Ad

বর্ষসেরার খেতাব জিতলেন মেসি, স্কলানি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
221208164147-argentina-lionel-messi_0
Durbin News

২০২২ সালের ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ নিয়ে ষষ্ঠবারের মতো এই খেতাব জিতে রেকর্ড গড়েছেন PSG সুপারস্টার। তার পাশাপাশি ২০২২ সালের সেরা কোচ নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের ২০২২ সালের পর্যালোচনায় বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হয়েছে লিওনেল মেসিকে। নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে দ্বিতীয় স্থান পেয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান পেয়েছেন আরেক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।১৭৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে আলো ছড়ানো করিম বেনজেমা। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু ক্লাব ফুটবলে যথারীতি আলো ছড়িয়েছেন এই মুসলিম ফুটবলার। ক্লাব ফুটবলের পারফরম্যান্স বিবেচনায় তৃতীয় স্থান পেয়েছেন তিনি ।২৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন বিশ্বকাপ রানার্সআপ কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স এর দরুন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ও বাগিয়ে নিয়েছিলেন তিনি। ক্লাব ফুটবলেও সারা বছর আলো ছড়িয়েছেন এই ফুটবলার। রেটিংয়ে মেসিকে হারাতে না পারলেও দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।এদিকে কিলিয়ান এমবাপ্পের চেয়ে প্রায় ১০০ পয়েন্ট বেশি পেয়ে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। ২০২২ সালে সম্ভাব্য সব জয়ের ধারাবাহিকতায় লিওনেল মেসিকে বর্ষসেরা নির্বাচিত করেছে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিন।লিওনেল মেসিকে বর্ষসেরার খেতাব দেওয়ার পেছনে ব্যাখ্যাও দিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ ফুটবল বর্তমান ফুটবলে সবচেয়ে প্রতিযোগিতামূলক আসর হলেও- বিশ্বকাপের উন্মাদনা চিরকালই সবার উপরে থাকবে। তাই বিশ্বকাপে আলো ছড়ানো ফুটবলাররা সবসময়ই উপরের সারিতে থাকেন। মেসি যেটি করে দেখিয়েছেন।সংস্থাটি আরো বলছে, ভবিষ্যতে মেসির নামের সঙ্গে ২০২২ সালটি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। যেমন টা পেলের সঙ্গে ১৯৭০ সাল এবং ম্যারাডোনার সঙ্গে ১৯৮৬ সাল।মেসির এবারের বর্ষসেরা নির্বাচিত হওয়ার মাধ্যমে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন। এর আগে ৫ বার এই খেতাব জিতেছিলেন উভয় ফুটবলার। তবে এবার নিয়ে ৬ বার এই পুরস্কার জিতে সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন মেসি।মেসি রোনালদো ছাড়াও রোনালদো , রোনালদিনহো , ও রবার্ট লেওয়ানডস্কি জিতেছিলেন এই খেতাব।তিনবার এই পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। ২ বার করে জিতেছেন রোনালদিনহো এবং Lewandowski.এদিকে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার বনে গেছেন লিওনেল মেসি। ৩৫ বছর বয়সে এসে বিশ্বকাপ মাতিয়ে গোল্ডেন বল জিতে নিয়ে ইতিহাসে অনন্য নজির তৈরি করেছেন তিনি।বিশ্বকাপে সাত ম্যাচে সাতটি গোল সহ তিনটি অ্যাসিস্ট করেছেন। ক্লাব ফুটবলে PSGর হয়ে লিগ ওয়ান এর শিরোপাও জিতেছেন। পাশাপাশি চলতি মৌসুমে 21 ম্যাচে ইতিমধ্যে 13 টি গোল এবং 14 টি অ্যাসিস্ট করেছেন। তাই এই পুরস্কারের যথার্থ দাবিদার ছিলেন লিওনেল মেসি।লিওনেল মেসির সঙ্গে সঙ্গে আরেক খেতাব জিতেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের mastermind এই কোচকে বর্ষসেরা কোচ হিসেবে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিন।২০২২ সালে আর্জেন্টিনাকে Finalisima ও বিশ্বকাপ জিতিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন এই কোচ। একসময় লিওনেল মেসির সতীর্থ থেকে কোচ বনে যাওয়া স্কলানীর ছোঁয়ায় পাল্টে গিয়েছে আর্জেন্টিনার ফুটবল ধরন। ১৯৬০ সালে চালু করা হয়েছিল ওয়ার্ল্ড সকার ম্যাগাজিন। ১৯৮২ সাল থেকে, পত্রিকাটি "প্লেয়ার অফ দ্য ইয়ার", " ম্যানেজার অফ দ্যা ইয়ার" এবং " টিম অব দ্য ইয়ার " পুরষ্কার প্রদান করে আসছে। ক্রীড়া সাংবাদিকদের ভোটে এই পুরস্কার নির্বাচিত করা হয়ে থাকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad