন্য যা যা দরকার, তার সবই ছিল নাসিরের মধ্যে।তবে মাঠ ও মাঠের বাইরের জীবনকে নাসির সামলাতে পারেননি সমান তালে। উল্টো ব্যক্তিজীবনের অস্থিরতাকে টেনে এনেছেন মাঠের পারফরম্যান্সে।যার দরুন ২০১৮ সালে তাকে বাদ দেওয়া হয় ওয়ানডে থেকে। টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছিলেন আরও বছর দেড়েক আগে।জাতীয় দলে খেললে বাদ পড়তে হয়, পারফর্ম করে আবার ফিরেও আসা যায়। দেশের জার্সিতে একজন ক্রিকেটারের অভিষেক যেন এই শপথ করেই হয়। নাসিরও নিশ্চয়ই করেছিলেন, তবে রক্ষা করতে পারেননি।জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটেও হয়ে পড়েন অমনোযোগী। ২০২১ সালে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন নাসির হোসেন। বৈবাহিক জীবনের শুরুতেই তাদের উপর দিয়ে বয়ে যায় এক বিশাল ঝড়।সেই ঝড় থামতেই স্ত্রীর আবদারে আবারও জাতীয় দলে ফেরার পণ করেন নাসির। এর পরের দৃশ্যটা সবাই দেখছেন, বিস্মিত হচ্ছেন। অনেকাংশে খুশিও হচ্ছেন বটে।কারণ বর্তমানে জাতীয় দলে যাদের ফিনিশার হিসেবে বিবেচনা করা হয় তাদের কারো কাছেই চাহিদা মাফিক সার্ভিস পাচ্ছে না দল। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আগে নাসিরের ব্যাটে ভরসা খুঁজে পাচ্ছেন অনেকে।ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জাতীয় দলে নাসির প্রত্যাবর্তনটা এবার হয়তো হয়েই যেতে পারে। সেইসাথে ফিনিশিংয়ে বাংলাদেশের দূর্বলতাটাও হয়তো কেটে যাবে মিস্টার ফিনিশারের কামব্যাকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad