Ad

বিপিএল দিয়ে আবারো আলোচনায় অবহেলিত সিলেট স্টেডিয়াম।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
x24,283,29.jpg.pagespeed.ic.swhxEmkS_o
Durbin News

ঢাকার বাইরের সব স্টেডিয়াম কী লোক দেখানো? সব আয়োজন কেবল মিরপুরের জন্যই? যদি তা নাই হবে তাহলে দেশের একমাত্র গ্রিন স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কেনো এতো অবহেলিত? এখানে প্রায় সাড়ে ১৮ হাজার দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারেন। ঘরোয়া ক্রিকেট তো বটেই, অতীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচেও এ স্টেডিয়াম ছিল দর্শকে ভরপুর। তারপরও ২০২০ সালের মার্চের পর থেকে কোনো এক গায়েবি কারণে এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ! এক টেস্ট, চার ওয়ানডে আর দুই টি টোয়েন্টির ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।এর বাইরে গেলো চার বছরে বিসিবির নজর দু'এক রাউন্ড বিপিএল আয়োজন। এটা কি বিসিবি কর্তাদের উদাসীনতা নাকি অবহেলার শিকার সিলেট স্টেডিয়াম?- তা নিয়ে বির্তক চলছিলো গত কয়েক বছর ধরে।সেখানে এবার বিপিএলে সিলেট স্টেডিয়ামে দর্শক উপস্থিতি যেন আবারো সে বির্তকে ঘি ঢাললো।কোনো কিছুতেই দর্শক টানতে পারছিলো না বিপিএলের এবারের আসর। ঢাকা ও চট্টগ্রামে অর্ধেক আসর শেষ হলেও, কোনো ম্যাচেই দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না।কিন্তু সিলেট পর্বে এসে পুরোপুরি পাল্টে যায় স্টেডিয়ামের দৃশ্য। ২৭ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হয় এ পর্বের খেলা।অন্য ম্যাচগুলোর মতো, দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কায় ছিলেন আয়োজকরা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আয়োজকদের চমকে দেয় সিলেটের ক্রিকেটপ্রেমী দর্শকরা।১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারিতে যেন তিল ধারণের জায়গাও ফাঁকা ছিলো না! বলা চলে সিলেট পর্বে এসেই দর্শক-সমর্থকদের উৎসাহ, উন্মাদনায় নতুন করে প্রাণ ফিরে পায় নিষ্প্রাণ বিপিএল।সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে শুরু থেকেই শহরজুড়ে ছিলো অন্যরকম উন্মাদনা। টানা সাফল্যে থাকা শান্ত-মুশফিকদের দলটি ঘিরে তৈরি হয়েছিলো বাড়তি আগ্রহ।তাই মাঠে বসে নিজ দলের খেলা দেখার জন্য, সিলেটের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও ছিল তুঙ্গে। টিকিট নিয়ে কাড়াকাড়ি, দর্শকে ঠাসা স্টেডিয়াম। রীতিমত উৎসবের আবহ ছিলো গোটা শহরজুড়ে।আগের দুই স্টেডিয়ামের চেয়ে সিলেট স্টেডিয়ামের দৃশ্য ছিলো পুরোপুরি ভিন্ন। চারদিনের মধ্যে সবগুলো ম‌্যাচেই গ‌্যালারি ছিল হাউসফুল।বিশেষ করে সিলেটের ম্যাচগুলোতে পুরো গ্যালারিতে দেখা যায় ‘গোলাপি উৎসব’! ঘরের দলকে সাহস জোগাতে দর্শক-সমর্থকরাও গোলাপি জার্সি পরে হাজির হয়েছেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে।দর্শক উপস্থিতি ছাড়াও সিলেট স্টেডিয়াম নজরে আসার আরো কিছু কারণ রয়েছে। নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই, এর পাশাপাশি এখানে আছে অত্যাআধুনিক সব সুযোগ-সুবিধা।এছাড়া পাশেই আউটার স্টেডিয়াম থাকায়, খেলোয়াড়দের অনুশীলন করার প্রক্রিয়াও বেশ সহজ।দলগুলোর থাকার ব্যবস্থা নিয়ে অতীতে অবশ্য প্রশ্ন তোলার সুযোগ ছিল। সেই জটিলতাও এখর দূর হয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে একটি পাঁচ তারকা হোটেল চালু করা হয়েছে সেখানে।তাছাড়া এই ভেন্যুতে খেলা হলে ক্রিকেটপ্রেমী দর্শকের ঢল তো রয়েছেই। এতো সব সুব্যবস্থা থাকার পরও অবহেলিত সিলেট স্টেডিয়াম! বাংলাদেশের ক্রিকেটের সকল পরিকল্পনা যেন কেবল মিরপুরকে ঘিরেই সাজানো। এর বাহিরে জাতীয় দলের আন্তর্জাতিক সূচি বলতে বর্তমানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের নাম উঠে আসে।তবে সেসব তর্ক-বিতর্কে জড়াতে চাননা ক্রিকেটপ্রেমীরা। বরং ভবিষ্যতে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে সিলেট ভেন্যুর প্রতি বিসিবির সুদৃষ্টি পড়ুক এমনটাই প্রত্যাশা তাদের।শুধু ক্রিকেট প্রেমীরাই নয়, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেলের মুখেও শোনা গেলো প্রতিবাদের সুর! সম্প্রতি এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আগামী মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বলে প্রত্যাশা তার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad