Ad

পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
191473f8cc47e199196d9625a2dec8cac3d1e5057f7364ba
Durbin News

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে অংশ নেওয়া সকল পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার আদেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ২ শোরা ফেব্রুয়ারির মধ্যে সকল ক্রিকেটারকে দেশে ফেরার আদেশ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ।বিতর্কে শুরু হওয়া চলমান বিপিএলে কিছুটা রং এনে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু মাঝ পথে তাদের বিদায়ে বিপিএলের আবেদন হারাবে, এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ এবারের বিপিএলের টপ পারফর্মার ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা।ক্রিকেট খেলুড়ে দেশজুড়ে এবার একই সময়ে চলছে চারটি T-20 লিগ। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া এগুলো শেষ হতে না হতেই শুরু হচ্ছে পাকিস্তানের T-20 লিগ PCL.এর ফলে ক্রিকেটাররা এবার বিভক্ত হয়ে গেছেন। একেকজন ছুটেছেন একেক টুর্নামেন্টে। SA T-20 ও IL T-20র ফ্রাঞ্চাইজি মালিকানায় আছেন ভারতীয়রা। তাই এই দুই টুর্নামেন্টে এবার খেলছেন না কোন পাকিস্তানি।এছাড়া বিগ ব্যাশ মাতানো হারিস রউফও এবার যাননি বিগ ব্যাশে। টুর্নামেন্টের মাঝে ছিল পাকিস্তানের আন্তর্জাতিক সিরিজ। সেই সিরিজ শেষে বিপিএলেই এসেছেন রউফ।রউফের মতোই অন্যান্য পাকিস্তানি ক্রিকেটাররাও বিপিএল মাতাতে এসেছেন। এবারের বিপিএলের টপ পারফর্মারও পাকিস্তানি ক্রিকেটাররা।বিপিএলের শুরু থেকেই বল হাতে ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমিররা আলো ছড়াচ্ছেন। ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন আজম খান, উসমান খান ও ইফতিখার আহমেদ। আছেন অভিজ্ঞ শোয়েব মালিক। ঝড়ো ব্যাটিংয়ে আলো কেড়েছেন খুশদিল শাহ।টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়ে বিপিএলে উজ্জ্বলতা বৃদ্ধি করেছেন নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজ। এছাড়াও আছেন মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদের মতো উঠতি তারকারা।এবার BPL এ আছেন মোট ২২ জন পাকিস্তানি ক্রিকেটার। চার জন ছাড়া বাকি সবাই খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বলা যায় এবার বিপিএলে প্রাণ হয়ে আছেন এই পাকিস্তানিরা।কিন্তু এবার হাজির হয়েছে আরেক দুশ্চিন্তা। ২ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। নিজ দেশের ঘরোয়া লিগে অংশগ্রহণ করার জন্যই ক্রিকেটারদের তলব করেছে PCB । নির্দেশনা দিয়েছে, ২ ফেব্রুয়ারির মধ্যে ফিরতে হবে দেশে।তবে এই ব্যাপারে পাকিস্তানি ক্রিকেটাররাও ভিন্ন মত পোষণ করছেন। ক্রিকেটাররাই চাচ্ছেন, ৮ অথবা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে। এ বিষয়ে চলছে আলোচনা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন নিশ্চিত করেছেন যে, পাকিস্তানি ক্রিকেটারদেরকে তারা বলেছেন- বোর্ড ও ফ্রাঞ্চাইজির সাথে কথা বলতে, এবং তারা কথাবার্তা চালাচ্ছে।PCBর বেঁধে দেওয়া সময় ছিল ২ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা আরো এক সপ্তাহ বেশি বিপিএলে থাকতে চাইলে- তাদেরকে অনুমতি নিতে হবে পিসিএলের ফ্রাঞ্চ্যাইজিগুলোর থেকে।এখন PCL এর ফ্রাঞ্চাইজিগুলোর সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে- পাকিস্তানি ক্রিকেটাররা আর কত দিন বিপিএলে আলো ছড়াবেন।এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমে জানিয়েছেন, "এটা আগেই ঠিক করা ছিল যে, কয় তারিখ পর্যন্ত খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা। PCBর সঙ্গে PCL দলগুলোর বোঝাপড়ার ব্যাপার এটা। ব্যাপারটা ছিল PCL শুরুর আগে সব খেলোয়াড়কে রিলিজ করে দিতে হবে।"এদিকে BPLএর রাজত্ব করছে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। সিলেট সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় নিয়ে আছে শীর্ষে। আর সমান সংখ্যক ম্যাচে পাঁচ জয় নিয়ে দ্বিতীয়স্থানে আছেন বরিশাল। এই দুই দলের পরের পর্ব খেলা মোটামুটি নিশ্চিত।বাকি দুইটি স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে কুমিল্লা, রংপুর ও খুলনার মধ্যে। সাত ম্যাচে চার জয় নিয়ে কুমিল্লায় পয়েন্ট ৮, ছয় ম্যাচে তিন জয় নিয়ে রংপুরের পয়েন্ট ৬,, আর ছয় ম্যাচে দুই জয় নিয়ে খুলনার পয়েন্ট ৪।এছাড়া পয়েন্ট টেবিলের তলানির দুই দল ঢাকা ও চট্টগ্রামের পয়েন্টও '৪' করে, তবে নেট রান রেটে তারা অনেক পিছিয়ে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad