Ad

বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে যা বললেন মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (8)
Durbin News

বাংলাদেশী ভক্তদের ভালোবাসা নিয়ে এবার মুখ খুললেন লিওনেল মেসি! এবারের কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি দর্শকদের উন্মাদনার ঝড় ছড়িয়ে পড়েছিলো সারা বিশ্বে! সেই ঝড়ের উন্মাদনার বাতাস ছুঁয়েছে মেসিকেও! খোদ লিওনেল মেসিকে সম্প্রতি এ নিয়ে কথা বলতে হয়েছে। আর্জেন্টাইন ফুটবল জাদুকরও জানালেন তিনি সব দেখেছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ ঘিরে বাংলাদেশের আনাচে কানাচে বিরাজ করেছে টানটান উত্তেজনা, যা দ্রুতই নজরে আসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলৌতে খুব সহজেই এ দেশের মানুষের ভালোবাসার কথা জানতে পারেন তারা। বিশ্ববাসী দেখেছে বাংলাদেশ যেনো এক টুকরো আর্জেন্টিনা! পরে বাংলাদেশি দর্শকদের ধন্যবাদ জানিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্টও করে। সমর্থকদের হতে হয়নি হতাশ, ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে তোলে মেসিরা। ক্যারিয়ারকে পূর্ণতা দিতে লিওনেল মেসির হাতে এমন একটা শিরোপার আক্ষেপ যে বহু দিনের! শিরোপা জয়ের মাস পেরিয়ে গেছে, তবু রয়ে গেছে রেশ। আর্জেন্টিনা তো বটেই বিশ্বজুড়েই এখনো চায়ের কাপে ঝড় তুলে বিশ্বকাপ নিয়ে আলোচনা চলে।এর মাঝেই আর্জেন্টাইন সংবাদ মাধ্যম 'ওলে' তে সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি। বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই তিনি জানান সমর্থকদের উন্মাদনা তিনি দেখেছেন। আর্জেন্টিনার সাংবাদিক সোফি মার্টিনেজ তাকে বিষয়টি দেখান। সব জায়গায় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। পুরো পৃথিবীতেই ছড়িয়ে থাকা এমন কিছুকে দুর্দান্ত হিসেবেও উল্লেখ করেন এই ফুটবল কিংবদন্তি।সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গ আসে আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে কথা বলতে গিয়ে। নিজ দেশের সমর্থকরা সব দুঃখ, হতাশা ঝেড়ে ফেলে যেভাবে শিরোপা জয়ের আনন্দে মেতেছে সেসব তুলে ধরেন মেসি।তবে বাংলাদেশের মতো অন্য কোনো দেশের সমর্থকরা যে পাগলামি দেখিয়েছে তা অবিশ্বাস্য ছিল আর্জেন্টাইনদের কাছে৷ দেশটির সংবাদ মাধ্যমগুলো বেশ ফলাও করে প্রচার করেছে এসব খবর। এমনকি শিরোপা নিয়ে ঘরে ফেরা মেসি, ডি মারিয়াদের স্বাগত জানানো লাখ লাখ মানুষের ভীড়েও উড়েছে বাংলাদেশের পতাকা। দেশটির রাজধানী বুয়েনস এইরেসে বাংলাদেশি পতাকা ওড়া থেকেই বুঝা যায় যে, বাংলাদেশের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা কতটা স্পর্শ করেছে তাদের। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের নিয়ে এর আগে কথা বলেছেন শিরোপা জয়ের কারিগর কোচ স্কালোনি। তিনি মনে করেন, আর্জেন্টিনার প্রতি ভালোবাসার শুরুটা হয়েছিলো প্রয়াত কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার পায়ের জাদুর হাত ধরে! আর লিওনেল মেসি সেই ভালোবাসার জায়গাকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কালোনি।আর্জেন্টিনার জনগণও বাংলাদেশি ভক্তদের ভালোবাসাকে দারুণভাবে গ্রহণ করেছে। তাইতো বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দিয়ে ভালোবাসা বিনিময়ের বার্তা দিয়েছে। বাংলাদেশের ম্যাচের দিন তাদের দেওয়া নানা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।বিশ্বকাপ শিরোপা জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে আর্জেন্টিনার প্রধানমন্ত্রীকে চিঠি দেন। ফিরতি চিঠিতে ধন্যবাদ জানান আর্জেন্টিনার প্রধানমন্ত্রীও।ভৌগলিক দিক থেকে দেশ দুটির দূরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার। তবে ফুটবল সেই দূরত্বকে কমিয়ে এনেছে ন্যানো সেকেন্ডে!সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, ১৯৭৮ সালে বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া আর্জেন্টিনা দূতাবাসও নতুন করে খুলছে এই ফুটবল উন্মাদনায় জোয়ারেই। ২৭ ফেব্রুয়ারি নতুন করে উদ্বোধন হবে দূতাবাস। সে উপলক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর। উল্লেখ্য, টাইব্রেকারে গড়ানো ফাইনালে ফ্রান্সকে হারিয়ে গত ১৮ ডিসেম্বর বহুল কাঙ্খিত শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।বিশ্বকাপ জয়ী দলটিকে চলতি বছরের মাঝামাঝি সময় বাংলাদেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ নিয়ে ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই…

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad