Ad

সার্জিও রামোসঃ ফুটবল মাঠের এক অন্যরকম ভিলেন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ramos-spain
Durbin News

প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকার পর, অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন, স্পেনের রক্ষণভাগের প্রাচীর খ্যাত ডিফেন্ডার সার্জিও রামোস।সিনেমা হোক কিংবা বাস্তব জীবন, ভিলেনরা সবসময়ই দর্শকদের চক্ষুশূল। তবে সেসব যুক্তি খাটে না রামোসের বেলায়।ফুটবল মাঠের পুরোদস্তুর ভিলেন হয়েও, দিনশেষে তিনি ঠাঁই করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের হৃদয়ের মণিকোঠায়। মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের জার্সি গায়ে জড়িয়ে, 'লা রোহা'দের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে, অভিষেকের রেকর্ড গড়েন সার্জিও রামোস।২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার পরের বছরই, স্পেন জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি।স্পেনের হয়ে রামোসের যখন অভিষেক হয়, তখন স্প্যানিশ ফুটবলে রাজত্ব চলছে জাভি-ইনিয়েস্তা-কার্লোস পুয়েলদের।এতো এতো গ্যালাকটিকোদের ভিড়ে ক্যারিয়ার শুরু করা তরুণ রামোস, নিজের আলোতেই সব ছাপিয়ে এসেছিলেন লাইমলাইটে।প্রতিপক্ষের স্ট্রাইকারদের সামনে রক্ষণভাগের দেয়াল হয়ে, স্পেনকে অসংখ্য ম্যাচ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সার্জিও রামোস।অভিষেকের পর স্পেনের জার্সিতে একে একে ৩টি বৈশ্বিক শিরোপা জিতেছেন এই স্প্যানিয়ার্ড। ২০০৬ থেকে ২০১৮, এই সময়ে টানা ৪টি বিশ্বকাপে স্পেনের হয়ে আসর মাতিয়েছেন তিনি।২০১০ সালের ফিফা বিশ্বকাপ জয়ী স্পেন দলেরও অবিচ্ছেদ্য অংশ ছিলেন রামোস। এরপর ২০১৮ এর রাশিয়া বিশ্বকাপে আর্মব্যান্ড হাতে স্পেনের প্রতিনিধিত্বও করেছেন তিনি।বিশ্বকাপের পাশাপাশি ৩টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে, ২০০৮ ও ২০১২ সালে ইউরো শিরোপা জয়ের কৃতিত্ব আছে তার।শুধুমাত্র মেজর শিরোপা জিতেই ক্ষান্ত হননি 'দ্য গ্ল্যাডিয়েটর' রামোস। স্পেনের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি।ডিফেন্ডার হয়েও প্রতিপক্ষের জালে বল জড়াতে বেশ পারদর্শী ছিলেন সার্জিও রামোস। স্পেনের হয়ে খেলা ১৮০ ম্যাচে তার গোল সংখ্যা সর্বমোট ২৩টি।এসব ছাড়াও এখন অবধি ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন মোট ৯ বার। এর আগে কোনো ডিফেন্ডারের এতবার বর্ষসেরা একাদশে জায়গা পাওয়ার নজির নেই।জাতীয় দলের পাশাপাশি, ক্লাব ফুটবলের অঙ্গনও নিজের আলোয় রাঙিয়েছে এই স্প্যানিশ ডিফেন্ডার।রামোসের ক্লাব ক্যারিয়ারের হাতেখড়ি হয়েছিল স্পেনের ঘরের ক্লাব সেভিয়াতে। সেভিয়ায় তার বিষ্ময়কর প্রতিভা দেখে, ২০০৫ সালে তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ।রিয়ালে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে ৪টি ক্লাব কাপ, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৫টি লা-লিগাসহ, সর্বমোট ২২টি ট্রফি জিতেছেন মিস্টার মাদ্রিদিয়ান।একজন ডিফেন্ডার হয়েও লা-লিগায় তার গোলের খাতাটা বেশ ভারি। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে রামোসের গোলসংখ্যা ৭৪টি। তবে এতো এতো রেকর্ডের মালিক হয়েও, ফুটবলপ্রেমীদের কাছে রামোস খ্যাতি পেয়েছেন একজন 'ব্যাড বয়' হিসেবে।রগচটা স্বভাবের কারণে রেফারির লাল কার্ডটার সঙ্গে, নিজেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছেন এই স্প্যানিয়ার্ড।পুরো ক্যারিয়ার জুড়ে ২৩৫টি হলুদ কার্ড ও ২৮টি লাল কার্ড হজম করেছেন তিনি। লা-লিগার ইতিহাসে সর্বোচ্চ ২০টি লাল কার্ড হজমের রেকর্ডটিও তার।তবে অবাক করা ব্যাপার হলো, রামোসের ক্লাব ফুটবল ক্যারিয়ারে লাল কার্ডের ছড়াছড়ি থাকলেও, জাতীয় দলে কখনোই লাল কার্ড দেখেননি এই অ্যাগ্রেসিভ ডিফেন্ডার।স্পেন জাতীয় দলের প্রতি তার নিবেদন কতখানি এই ছোট্ট পরিসংখ্যান থেকে ধারণা করা যায়।খেলোয়াড় রামোসকে তার উগ্র আচরণের জন্য ঘৃণা করা গেলেও, তার যোগ্যতাকে কোনোভাবে অস্বীকার করার উপায় নেই।বরং ইতিহাসের কিংবদন্তি ডিফেন্ডারদের ব্যক্তিত্ব এবং খেলার ধরণ পর্যালোচনা করা হলে, রামোসের মতো একজন পরিপূর্ণ ডিফেন্ডার দ্বিতীয়টি পাওয়া দুষ্করই হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad