Ad

মাশরাফির দলকে যারা 'বুড়োদের দল' বলেছিলো, তাদের ধুয়ে দিলেন মাশরাফির স্ত্রী।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1526140198-pics
Durbin News

বাঘ বুড়ো হলেও বাঘই থাকে আর সেকথাই প্রমাণ করলেন সাবেক অধিনায়ক মাশরাফি! শুরু থেকেই বিপিএলে সিলেট দলটির আত্নবিশ্বাস নানান ধরণের নেতিবাচক মন্তব্য দিয়ে ভেঙে গুড়ীয়িয়ে দিয়েছিলেন সমালোচকেরা! বুড়োদের দল,রিহ্যাব সেন্টার এমন অনেক বাজে তকমা জুটেছিলো তাদের কপালে। সেই খুড়িয়ে চলা নেতিয়ে যাওয়া বুড়োদের দলটাই নাটকীয়ভাবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে পৌঁছে যায় ফাইনালে! এতোদিন চুপ থাকলেও এবার সমালোচকদের উচিত জবাব দিলেন সিলেট অধিনায়ক ম্যাশের স্ত্রী সুমনা হক সুমী।''যারা বলেছিল সিলেট স্ট্রাইকার্স বুড়োদের দল,রিহ্যাব সেন্টার,তারা এবার যোগ্য জবাব পেয়েছে। কোন টিম নিয়ে এমন মন্তব্য করা ঠিক না। ভালো লাগছে সিলেট ফাইনালে উঠেছে৷"সিলেটের হয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে পৌঁছাতে পেরে এমনটাই বলছিলেন সুমী। ভালবাসা দিবসে এমন জয়কে বিশেষ পাওয়া বলেও সাংবাদিকদের কাছে মন্তব্য করেন মাশরাফি পত্নী।সিলেটের এমন সাফল্যের পেছনের কারিগর হিসেবে অন্য সবার মতো তার মুখেও শোনা যায় মাশরাফির নাম।সুমির মতে, ম্যাশ একইসাথে ম্যাজিশিয়ান এবং ফাইটার। সাংবাদিকদের তিনি বলেন, বুড়োর মতো নয়, বরং রাজার মতোই খেলেন মাশরাফি। এখনো সৈনিকের মতো লড়াই করে যাচ্ছেন মাঠে।নিজের অসাধারণ নেতৃত্বের গুনে সিলেট দলটাকে যেন বদলে দিয়েছেন মাশরাফি। দলে তেমন তারকা ক্রিকেটার না থাকলেও, ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে সিলেটকে দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে গেলেন ফাইনালে! যাদের বৃদ্ধ বলা হচ্ছিলো তারা প্রত্যেকেই কিন্তু দাপট দেখিয়েছেন। প্রত্যেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। নড়াইল এক্সপ্রেসের ম্যাজিকে শক্তিশালী দলগুলোকেও হারাতে পেরেছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান নিয়েই ফাইনালে পৌঁছাতে পেরেছে দলটি।যদিও মাশরাফি নিজে এসবে বিশ্বাস করেন না। সংবাদ সম্মেলনে এসে তার অধিনায়কত্বের সঙ্গে সাফল্যের যোগসূত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত।"ম্যাশ না বিশ্বাস করলেও, তার নেতৃত্বে বিশেষ কিছু আছে বলে বিশ্বাস করেন সুমী যা যে কোনো দলকে অনুপ্রেরণা যোগাতে পারে।মাশরাফি কী সেটা অন্যরা না বুঝলেও বিশ্বখ্যাত ক্রিকেটারেরা ঠিকই বুঝেছিলেন। ‘আমার দূর্ভাগ্য, আমি মাশরাফির সাথে একই টিমে খেলতে পারিনি!’ এভাবেই আক্ষেপ করে বলেছিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার ব্রায়ান লারা! তোমরা আমাকে একজন মাশরাফি দাও, আমি তোমাকে এগারোটা ‘সোনার টুকরা' উপহার দেবো- ম্যাশকে নিয়ে এই মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পলক! ক্রিকেটের জন্মভূমি খ্যাত ইংল্যান্ডের অধিনায়ক নাসের হোসাইনে বলেছিলেন, নেতা, মানুষ আর খেলোয়াড় এই ৩টি শব্দ যোগ করলে মাশরাফির মতো কোনো ক্রিকেটার এর আগে ক্রিকেটবিশ্ব কেউ দেখেনি! আমাদের দেশের ক্রিকেটের সূবর্ণযুগ যদি ধরা হয় তাহলে ম্যাশের জার্নিটাকেই বলতে হবে! কারণ, ম্যাশ অধিনায়ক থাকাবস্থাতেই দেশের ক্রিকেট পাগল মানুষগুলো স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ বিশ্বকাপ জিতবে! ওয়ানডে, টেস্ট আর টি-২০’র ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দুই হাঁটুতে সাতবার অপারেশন। দশবার করিয়েছেন সার্জারিও। প্রতি ম্যাচ শেষে সিরিজ দিয়ে টেনে বের করতে হয় হাটুতে জমা বিষাক্ত রস। ঘুম থেকে সঙ্গে সঙ্গে নামতে পারেন না বিছানা থেকে। ডাক্তাররা বলেছিলেন, এভাবে ক্রিকেট চালিয়ে গেলে পঙ্গু হয়ে যেতে পারেন, কিন্তু দমে যাননি। সব শংকা উড়িয়ে বল হাতে বাঘের মতো ছুটে চলা। ম্যাচ হারলেও চোখের জল ফেলেন অনেকটা নিরবে। সবার আড়ালে। যাতে তরুণ ক্রিকেটাররা হতাশ না হন। সেই ম্যাশকে নিয়ে সমালোচনার আগে তার অবদানগুলোর কথা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। ম্যাশ একজনই হতে পারে, তার স্থান বাংলাদেশের ক্রিকেটে আজীবন স্মরণীয় হয়ে ছিলো সামনেও থাকবে…

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad