Ad

ক্রিকেটের ইতিহাসে কোন পেসার সবচেয়ে দ্রুতগতিতে বল করেছেন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1bc91b6bd3800ab0c743c6e5852fec2dd84f70115048daba
Durbin News

একটা সময় ছিল ক্রিকেট খেলা মানেই পেস বোলারের বাইশ গজের পিচে গতির ঝড় তুলবেন। তবে সময়ের ব্যবধানে সেই ধারা ইতিমধ্যেই পাল্টেছে। তারা এখন গতি ছাড়া ও বলের লাইন লেন্থ কিংবা সুইং এর প্রতি অনেক বেশি মনযোগ দিচ্ছেন। তবে ক্রিকেটের আড্ডায় দ্রুতগতির বল নিয়ে আলোচনা এখনো চলে। কে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার এই প্রশ্নের উত্তরে একবাক্যে বেশিরভাগ ক্রিকেট ভক্তই হয়তো বলে উঠবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারের নাম। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকদের অনেকেই এই প্রশ্নের উত্তরে বলেন ব্রেট লির নাম। তাই প্রশ্ন থেকে যায় এই দুইজনের মধ্যে কে সবচেয়ে দ্রুতগতিতে বল করেছেন। পরিসংখ্যান মতে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বলটি পাক পেসার শোয়েব আখতারের করা। এই ফাস্ট বোলারের সর্বোচ্চ গতির ডেলিভারিটি ছিল প্রতি ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। শত মাইল গতির এই বলটি তিনি করেছেন দক্ষিন আফ্রিকার বিপক্ষে তাদেরই হোম গ্রাউন্ডে ২০০৩ সালের বিশ্বকাপে কোয়ালিফাইয়ার রাউন্ডের এক ম্যাচে। বলে প্রচন্ড গতির কারনে ক্রিকেট পাড়ায় শোয়েব আখতার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত। ইতিহাসে তিনিই একমাত্র বোলার যে ১০০শ মাইলের উপরে বল করেছেন দুইবার।তার দ্বিতীয় সর্বোচ্চ গতির বল ছিল একই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে। সেই ম্যাচে ও তার একটি বলের গতি ছিল ঘন্টায় প্রায় ১৬১.৩ কিলোমিটার। দ্রুতগতিতে বল ছোড়ার এই প্রতিযোগিতায় শোয়েব আখতারের একমাত্র প্রতিদন্ধী বলা হয় দুই অজি ফাস্ট বোলার শন টেইট এবং ব্রেট-লিকে। এই দুইজন বোলারেরই শত মাইল গতিতে বল করার রেকর্ড রয়েছে। তাদের দুজনের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটি ছিল ঘণ্টায় ১৬১.১ কিলোমিটার গতির। এর মধ্যে ব্রেট লি ২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে তার দ্রুতগতির বলটি করেছিলেন। শন টেইটের দ্রুততম ডেলিভারিটি ছিল চির প্রতিদন্ধী ইংল্যান্ডের বিপক্ষে।ক্রিকেট বোদ্ধাদের মতে অস্ট্রেলিয়ানরা প্রাকৃতিকভাবেই জোরে বল করার একটা দক্ষতা অর্জন করে। সেই ধারাবাহিকতার শুরুটা করেছিলেন গতি সম্রাট খ্যাত জেফ থমসন। আধুনিক ক্রিকেটের একদম শুরুর দিকে ১৯৭৫ সালে তিনি ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে পার্থ স্টেডিয়ামে প্রায় শত মাইল ছুই ছুই একটা বল করেছিলেন। তখন আধুনিক স্পিডোমিটার না থাকলে ও সেই সময়ের প্রযুক্তি দিয়ে তার বলের গতি মাপা হয়েছিল ঘন্টায় প্রায় ১৬০.৬ কিলোমিটার যা যেকোন সাধারন গাড়ির চেয়ে অনেক বেশি দ্রুত। দ্রুতগতির বোলারদের এই তালিকায় আছেন আরেক অজি তারকা মিচেল স্টার্ক। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্টে তিনি বল করেছিলেন ১৬০.৪ কিলোমিটার গতিতে। তবে এরপরে সবাইকে অনেকটা অবাক করে দিয়ে দ্রুতগতির বোলারদের এই তালিকায় উঠে এসেছে বর্তমান যুগের তারকা পাকিস্থানি হারিস রউফ এবং ভারতীয় উমরান মালিকদের নাম। হারিস রউফ গেল বিশ্বকাপেই পাকিস্থানের জার্সিতে ঘন্টায় প্রায় ১৫৯ কিলোমিটার গতিতে বল ছুড়েছেন। আর আইপিএলে উমরানের গতি উঠেছে ১৫৭ কিলোমিটার পর্যন্ত। এই দুই ক্রিকেটারকে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট দুনিয়াই। অনেকেই ধারনা করছেন এই দুই পেসার হয়তো অতিতের সব রেকর্ড ভাঙবেন। প্রেস্টিজিয়াস এই তালিকায় এরপরেই জায়গা করে নিয়েছেন ওয়েস্ট উইন্ডিজের সোনালী প্রজন্মের তারকা পেসার এন্ডি রবার্টস এবং ফিদেল এডওয়ার্ডস। তাদের দুইজনেরই সর্বোচ্চ বলের গতি ছিল ঘন্টায় প্রায় ৯৭ মাইলের ও বেশি। এছাড়া এই তালিকায় একেবারে শেষ দিকে এসেছে সাবেক অজি তারকা মিচেল জনসনের নাম। ঐতিহাসিক মেলবোর্নের এমসিজে গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে তিনি প্রায় ১৫৬.৬ কিলো গতিতে বল করেছেন। উমরান ও হারিসের পার্থক্য বোঝাতে যখন কোহলি ‘উদাহরণ’ | গতির ঝড়ে আলোড়ন তোলা ১০ বোলারের গল্প এক নজরে দেখে নিন বিশ্বক্রিকেটে সর্বোচ্চ দ্রুতগতির তিন বোলারের বলের গতি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad