Ad

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন পাবেন সাকিব!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

দিন দুয়েক আগেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ক্যাটাগরি। যদিও দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকগুলোর প্রতিবেদন অনুসারে, এবার সর্বোচ্চ বেতন পাচ্ছেন সাকিব আল হাসান। গত ২১ জানুয়ারি প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার। ফরম্যাট ভিত্তিক মোট ৭ টি ক্যাটাগরিতে রাখা হয়েছে তাদের। জানা গেছে বেতন গ্রেড মোট চারটি। সেগুলো হল 'এ' প্লাস, 'এ', 'বি' ও 'সি'। ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতা বিচারে গ্রেড ঠিক করা হয়েছে। সাকিব তিন ফরম্যাটের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন, তিন ফরম্যাটেই তার বেতন গ্রেড 'এ' প্লাস। পাশাপাশি টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে পাবেন বাড়তি ২০ হাজার করে ৪০ হাজার টাকা। 'এ' প্লাস গ্রেডে বেতন হলো টেস্টে ৪ লাখ ৫০ হাজার, ওয়ানডেতে ৪ লাখ ও টি-টোয়েন্টিতে দুই লাখ ৫০ হাজার। তবে তিন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ হয়ে তিন ফরম্যাটে 'এ' প্লাস গ্রেডে পড়লেও পূর্ণ বেতন পাবে না কেউ। যেমন সাকিব বেতন পাবেন টেস্টের জন্য পুরো ৪ লাখ ৫০ হাজার। ওয়ানডেতে ৪ লাখের ৫০ শতাংশ, অর্থাৎ ২ লাখ। টি-টোয়েন্টিতে পাবেন ২ লাখ ৫০ হাজারের ৪০ শতাংশ, অর্থাৎ ১ লাখ টাকা। তিন ফরম্যাটের জন্য সব মিলিয়ে সাকিব পাবেন ৭ লাখ ৫০ হাজার টাকা। সাথে অধিনায়ক ভাতা ৪০ হাজার, সবমিলিয়ে তার বেতন দাড়াচ্ছে ৭ লাখ ৯০ হাজার টাকায়। সাকিবের পর বেশি বেতন পাবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন টেস্ট ও ওয়ানডের জন্য। দুই ফরম্যাটেই আছেন 'এ' প্লাস গ্রেডে। ফলে টেস্টের ৪ লাখ ৫০ হাজারের সাথে ওয়ানডের জন্য পাবেন ২ লাখ। এই সাড়ে ৬ লাখ টাকার সাথে যোগ হবে ওয়ানডে অধিনায়কের ভাতা ২০ হাজার। চলতি বছর ডিসেম্বর পর্যন্ত বেতন বাবদ তামিমের একাউন্টে যাবে ৬ লাখ ৭০ হাজার টাকা করে। আগেরবার কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল মুশফিকুর রহিমের। তিন ফরম্যাটের জন্যই চুক্তিবদ্ধ ছিলেন তিনি। পাশাপাশি বিবেচনায় রাখা হয়ছিল তার অভিজ্ঞতা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলা মুশফিক এবার আছেন টেস্ট ও ওয়ানডের চুক্তিতে। বেতন গ্রেডে এই কিপার ব্যাটার আছেন 'এ' প্লাসে। বেতন বাবদ প্রতি মাসে তার একাউন্টে ঢুকবে ৬ লাখ ৫০ হাজার টাকা। তামিমের সাথে তার পার্থক্য কেবল অধিনায়ক ভাতা ২০ হাজার টাকার। এবার মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে শুধু ওয়ানডে ফরম্যাটের জন্য। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে বেতন গ্রেডে সম্মানই দিয়েছে বিসিবি। তার গ্রেডও 'এ' প্লাস। ফলে শুধু ওয়ানডে খেললেও পাবেন ৪ লাখ টাকা করে। সব ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব ছাড়া আরও তিনজন ক্রিকেটার। তার হলেন লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তিন জনই আছেন 'এ' গ্রেডের বেতন কাঠামোতে। টেস্ট থেকে ৪ লাখ, ওয়ানডে থেকে ১ লাখ ৫০ হাজার ও টি-টোয়েন্টি থেকে তারা পাবেন ৮০ হাজার টাকা। সবমিলিয়ে তাদের একাউন্টেও বেশ ভালো পরিমাণ অর্থ ঢুকবে প্রতি মাসে। টাকার অঙ্কে যা ৬ লাখ ৩০ হাজার টাকা। এবারই প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে জাকির হাসান ও হাসান মাহমুদের। বাঁহাতি ব্যাটার জাকির আছেন শুধু টেস্টে, ডানহাতি পেসার হাসান আছেন টি-টোয়েন্টিতে। দুই তরুণকে বেতন কাঠামোর 'সি' গ্রেডে রাখা হয়েছে, তারা পাবেন মাসিক ১ লাখ টাকা করে। তবে কেন্দ্রীয় চুক্তিতে নেই এমন খেলোয়াড়েরা কোনো ম্যাচ খেললে বা স্কোয়াডের অংশ হলে ওই মাসের বেতন বাবদ পাবেন ১ লাখ টাকা। যা ম্যাচ ফির বাইরে থাকবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad