Ad

মুমূর্ষু সন্তানের কাছ থেকে যে শিক্ষা পেলেন ডি মারিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2022-12_bc4b67d0-ac44-4219-9e7e-67b5192ec2fd_2022_12_18T154342Z_1354336041_UP1EICI17OSTZ_RTRMADP_3_SOCCER_WORLDCUP_ARG_FRA_REPORT
Durbin News

আর্জেন্টিনার আড়ালের নায়ক আনহেল ডি মারিয়া। দলের সবচেয়ে প্রয়োজনের মুহুর্তে বারবার জ্বলে উঠেছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপ ফাইনালেও যার প্রমাণ দেখেছে বিশ্ববাসী। বর্তমান তরুন প্রজন্মের ফুটবলারদের কাছে এক অনুপ্রেরণার নাম ডি মারিয়া। তবে ডি মারিয়ার নিজের ও আছে এক গল্প, যার সাথে জড়িয়ে আছে তার মেয়ে মিয়ার নাম। জন্মের পরপরই মৃত্যুকে কাছ থেকে দেখতে হয়েছে ছোট্ট মিয়াকে। হাসপাতালের সেই দিনগুলোই নতুন করে স্মৃতিচারণ করলেন কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য ডি মারিয়া। এমনিতে ডি মারিয়ার শৈশব জীবন দারুণ রোমাঞ্চকর। অভাবের সংসারে বাবা বানাতেন কয়লা। তার আগে ছিল ছোট একটা দোকান, নাম ডি মারিয়াস ক্লিনিং শপ। ডি মারিয়া ছিলেন প্রচন্ড চঞ্চল স্বভাবের। একবার দোকান ছেড়ে বেরিয়ে মাঝ রাস্তায় নেমে পড়েন। মায়ের নজরে পড়ায় সেদিন বেঁচে গিয়েছিলেন তিনি। তবে অতিরিক্ত দুরন্তপনার কারণে তাকে চিকিৎসকের কাছেও নিতে হয়েছে। মাত্র ৪ বছর বয়সী ডি মারিয়ার এমন দৌড় ঝাঁপের কথা শুনে চিকিৎসকই তার মাকে পরামর্শ দেন- ফুটবল খেলানোর। এভাবেই ফুটবল হয়ে পড়ে তার জীবনের অন্যতম সঙ্গী। যার ফলে বিশ্ব পেয়েছে অসাধারণ এক অ্যাথলেট। তবে শৈশবের অভাব, অনটন, ঘাত-প্রতিঘাত নয়, ৩৪ বছর বয়সী তারকা ফুটবলার জানালেন- ক্যারিয়ারের যেকোনো কঠিন পরিস্থিতিতে তিনি অনুপ্রেরণা খুঁজেন তার মেয়ের কাছ থেকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'ওলে' তে সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন ডি মারিয়া। সেখানেই জানিয়েছেন জন্মের পর মিয়ার জীবনে বয়ে যাওয়া ঝড়ের কথা। প্রথম সন্তান মিয়ার জন্মের এক সপ্তাহের মাথায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করে মেয়ের জন্য উদযাপনও করেছিলেন ডি মারিয়া। তবে খারাপ সময়ের শুরু হয় এরপর। হাসপাতালেই জীবন হয়ে পড়ে ছোট্ট মিয়ার। কিন্তু সপ্তাহে দুইদিনের বেশি হাসপাতালে যেতে পারতেন না তখনকার রিয়াল মাদ্রিদ তারকা। মেয়েকে রেখে বাসায় ফিরতে হতো তাকে। এমনকি জানতেন না পরদিন গিয়ে সুস্থ পাবেন কি না। তিনি যেমনটা বলছিলেন, 'রাতে ওকে ছাড়াই বাসায় যেতে হতো। এটা খুব কঠিন ছিল। কারণ, চলে যাওয়ার সময় জানতাম না আগামীকাল ওকে পাব কি না, কী ঘটতে পারে, সেটাও জানতাম না। কখনো এমনও হয়েছে যে, গিয়ে অনেক শিশুকে আর দেখিনি। হয়তো চলে গেছে, ভাইরাসে মারা গেছে কিংবা এটাও বলা হতো, শ্বাস বন্ধ হয়ে গেছে।'তার কন্যার ক্ষেত্রেও ঝুঁকি ছিল অনেক বেশি। নির্দিষ্ট সময়ে আগেই ভূমিষ্ঠ হয়েছিল মিয়া। যে কারণে জীবন-মরনের সংগ্রাম দেখতে হয়েছে। ডি মারিয়ার ভাষায় ৭০ শতাংশ সম্ভাবনা ছিল মারা যাওয়ার। কিন্তু সৌভাগ্যক্রমে জীবনযুদ্ধে কঠিন এই সময় পার করে বেঁচে গেছে ডি মারিয়া কন্যা। আর তাতেই নতুন অনুপ্রেরণার খোরাক পাচ্ছেন কোপা, ফিনেলিসিমা ও বিশ্বকাপের ফাইনালে গোল করা আর্জেন্টাইন তারকা। জাতীয় দল ছাড়লে কীভাবে থাকবেন? কিংবা কোনো চোটে পড়লে মানসিকভাবে কীভাবে নিজেকে চাঙা রাখবেন? এমন সব প্রশ্নের জবাবে ডি মারিয়া এখন প্রেরণা খুঁজে নেন মেয়ের কাছ থেকে। অতটুকু ছোট মেয়ে লড়াই করে ফিরতে পারলে তিনি কেন পারবেন না? মনের সাহস বাড়াতে ছুঁড়ে দেন এমন প্রশ্ন। ২০১১ সালে আর্জেন্টিনার প্রেমিকা জর্জিলিনা কারদুসোকে বিয়ে করেন ডি মারিয়া। তার দুই বছর পর পৃথিবীতে আসে দুজনের প্রথম সন্তান মিয়া ডি মারিয়া। তাদের দ্বিতীয় সন্তান পিয়া ডি মারিয়ার জন্ম হয় এর বছর চারেক পর, ২০১৭ সালে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad