Ad

৫০০ গোল করে রোনালদোর অন্যতম মাইলফলক।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

প্রথম ফুটবলার হিসেবে রোনালদো ছুঁয়েছেন ক্লাব ফুটবলে ৫০০ গোলের মাইলফলক। এর মাধ্যমেই সৃষ্টি করেছেন অনন্য রেকর্ড।নামের পাশে ৪৯৯ গোল নিয়ে আল ওয়েদার বিপক্ষে ৯ ফেব্রুয়ারি মাঠে নামে এই ফরোয়ার্ড। এদিন একাই ৪ গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিং আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটিতে, রোনালদো ছাড়া আর কেউ গোল করতে পারেনি। এই জয়ে আল নাসেরও ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। ম্যাচের ২১ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে আড়াআড়ি শটে গোলের দেখা পান সিআর সেভেন। আর তাতেই পূর্ণ হয় ৫০০। এরপর ম্যাচের ৪০, ৫৩ ও ৬১ মিনিটে গোল করেন রোনালদো। ৫৩ মিনিটে স্পট কিক থেকে পাওয়া গোলে, ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিকে নিজের নামে লেখিয়ে নিলেন।৩৮ বছর বয়সী এই তারকা প্রায় সাড়ে তিন বছর পর পেলেন ম্যাচে চার গোল দেওয়ার স্বাদ। এই নিয়ে ক্যারিয়ারে ১১ বার ম্যাচে ৪ গোল করলেন রোনালদো।৫০০ গোলের মাইলফলক স্পর্শ করার পথে ২০ বছরের ক্যারিয়ারে ৫ টি ক্লাবের হয়ে গোল করেন রোনালদো। যেখানে সবচেয়ে বেশি রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩১১ টি গোল তার নামের পাশে। দুই দফা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে গোল করেছেন ১০৩ টি। জুভেন্টাসের হয়ে ৮১ টি, আল নাসেরের হয়ে ৫ টি এবং পর্তুগালের স্পোর্টিংয়ের হয়ে ৩ টি। ৫০৩ গোল নিয়ে রোনালদো এখন ক্লাব ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। ৪৯৭ গোল নিয়ে তার পরের অবস্থানেই আছেন প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বর্তমানে পিএসজির হয়ে খেলা মেসিও খুব শীঘ্রই ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। হ্যাটট্রিক সংখ্যার দিক থেকেও আপাতত পিছিয়ে আছেন আর্জেন্টাইন তারকা। রোনালদোর ৬১ হ্যাট্ট্রিকের বিপরীতে তার ৫৬ টি।এদিকে মাইলফল ছোঁয়া ম্যাচ শেষে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। টুইটারে তিনি লিখেন, '৪ গোল এবং ৫০০ লিগ গোলে পৌঁছাতে পারার অনুভূতি দারুণ। এটা দলের দুর্দান্ত এক জয়।'দলের কোচ রুডি গার্সিয়াও টুইট করে অভিবাদন জানিয়েছেন৷ রোনালদোর এই কীর্তিতে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোনালদো ভক্তরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন। সমালোচকদের খোঁচার জবাবে তারাও পর্তুগিজ তারকার পারফরম্যান্সকে সামনে তুলে ধরছেন।অথচ বেশ কিছুদিন ধরেই সবকিছু যেন রোনালদোর বিপক্ষে যাচ্ছিল। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ ১০ ম্যাচে করতে পারেননি একটির বেশি গোল। দিনের পর দিন কাটাতে হয়েছে বেঞ্চে, কোচ টেন হাগের সাথে বেড়েছে দূরত্ব। বিশ্বকাপে পর্তুগালের জার্সিতেও শেষদিকে ঠিকানা হয়েছিল সাইড বেঞ্চে। বিশ্বকাপ চলাকালীন ম্যানচেস্টার ইউনাইটেড কোচের সমালোচনা করেছেন। টুর্নামেন্টের মাঝপথেই হয়েছেন ক্লাব ছাড়া। ইউরোপ ছেড়ে এর মাস খানেক পর নতুন ঠিকানা গড়েন সৌদি আরবে। শুরুর কয়েক ম্যাচে এখানেও ছন্দ খুঁজে পাননি।সৌদি প্রো লিগে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। দেখা মেলেনি সুপার কাপের সেমি-ফাইনালেও। লিগে পরের ম্যাচে গোল করলেও ঠিক নিজেদের চেনা ছন্দে ছিলেন না পর্তুগিজ তারকা। তাতে খানিক টিপ্পনীও কাটা শুরু করে দিয়েছিল সমালোচকরা। নামটা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেই বেশ ভালো করে জানেন কীভাবে জবাব দিতে হয়। আল নাসেরের হয়ে চতুর্থ ম্যাচেই গুনে গুনে এক হালি গোল করলেন, রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন।এতো এতো নেতিবাচকতার মাঝে ৫০০ গোল পূর্ণ করা ম্যাচটি নিশ্চিতভাবে রোনালদোকেও স্বস্তি দিয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad