Ad

বুট চুক্তি থেকে কত টাকা আয় করেন ফুটবলাররা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
031529t67i9
Durbin News

ব্র্যান্ডের জুতো কিনতে আমরা দোকানে লাইন ধরি। আর এই ব্র্যান্ডের কোম্পানিগুলোই জুতো আর বস্তাভর্তী টাকা নিয়ে লাইন ধরে মেসি, রোনালদো, নেইমারদের পেছনে! উদ্দেশ্যে কোনো মতে এই বিশ্বখ্যাত তারকাদের পায়ে জুতোজোড়া পড়িয়ে দেয়া। ব্যস এতেই স্বার্থসিদ্ধি! মিলিয়ন ডলার খরচা করে বিলিয়ন ডলারের ইনকাম! প্রশ্ন হচ্ছে নামীদামী ব্র্যান্ডের বুট পরার জন্য কত টাকা পান বিশ্বখ্যাত মেসি-নেইমারেরা? নাইকি, অ্যাডিডাস ও পুমার মতো বিশ্বজয়ী বুট ব্র্যান্ডগুলো লোভনীয় অর্থের বিনিময়ে ফুটবলারদের নিজেদের দলে ভেড়ায়। কোটি কোটি টাকার চুক্তির শর্তই হলো তাদের বুট পরে খেলা! অনুশীলনেও তাদের বুট পরতে হবে, একইভাবে বিভিন্ন সময়ে এসব বুট পরেই করতে হবে ফটোসেশান! বর্তমানে বুট চুক্তির মাধ্যমে সবচেয়ে বেশি আয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। তার সাথে বাৎসরিক ২৩ মিলিয়ন ইউরোতে রেকর্ড মূল্যে চুক্তি করেছে পুমা। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণে ২৬০ কোটি টাকার বেশি পাচ্ছেন তিনি। পুমা ২০২০ সালে ব্রাজিলিয়ান এই তারকা ফুবলারের সাথে চুক্তি করে। আর এতেই পেছনে পড়েন রোনালদো, মেসি, এমবাপ্পের মতো বড় খেলোয়াড়েরা। ২০১১ সালে নেইমারের সাথে নাইকি চুক্তি করেছিল বাৎসরিক ১১ মিলিয়ন পাউন্ডে। অর্থাৎ নতুন প্রতিষ্ঠানের সাথে চুক্তির অঙ্ক বেড়েছে প্রায় দ্বিগুন। পুমার 'জোগো প্রিসমাটিকো মারকুরিয়াল ভাপোর 13”ভার্সনের বুট পরেন নেইমার। ২০১৭ সালে মেসির সাথে বুট চুক্তির মেয়াদ বাড়ায় অ্যাডিডাস। তার সাথে হয়েছে আজীবন চুক্তি। বাৎসরিক ১৮ মিলিয়ন ইউরো পাবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। বাংলাদেশি মুদ্রায় অ্যাডিডাস তাকে বছরে প্রায় ২০০ কোটি টাকা দিয়ে থাকে। মেসির জন্য অ্যাডিডাস রীতিমতো সাবব্র্যান্ডও খুলেছে, যার নাম অ্যাডিডাস মেসি। এই ফুটবল জাদুকর পায়ে জড়ান 'অ্যাডিডাস নেমেজিজ মেসি ১৯.১ কোপা' ভার্সন। জানা গেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে ১ বিলিয়ন ডলারে আজীবন চুক্তি সেরেছে নাইকি।২০১৬ সালে এই চুক্তির ঘোষণা দেয় তারা। তবে শুধু বুট চুক্তির মাধ্যমে রোনালদো নাইকির কাছ থেকে পাবেন বছরে ১৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ১৭০ কোটি টাকার বেশি। রোনালদো ব্যবহার করেন 'মারকুরিয়াল সুপারফ্লাই সেভেন এলিট সিআর১০০' এডিশনের বুট। নাইকির ইতিহাসে রোনালদো ৩য় ফুটবলার যার সাথে নাইকি আজীবন মেয়াদে চুক্তি করেছে। বুট চুক্তি থেকে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় বর্তমানে ৪ নম্বরে রয়েছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। সবচেয়ে গতিসম্পন্ন ফুটবলার হিসেবেই পরিচিত এই তরুন! তার সাথে চুক্তি করতে রীতিমতো লড়াই হয়েছে নাইকি ও অ্যাডিসাসের। তবে জল্পনা কাটিয়ে ২০১৯ সালে তার সাথে ১০ বছরের জন্য চুক্তি করে নাইকি। যেখানে বার্ষিক ১৪ মিলিয়ন ইউরোতে মোট ১৪০ মিলিয়ন ইউরো খরচ করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় এমবাপ্পের পেছনে বুট চুক্তি বাবদ বছরে ব্যয় ১৬০ কোটি টাকার বেশি। এমবাপ্পে ব্যবহার করেন নাইকির 'মারকুরিয়াল সুপারফ্লাই সেভেন এলিট এমডিএস জিরো জিরো থ্রি' ভার্সনের বুট। বুট চুক্তি থেকে আয় করা সেরা দশ ফুটবলারের বাকিরা হলেন মারিও বালোতেল্লি, গ্যারেথ বেল, অ্যানটোইনে গ্রিজম্যান, পল পগবা, মার্কো ভেরাত্তি ও মোহাম্মদ সালাহ। ২০১৪ সালে নাইকির সাথে চুক্তির মেয়াদ শেষ হতেই ইতিলিয়ান বালোতেল্লির সাথে বাৎসরিক ৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে পুমা। তার পায়ে দেখা যায় পুমার 'আল্ট্রা ১.১' ভার্সনের বুট। ওয়েলসের ফুটবল তারকা গ্যারেথ বেলের সাথে অ্যাডিডাসের চুক্তি বাৎসরিক ৪ মিলিয়ন ইউরোতে। পুমার কাছ থেকে গ্রিজম্যান পান বছরে ৩.৫ মিলিয়ন ইউরো। পল পগবার জন্য অ্যাডিডাস খরচ করে ৩ মিলিয়ন। ইতালিয়ান মার্কো ভেরাত্তির জন্য বছরে নাইকি ব্যয় করে আড়াই মিলিয়ন ইউরো। যেখানে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহও অ্যাডিডাসের কাছ থেকে পান একই পরিমাণ অর্থ। প্রচারের জন্য প্রতিষ্ঠানগুলো তরুণ ফুটবলারদের দিকেও স্পন্সরের হাত বাড়ায়। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেনের সাথে যখন নাইকি চুক্তি করে তখন তার বয়স ছিল মাত্র ১৪। ২০১৯ সালে বোরুশিয়া ডর্টমুন্ডের ইউসুফা মৌকোকোর সাথে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ১০ বছরের চুক্তি করে নাইকি। বলে রাখা ভালো সব পেশাদার ফুটবলারই বুট চুক্তিতে থাকেন না। এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির অন্যতম তারকা ফুটবলার আর্লিং হালান্ডের যেমন কোনো বুট চুক্তি নেই।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad