Ad

সাকিব-তামিমের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছি, পারিনি : পাপন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
5ca67b98a5ec715b70c81e96e2768effd5e65879aa7c6cca
Durbin News

সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান বাংলার ক্রিকেটে বহু উথান পতনের মহানায়ক। অথচ তারা নাকি এখন একে অপরের সাথে কথাই বলেননা। এমনকি তাদের ব্যাক্তিগত সম্পর্কের প্রভাব পড়ছে বাংলাদেশ দলের ড্রেসিং রুমে এবং পারফরম্যান্সে। অভিযোগ দুই সিনিয়রের ছত্রছায়ায় ক্রিকেটারেরা করছেন গ্রুপিং। দুই বন্ধুর এমন বৈরিতার বিষয় নিশ্চিত করেছেন, খোদ বিসিবি বস নাজমুল হাসান পাপন। দুজনের দূরত্ব কাটাতে, তাদের সাথে আলাদা ভাবে কথা ও বলেছেন বোর্ড প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, তার এমন উদ্যোগে সাকিব তামিমের সম্পর্কের কোন উন্নতি হয়নি। বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিস্থিতি যে ভালো না, সে গুঞ্জন উঠছিল বেশ কয়েকদিন ধরেই।এবারে আন্তর্জাতিক গনমাধ্যম ক্রিকবাজকে দেওয়া সাক্ষাতকারে, বিষয়টি নিশ্চিত করলেন ক্রিকেট বোর্ডের কর্নধার নাজমুল হাসান পাপন। তার মতে, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা এখন এটি। তিনি নাকি দুই প্লেয়ারের সাথে কথা বলে বুঝতে পেরেছেন, তাদের ভেতরকার সমস্যা দ্রুতই সমাধান হওয়ার নয়। যে সিরিজে দুজন এক সাথে খেলবেন, সেখানে যেন ব্যাক্তিগত দ্বন্দ্ব প্রকাশ না পায়, তামিম সাকিবকে এমনটা নিশ্চিত করার বার্তা দিয়েছেন বোর্ড সভাপতি। দুই সিনিয়র নাকি তাকে নিশ্চয়তা দিয়েছেন, মাঠের ক্রিকেটে প্রকাশ পাবেনা তাদের ব্যাক্তিগত সমস্যা। অর্থাৎ তারা দুইজনই স্বীকার করেছেন তাদের মধ্যে ঝামেলা চলছে। তাহলে প্রশ্ন থেকে যায়, দ্বন্দ্বে জড়ানো দুই সিনিয়রের কাছ থেকে সমস্যা প্রকাশ্যে না আনার আশ্বাস নিয়ে, তিনি নিজেই কেন বিষয়টি নিয়ে কথা বললেন গনমাধ্যমে। মাত্র কয়েক মাস আগেই নাকি এই দ্বন্দ্বের বিষয়টি জেনেছেন নাজমুল পাপন। এখন তার কাছে মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা দুই সিনিয়রের ঝামেলা। তিনি দাবি করেছেন, গেল বিশ্বকাপে টিম হোটেলে গা শিউরে উঠার মত গ্রুপিং হয়েছে। অথচ বিশ্বকাপ টিমে ছিলেননা সাকিব বাদে কোন সিনিয়র প্লেয়ার। তাহলে ক্রীড়া ভক্তদের প্রশ্ন, সাকিবের বিপক্ষে গ্রুপিং কে করলো। যদি জুনিয়রেরা করে তাহলে কেন বারবার সামনে আসছে তামিম ইকবালের নাম। এসব প্রশ্নের উত্তর না মিললেও, পাপন অবশ্য দলকে বার্তা দিয়েছেন, এই গ্রুপিঙ্গের সংস্কৃতি বন্ধ না হলে, যেকারো বিরুদ্ধে কঠিন একশনে যেতে পারে ক্রিকেট বোর্ড। ক্রিকবাজকে দেওয়া সেই সাক্ষাতকারে পাপন দাবি করেন, তামিম সাকিবের মধ্যকার সম্পর্কের শীতলতা নিয়ে অবহিত ছিলেন, জাতীয় দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। তিনি নাকি দুইজনের সম্পর্ক স্বাভাবিক করার বহু চেষ্টা করেছেন। কিন্তু এই কাজে ব্যার্থ হয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন সাবেক টাইগার কোচ। দায়িত্ব ছেড়ে ইতিমধ্যে নিজদেশে চলে গিয়েছেন ডমিঙ্গো। কিন্তু রয়ে গিয়েছে সাকিব তামিমের মধ্যকার ঝামেলা। আর এই ঘটনা নাকি জানানো হয়েছে নতুন কোচ হাথুরুসিংহেকে। দেখার বিষয়, কড়া হেডমাস্টার বলে খ্যাত হাথুরে কীভাবে সমাধান করেন পুরো ব্যাপারটি। যত ভালো কোচই হননা কেন, দলের এমন গুরুত্বপুর্ন খেলোয়াড়দের ব্যাক্তিগত রেশারেশি নিয়ন্ত্রন করা না গেলে, সফলতা আসবেনা কোনভাবেই। .অবশ্য ক্রিকেট পাড়ায় চলছে ভিন্ন আলাপ। তাদের ভাষ্য অনুযায়ী, একসময়ের ভালো বন্ধু সাকিবের সাথে তামিমের ঝামেলা শুরু প্রায় পাচ থেকে ছয় বছর আগে। এরপর দুই খেলোয়াড় একসাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন বহুবার। এমনকি পারফর্মও করেছেন একসাথে। তাদের দুইজনের প্রফেসনালিজম প্রখর।তাই এই রেশারেশি দলের উপর প্রভাব ফেলার কথা না। কিন্তু বিসিবি বস এত বছর পর হঠাত কেন পুরো বিষয়টি গনমাধ্যমের সামনে নিয়ে আসলেন? সেটিই এখন বড় প্রশ্ন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad