Ad

দেশের হয়ে ৫০ তম হাফ সেঞ্চুরির রেকর্ড তামিমের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (11)
Durbin News

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওডিআই captain তামিম ইকবাল।প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে - টি-টোয়েন্টিতে ৫০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কৃতিত্ব গড়েছেন তামিম। তার এই ৫০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে রয়েছে ৪৬টি হাফ সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরি।চলতি বিপিএলের শুরুটা মন্দ হয়েছিল তামিমের। তবে রানের ধারায় ফিরতে সময় নেননি তিনি। তবে এই অভিজ্ঞ ব্যাটার রানের ধারায় ফিরলেও তার দল ঘুরছে হারের বৃত্তে। দলের এই দুরাবস্থার মধ্যেও ঠিকই রেকর্ডবুকে নাম তুলছেন তামিম।কয়েকদিন আগেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচেও খেললেন এক দুর্দান্ত ইনিংস। যার মধ্য দিয়ে আরেকটি রেকর্ডে নাম লেখালেন এই বাঁহাতি ওপেনার।বিপিএলের খেলা এখন চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পাহাড়ঘেরা এই স্টেডিয়ামে মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স। টস হারেন ইয়াসির আলি রাব্বি।ফলে আগে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। ব্যাট করতে নেমে ওপেনার তামিম ও শাই হোপের দারুণ দুটি ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় খুলনা। এ দুজনে মিলে ১০৪ বলে গড়েন ১৮৪ রানের বিশাল জুটি। তাদের বড় ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত খুলনা টাইগার্স ২০ ওভারে জড়ো করে ২ উইকেটে ২১০ রান।তামিম বা হোপ- কেউই সেঞ্চুরি করতে পারেননি। তামিম ১১ চার ও ৪ ছক্কায় করেন ৬১ বলে ৯৫ রান। আর হোপের ব্যাট থেকে আসে ৫ চার ও ৭ ছক্কায় সাজানো ৫৫ বলে ৯১ রানের ইনিংস।তবে সেঞ্চুরি তামিম না পেলেও রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ঠিকই। ৯৫ রানের ইনিংসের মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন দেশসেরা ওপেনার।তার আগে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার এই কীর্তি গড়তে পারেননি। ব্যাট হাতে বাংলাদেশিদের মধ্যে অনেক রেকর্ডবুকেরই গোড়াপত্তন হয়েছে তামিমের হাত ধরে। এবারও তাই হলো।এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৪৭ ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। যেখানে তার সেঞ্চুরি সংখ্যা ৪টি আর হাফ-সেঞ্চুরির সংখ্যা ৪৬ টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ইতোমধ্যে বিদায় বলেছেন তামিম। ফলে ২০ ওভারের ক্রিকেটে আর লাল-সবুজের জার্সিতে তাকে দেখার সুযোগ নেই।তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট আরো কয়েক বছর চালিয়ে গেলে এই রেকর্ডকে আরো সমৃদ্ধ করতে পারবেন তিনি। তামিমের চারটি সেঞ্চুরির মধ্যে একটি জাতীয় দলের পক্ষে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম।ওমানের বিপক্ষে এসেছিল তামিমের তিন অঙ্কের ইনিংস। সেই সেঞ্চুরিই এখনো বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একমাত্র সেঞ্চুরির রেকর্ড হয়ে আছে। এই বাঁহাতি ওপেনারের পর আর কেউই লাল-সবুজের জার্সিতে শতক হাঁকাতে পারেননি।অবশ্য তামিমের রেকর্ডের দিনেও হারতে হয়েছে তার দল খুলনা টাইগার্সকে। খুলনার দেওয়া ২১১ রানের বিশাল লক্ষ্য ,মাত্র তিন উইকেট হারিয়ে টপকে গেছে কুমিল্লা। কুমিল্লার ক্যারিবীয় ব্যাটসম্যান জনসন চার্লস হাঁকিয়েছেন সেঞ্চুরি।তার হার না মানা শতকে জয় নিয়ে মাঠ ছেড়েছে কুমিল্লা। ফলে কুমিল্লার কোয়ালিফাই রাউন্ড নিশ্চিত হয়েছে। এর আগে কোয়ালিফাই নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালেরও। তামিমের দল খুলনা টাইগার্স লিগ পর্বেই বাদ পড়ার সম্ভাবনা প্রবল। ৯ ম্যাচে তাদের জয় কেবল ২টি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad