Ad

যে সেঞ্চুরিতে রুবেল হোসেন দ্বিতীয় 

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
d80464fc3695994b5a4161a778dbff43-63d800bea3774
Durbin News

এতোদিন আড়ালে ছিলেন এক সময়কার জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। চলতি বিপিএলেও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। তবে গতকাল সুযোগ পেয়েই গড়লেন অনন্য এক কীর্তি। সিলেট স্টাইকার্সের এই পেসার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। তাতে স্পর্শ করেছেন বিপিএলে ১০০ উইকেটের মাইলফলক। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে বিপিএলে উইকেটের সেঞ্চুরি করলেন রুবেল।এবারের বিপিএল শুরু করেছিলেন ৯৬ উইকেট নিয়ে। তবে দলে তরুণ পেসারদের ভীড়ে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না তিনি। প্রথম ম্যাচ খেলেন ১৬ জানুয়ারি ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে। ৯৭ উইকেট নিয়ে পরের ম্যাচ খেলতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ছিলেন উইকেট শূন্য। এরপর আবার থাকেন একাদশের বাইরে। মাঝে কয়েক ম্যাচ বিরতি দিয়ে সর্বশেষ সুযোগ পেলেন খুলনা টাইগার্সের বিপক্ষে।ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা স্বাগতিক সিলেট রান করে ৪ উইকেটে ১৯২। জবাবে ৯ উইকেটে ১৬১ রানেই থামে খুলনা টাইগার্স। ৩১ রানে জয় পেয়ে প্রথম দল হিসেবে এবারের বিপিএলে প্লে-অফ নিশ্চিত হয় সিলেট স্টাইকার্সের। যেখানে বল হাতে ৩৭ রানে ৪ উইকেট নেন রুবেল। আর তাতে তার বিপিএলে উইকেট সংখ্যা দাঁড়ালো ১০১। ম্যাচে তামিম ইকবাল, অ্যান্ড্রু বালবার্নি ও মার্ক ডেয়ালকে আউট করে রুবেল পূর্ণ করেন শততম উইকেট। এরপর নেন মোহাম্মদ সাইফউদ্দিনের উইকেটও। বিপিএলে শততম উইকেট নেওয়ার পথে রুবেলের লেগেছে ৮০ ম্যাচ। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে চিটাগাং কিংসের হয়ে তার অভিষেক হয়। ওই আসরে ১১ ম্যাচে ১৪ উইকেট নেন।তবে বিপিএলে ১০০ উইকেট নেওয়ার পথে অবশ্য রুবেলের নেই কোনো ৫ উইকেট। ৪ উইকেট নিয়েছেন ৪ বার। ওভারপ্রতি রান খরচ করেছেন ৮ এর নিচে।এই কীর্তি প্রথম গড়তে সাকিবের লেগেছিল ৬৯ ম্যাচ। ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে সাকিব পূর্ণ করেন বিপিএলে উইকেটের সেঞ্চুরি। সাকিব-রুবেলের পর এই কীর্তি গড়ার দ্বারপ্রান্তে আছেন সিলেট স্টাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কয়েক দিন আগে চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে শততম ম্যাচ খেলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ৯৮ উইকেট নিয়ে তিনিও এবার অপেক্ষায় আছেন উইকেটের সেঞ্চুরি ছোঁয়ার। এদিকে রুবেল বলছেন, এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার। বাংলাদেশের অন্যতম সেরা পেসারদের তালিকায় থাকা এই ডানহাতি বহু উদযাপনের উপলক্ষ্য এনে দিয়েছেন। ২০১৫ বিশ্বকাপে ইংলিশ বধে তার বোলিং নৈপুন্যের কথা কোটি বাঙালির হৃদয়ে গেঁথে আছে।বয়স ৩৩, যতদিন নিজেকে ফিট মনে করবেন ততদিন খেলে যাবেন। গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নিজে। তরুণ পেসারদের ভীড়ে জায়গা পাওয়া চ্যালেঞ্জ কি না এমন প্রশ্নেও দিয়েছেন সাবলীল উত্তর। তার মতে তরুণদের উঠে আসা দারুণ ব্যাপার। তবে তিনি নিজে কারও সাথে চ্যালেঞ্জে যেতে চান না। তার চ্যালেঞ্জ শুধুই নিজের সাথে। মাঠে পারফর্ম করলে নির্বাচকরা বিবেচনায় নিবে এমন বিশ্বাসেই এগোচ্ছেন রুবেল।গত দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এই পেসার। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে খেলেছেন সর্বশেষ। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে তিনি খেলেছেন ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি। উইকেট নিয়েছেন যথাক্রমে ৩৬, ১২৯ ও ২৮ টি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad