Ad

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
messi-2302111201
Durbin News

একজন দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, আরেকজন দুরন্ত পারফরম্যান্সের পরও একটুর জন্য পারেননি। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে, দুজনই জায়গা পেয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়।তৃতীয় নামটি ফ্রান্সের করিম বেনজামা। চোটের কারণে খেলতে পারেননি বিশ্বকাপ। তবে রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমটা অসাধারণ কেটেছে তার।২০২১ সালের ৮ আগস্ট থেকে, ২০২২ সালের ১৮ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায়, প্রথমে ১৪ জন খেলোয়াড় মনোনীত করেছিলেন বিশেষজ্ঞরা।এরপর কোচ, অধিনায়ক, সাংবাদিক, বিশ্লেষক ও ভক্তদের ভোটে, শেষ পর্যন্ত চূড়ান্ত তিনজন মনোনীত হন। তাদের নাম গত ১০ ফেব্রুয়ারি ঘোষণা করে ফিফা।আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে, ফিফার বর্ষসেরা পুরষ্কার অনুষ্ঠানে ঘোষণা করা হবে সেরা খেলোয়াড়ের নাম।গত বছর জাতীয় দলের পাশাপাশি, ক্লাব ফুটবলেও দারুণ ছন্দে ছিলেন মেসি। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে, প্রথম মৌসুম ভালো কাটেনি আর্জেন্টাইন এই তারকার। তবে গত বছর যেমন গোল করেছেন, তেমনই গোল দেওয়ায় সহায়তা করেছেন প্রচুর। আর কাতার বিশ্বকাপে পেয়েছেন দুর্দান্ত ফর্মের দেখা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল সহ, টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭ গোল তার। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন তিনটি। দলকে অসাধারণভাবে টেনে নিয়ে, জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরষ্কার।ডিসেম্বরে ২৪ বছর পূর্ণ করা ফ্রান্স তারকা, কিলিয়ান এমবাপ্পেও আছেন ফর্মের তুঙ্গে। প্রতিনিয়ত অর্জনের খাতা ভারী হচ্ছে মেসির পিএসজি সতীর্থের।বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে, টানা দ্বিতীয় শিরোপা অর্জন হয়নি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে উজাড় করে দেন এই ফরোয়ার্ড। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল ফ্রান্স। এমবাপ্পের দুর্দান্ত হ্যাট্রিকে ঘুরে দাঁড়ায় তারা। টাইব্রেকারে স্বপ্ন ভঙ্গ হলেও, এমবাপ্পে নিজের নাম লেখান রেকর্ড বইয়ে।৫৬ বছর পর বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দেখা গিয়েছে হ্যাট্রিক। ৮ গোল করে জিতেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পুরষ্কার। গত মৌসুমে পিএসজির লিগ ওয়ান জেতার পেছনে, তার ভূমিকা অন্যতম। ২৮ গোলের পাশাপাশি এমবাপ্পে করেছেন ১৭ অ্যাসিস্ট।ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় থাকাটা জানান দেয়, করিম বেনজামা ক্লাব ফুটবলে কতটা দাপুটে ছিলেন। যে কারণে বিশ্বকাপ না খেলেও, চূড়ান্ত তিনজনে নাম আছে তার। দলের সাথে কাতারে গিয়েও, চোটের কারণে ছিটকে যান।তার আগেই অবশ্য রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজেকে নতুন রুপে তুলে ধরেন। গত মৌসুমে মাদ্রিদকে নিয়ে বাজি ধরার মতো অবস্থা ছিল না। তবে বেনজামা ম্যাজিকে বদলে গেছে সবকিছু।চ্যাম্পিয়নস লিগে দলকে জিতিয়েছেন ১৪তম শিরোপা। নিজে করেছেন ১৫ গোল। যেখানে ১০টি গোলই ছিল নক আউট পর্বে। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে পিএসজি ও চেলসির বিপক্ষে পেয়েছেন হ্যাট্রিক। দলের লা লিগা জয়ের পথে, ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড গোল করেছেন ২৭ টি। এমন ধারাবাহিক পারফর্ম করে ২০২২ সালের ব্যালন ডি'অর জিতে নেন ফরাসি এই তারকা।এদিকে ফিফার বর্ষসেরা গোল কিপারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। তার সাথে সেরার দৌড়ে আছেন, রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোল কিপার থিবো কোর্তোয়া। বাকিজন হলেন বিশ্বকাপে মরক্কোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ইয়াসিন বুনু। বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে ফিফা। জায়গা পেয়েছেন বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করা ব্রাজিলের রিচার্লিসন।তার দুই প্রতিদ্বন্দ্বী, পোল্যান্ডের মার্সিন ওলেস্কি ও ফ্রান্সের দিমিত্রি পায়েত। দুজনেই অবশ্য ক্লাব ফুটবলে গোলের জন্য বিবেচিত হয়েছেন। সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায়, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির থাকাটাই স্বাভাবিক। তার সাথে দৌড়ে থাকা বাকি দুইজন অবশ্য, ক্লাব ফুটবলে সাফল্যের জন্য বিবেচিত হয়েছেন। তারা হলেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad