Ad

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শান্ত, 'লর্ড' নামটা কি এবার ঘুচবে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
main_1672126358
Durbin News

চলমান বিপিএলে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন নাজমুল হোসাইন শান্ত। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে এই বাঁহাতি ওপেনারের অবস্থান তিনে।সাত ম্যাচে দুই ফিফটিসহ তার মোট রান ২৮১। যদিও স্ট্রাইক রেটে এখনো খুব একটা উন্নতি করতে পারেননি তিনি।তার স্ট্রাইক রেট এখন ১১৪, যাকে টি-টোয়েন্টি সুলভ বলা যায় না। তবে সিলেটকে বড় পুঁজির ভিত গড়ে দেওয়ার কাজটি ধারাবাহিকভাবে করছেন শান্ত।এতো ভালো করেও সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় তাকে এখনও 'লর্ড শান্ত', 'স্যার শান্ত' বলে সম্বোধন করা হয়। তাকে নিয়ে বানানো হয় নানা রকমের মিম।এমনকি মাঠেও রেহাই নেই তার। ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ের সময় গ্যালারি থেকে ছুটে আসে দর্শকদের তীর্যক মন্তব্যের স্রোত।তাকে নিয়েই যেন রাজ্যের অসন্তোষ, দোষ না করেও সবার চোখে যেন তিনিই নন্দ ঘোষ।অবশ্য এসব নিয়ে এতোদিন সরাসরি কিছু বলেননিনি শান্ত। দেখেও না দেখার ভান করতেন এই তরুণ ব্যাটসম্যান।তবে সম্প্রতি বেশ কয়েকবার সমালোচনা নিয়ে মুখ খোলেন শান্ত। তিনি জানান, এসব বিদ্রূপ যতটা না তাকে কষ্ট দেয়, সেটার চেয়ে অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলে তার পরিবারের ওপর।এর আগে এক সাক্ষাৎকারে শান্ত দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি এখন প্রতিপক্ষ দলের সাথে খেলি না, আমার মনে হয় আমি এখন পুরো দেশের বিপক্ষে খেলি।’একজন ক্রিকেটারের জীবনে ভালো-খারাপ দুই সময়ই আসবে। শান্ত মনে করেন, ভালো সময়ে সার্পোট করার চেয়ে, খারাপ সময়ে সার্পোট করাটাই বেশি জরুরি।তার মতে, ' সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যে কাউকে নিয়ে মন্তব্য করে ফেলা যায়। তবে আরেকটু জেনে বললে, যাকে নিয়ে বলা হচ্ছে, সেই ক্রিকেটারের জন্য ভালো। কারণ তারও পরিবার আছে। নিজের ভালো লাগা, খারাপ লাগা আছে। যতই বলেন তিনি এসব থেকে দূরে থাকেন, কিন্তু মাঝেমধ্যে তার সামনে এসব চলেই আসে।'ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচিত হয়েছেন ক্রিকেটার নাজমুল হোসাইন শান্ত। যার মূল কারণ ছিলো জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে একের পর এক ব্যর্থতা।দেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেও শান্তর মতো টিম ম্যানেজমেন্টের সমর্থন পাওয়া ক্রিকেটার খুব কমই আছে।কিন্তু এই তরুণ যেন কিছুতেই আস্থার প্রতিদান দিতে পারছিলেন না। তার প্রতিভা কিংবা সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না খুব একটা।তবে ভিন্ন ভিন্ন সংস্করণের সঙ্গে মানিয়ে ব্যাট করতে না পারা, এবং ধারাবাহিকতার অভাবই ছিলো সমালোচনার মূল কারণ। বারবার ব্যর্থতার পরও, তাকে সুযোগ দিয়ে যাচ্ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।তবে এখন পর্যন্ত, দলের জয়ে ভূমিকা রাখতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে এমন পারফরম্যান্স, খুব একটা দেখাতে পারেননি তিনি। উল্টো বারবার ওপেনিংয়ে নেমে দলকে বিপদে ফেলার উদাহরণ আছে।নির্বাচকদের পছন্দের খেলোয়াড় হলেও, শান্তর আউটের ধরণ খুবই দৃষ্টিকটু। এসব কারণে জাতীয় দলে তার থাকা নিয়েও উঠেছিলো নানা প্রশ্ন।তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই কিছুটা ধারাবাহিকতার আভাস মিলছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে শান্তই ছিলেন লাল-সবুজ জার্সিধারীদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক।সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলেও। সমালোচনাকে পাশ কাটিয়ে, বাইশ গজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন।প্রবল সমালোচনায় চাপে পড়া স্বাভাবিক ব্যাপার। তবে সেটা থেকে ঘুরে দাঁড়াতে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অনেককে পাশে পেয়েছেন শান্ত।বাজে পার্ফম্যান্সের কারনে শান্ত একা নয়, কমবেশি সব ক্রিকেটারই ক্যারিয়ারের কোন না কোন সময় বিতর্কিত হয়েছে। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা থেকে বাংলাদেশের মুশফিকদের নিয়ে হয়েছে তীব্র সমালোচনা। লিটন দাশের রানের উপর ডিসকাউন্ট দেয়া হয়েছে একসময়।অথচ আজ তাদের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সেখান থেকে যদি তারা ঘুরে দাঁড়াতে পারে, তবে শান্তও নিশ্চয়ই পারবেন, এমনটাই প্রত্যাশা সবার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad