Ad

রোনালদোর পর ৭০০ গোলের এলিট ক্লাবে নাম লেখালেন মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Lionel-Messi-2302271015
Durbin News

আরো একটি রাত, আরো একটি রেকর্ড। উড়ে চলা মেসি যেন থামছেই না। একের পর এক নাম লিখাচ্ছেন ইতিহাসের পাতায়।ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের ২য় ফুটবলার হিসেবে, এবার ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি।সবুজ গালিচায় বা-পায়ের কারিকুরিতে ফুটবলকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিও, ফুটবল দেবতাও তেমনি মেসির অর্জনের খাতায় দুই হাত ভরে দিয়েছেন সাফল্য।গেল সপ্তাহে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে, দলকে জয় এনে দিয়েছিলেন লিওনেল মেসি। সেটি ছিল তার ক্লাব ক্যারিয়ারের ৬৯৯ তম গোল।৭০০ গোলের এলিট ক্লাবে নাম লেখাতে মেসির প্রয়োজন ছিল আর মাত্র একটি গোল। মার্শেইয়ের বিপক্ষে পিএসজির ম্যাচটিকে ঘিরে তাই, মেসি-ভক্তদের মনে বিরাজ করছিল বাড়তি রোমাঞ্চ।ভক্তদের এই রোমাঞ্চকে উল্লাসে রূপ দিতে বেশি দেরি করেননি LM 30. ম্যাচের ২৯ তম মিনিটে কিলিয়ান এমবাপের পাস থেকে, ট্যাপ ইন করে মার্শেইয়ের জালে বল জড়ান লিও।আর তাতেই বিশ্বের ২য় ফুটবলার হিসেবে, ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মালিক বনে যান আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।ক্লাব ফুটবলে মেসির আগে ৭০০ গোলের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন শুধু একজন। তিনি আর কেউ নন, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসির প্রধান রাইভাল ক্রিশ্চিয়ানো রোনালদো।গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে এভার্টনের বিপক্ষে, ক্লাব ফুটবলে নিজের ৭০০তম গোলের দেখা পেয়েছিলেন, পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো।বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে অনন্য এই রেকর্ডটি গড়তে, তার খেলতে হয়েছিল ৯৪৩টি ক্লাব ম্যাচ। ১০৩টি ম্যাচ কম খেলেই এবার, সিআর সেভেন এর রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।৭০০ তম গোল পূর্ণ করার দিনে এটি ছিল মেসির ক্লাব ক্যারিয়ারের ৮৪০ তম ম্যাচ। শুধু ম্যাচ নয়, সময়ের হিসাবেও পর্তুগিজ তারকাকে পেছনে ফেলেছেন মেসি।ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের চুড়ায় পৌঁছাতে, ক্রিস্টিয়ানো রোনালদোর সময় লেগেছিল ২০ বছর। বিপরীতে ১৯ তম বছরে এসেই অনন্য এই ল্যান্ডমার্ক স্পর্শ করলেন লিওনেল মেসি। মেসির ১৯ বছরের এই ক্লাব ক্যারিয়ারের ১৭ বছরই কেটেছে কাতালান ক্লাব বার্সেলোনায়।২০০৪-০৫ মৌসুমে বার্সার হয়ে লা-লিগায় অভিষেক হয় মেসির। সেখানে ১৭ মৌসুমে ৭৭৮টি ম্যাচ খেলে ৬৭২টি গোল করেছেন। এরপর ২০২০-২১ মৌসুমে পিএসজিতে যোগ দিয়ে ৬২ ম্যাচে করেছেন ২৮টি গোল।সব মিলিয়ে ১৯ মৌসুমে ৭০০ গোল! মানে প্রতি মৌসুমে গড়ে অন্তত ৩৬টি করে গোল করেছেন এই আর্জেন্টাইন ম্যাজিশিয়ান।ক্লাব ক্যারিয়ারে মেসির প্রথম গোলটি এসেছিল আলবাসেতের বিপক্ষে ২০০৫ সালে।এরপর ২০১০ সালে সেভিয়ার বিপক্ষে শততম এবং দুই বছর বাদে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দ্বি-শততম গোলের দেখা পান LM 10।দূর্দান্ত ছন্দে থাকায় পরবর্তী ১০০টি গোল করতে এক বছরেরও কম সময় লেগেছিল তার।২০১৩ সালে গ্রানাদা এবং ২০১৫ সালে আলমেরিয়ার বিপক্ষে যথাক্রমে ৩০০ ও ৪০০ তম গোলের দেখা পান লিওনেল মেসি।২০১৭ সালে এল-ক্লাসিকোতে ক্লাব ক্যারিয়ারের ৫০০তম গোলটি করেন এই আর্জেন্টাইন জিনিয়াস।এরপর পেশাদার ক্যারিয়ারের ১৬ তম বছরে এসে লিভারপুলের বিপক্ষে করেন নিজের ৬০০ তম গোল।এরপরের শততম গোলটির জন্য মেসিকে অপেক্ষা করতে হয়েছে ১৫৭ ম্যাচ।অবশেষে নামের পাশে ৭০০ গোলের রেকর্ড জুড়ে, ক্লাব ক্যারিয়ারকে এক অনন্য মাত্রায় নিয়ে গেলেন লিওনেল মেসি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad