Ad

নেইমারের বাবার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে তোলপাড় ব্রাজিল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_1
Durbin News

ছেলের বন্ধুর মায়ের সাথে বাবার প্রেম! এবার এমনই কান্ড ঘটিয়ে আলোচনায় নেইমারের বাবা! নেইমার ফুটবলে মজে থাকলেও তার বাবা মজেন নিত্য নতুন নারীতে! একথার সত্যতা বেরিয়ে এসেছিলো বার্সেলোনার সঙ্গে, নেইমারের চুক্তির কালো শর্ত ফাঁস হবার পরপরই! বিভিন্ন খবরের সূত্র ধরে জানা গিয়েছিলো, নেইমার নাকি তার বাবার জন্য লন্ডনের হোটেলে পরনারী, বিনা মূল্যে কফি এবং ব্রাজিল দলের খেলা দেখতে যাওয়ার জন্য বিমান চেয়েছিলেন! এসব শর্ত নাকি নেইমারই বার্সালোনাকে দিয়েছিলেন। সবশেষে বার্সালোনা শর্তগুলো পূরণের প্রতিশ্রুতি দেবার পরই, চুক্তিতে সই করেছিলেন ব্রাজিলের এই পোস্টারবয়! আর এবার বুড়ো বয়সে আবার, নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন নেইমারের বাবা। তাও আবার নেইমারেরই এক বন্ধুর মায়ের সাথে।নেইমারের মা নাদিন গনকালভেসের সঙ্গে, তাঁর বাবা নেইমার সিনিয়রের বিবাহবিচ্ছেদ হয়েছে, বছর সাতেক আগে।এরপর থেকে একাই থাকতেন তিনি। বিবাহবিচ্ছেদের পর প্রথমবারের মতো, কোনও নারীর সাথে জনসমক্ষে দেখা গেল নেইমার সিনিয়রকে। আর তা নিয়েই এখন তোলপাড় পুরো ব্রাজিল।সংবাদমাধ্যমের তথ্য মতে, ৫৮ বছর বয়সী নেইমার সিনিয়ন ৪৫ বছর বয়সী এক সুন্দরী নারীর প্রেমে মজেছেন।তার নতুন গার্লফ্রেন্ডের নাম মারিয়ানে বের্নাদি স্যান্টোস। বের্নাদি স্যান্টোস নেইমারের খুব কাছের বন্ধু আন্দ্রে বের্নাদির মা।অর্থাৎ ছেলের বন্ধুর মায়ের সাথে প্রেম করছেন নেইমার সিনিয়র! দুজনের বয়সের পার্থক্য ১৩ বছরের। তবে বয়স তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় নি।নেইমারের বাবার সাথে তার সম্পর্কের শুরুটা হয়েছিলো ২০২১ সালের মাঝামাঝি সময়ে। এতোদিন পর্যন্ত গোপনেই চলছিলো সে প্রেম।তবে কথায় বলে না, সত্য বেশিদিন চেপে রাখা যায় না, আর হলোও তাই৷ তাদের গোপন প্রেমের কথা এখন সবার মুখে মুখে।সম্প্রতি রিও ডি জেনিরোয়, “কার্নিভাল সাম্বাদ্রোম মারকুইস দে সাপুকাই” অনুষ্ঠানে, দুজনকে একসঙ্গে দেখা যায়। আর তা নিয়েই আলোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। সংবাদমাধ্যমের দাবি, নেইমারের বন্ধু আন্দ্রে বের্নাদি নিজেই, নতুন এই প্রেমিক জুটিকে পরিচয় করিয়ে দেন সবার সাথে।এর আগে নেইমারের মা, নাদিন গনকালভেসের প্রেম নিয়েও কম জলঘোলা হয় নি। ২০২০ সালে ৫৩ বছর বয়সী নাদিন, তাঁর ২২ বছর বয়সী প্রেমিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।ছেলেটি নেইমারের চেয়েও ছোট। আর তাই ছেলের বয়সী তরুণের সাথে, তার প্রেম নিয়ে তখন তুমুল সমালোচনা হয়েছিল।অবশ্য নেইমার তখন ঠিকই মায়ের পাশেই দাঁড়িয়েছিলেন। বিতর্ক তৈরি হলেও মেনে নিয়েছিলেন, মায়ের কম বয়সী প্রেমিককে।মায়ের মতো এবার বাবার ক্ষেত্রেও কী পাশে দাঁড়াবেন নেইমার? সেটাই এখন দেখার বিষয়।এদিকে প্রেমের ব্যাপারে নেইমার নিজেও কম যান না। খেলা নিয়ে তিনি যেমন সবসময় আলোচনায় থাকেন, তেমনই প্রেম নিয়েও আলোচনায় থাকেন।নারীসঙ্গে জড়িয়ে একাধিকবার, খবরের শিরোনামেও উঠে এসেছেন, পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা।মাঠ দাপিয়ে বেড়ানোর পাশাপাশি, রমণীদের সঙ্গে প্রণয়ে জড়াতেও ওস্তাদ তিনি। কিছুদিন পরপরই নেইমারের নতুন নতুন প্রেম নিয়ে গুঞ্জন ওঠে।২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত, কমপক্ষে ২০ জনেরও বেশি সুন্দরীর সঙ্গে, প্রণয়ে জড়িয়েছেন নেইমার।প্লে বয় মডেল থেকে শুরু করে UFC তারকা কে নেই সে তালিকায়! এসব নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় তোলা ছবি প্রকাশ পেয়েছিলো বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে।অবশ্য বারবার প্রেমে মজলেও এখনো বিয়ের গাঁটছড়া বাঁধেননি, এ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আপাতত মাঠের পারফরম্যান্সের দিকেই নজর দিতে চান নেইমার। যদিও চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad