Ad

তামিম সাকিবের দ্বন্দ্ব নিরসন না হলে আসতে পার নতুন অধিনায়ক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-151375-1589324196
Durbin News

দেশের ক্রিকেটাঙ্গনে চলছে উথান পতন। একদিকে ইংলিশ বধের মিশন। অন্যদিকে সামনে এসেছে তামিম সাকিবের বহু পুরনো ব্যক্তিগত দ্বন্দ্ব। বোর্ড সভাপতির অভিযোগ এই দুই সিনিয়রকে ঘিরে ড্রেসিং রুমে চলে গ্রুপিং। আর এই গ্রুপিং দমাতে দলের হেড কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে হাথুরেসিংহকে।বিসিবি বস পাপনের মতে তামিম সাকিব নিজেদের ঝামেলা না মেটালে বোর্ড থেকে আসতে পারে বড় সিদ্ধান্ত। তবে এখনো জানা যায়নি কোন সেই সিদ্ধান্ত। অনেকের ধারনা বোর্ড সভাপতি দলের অধিনায়কত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। আর কড়া হেডমাস্টার হাথুরে ও সায় দিয়েছেন বোর্ডের এমন ইশারায়। ইতিমধ্যেই তিনি আকারে ইঙ্গিতে সবাইকে জানিয়ে দিয়েছেন পরবর্তীতে কোন চারজন খেলোয়াড়কে তিনি জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে দেখতে চান। মুলত ইংল্যান্ড সিরিজের আগে হাথুরু মুখোমুখি হয়েছিলেন গনমাধ্যমের। সেখানে তিনি বলেন দলের মোস্ট সিনিয়রেরা ইতিমধ্যে ১৫-১৬ বছর খেলে ফেলেছে। বাস্তবতার নিরিখে তারা হয়তো আন্তর্জাতিক অঙ্গনে খেলবেন আর চার থেকে পাচ বছর। তবে তারা অবসর নিলে দল তো আর নেতৃত্বশুন্য থাকতে পারেনা। তাই তামিম সাকিবের মত এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনাররা দলে থাকা অবস্থায়ই টিম লিডার হিসেবে তরুনদের জায়গা করে দিতে চান লঙ্কান কোচ হাথুরে। এক সাংবাদিকের পালটা প্রশ্নের উত্তরে হাথুরে বলেন যারা পারফরম্যান্স করবে তারাই লিডার হবে। তবে ইতিমধ্যেই এই পদের শক্ত দাবিদার তাসকিন, মিরাজ, লিটন এবং শান্ত। সব ঠিক থাকলে চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। পরের বছর টি টুয়েন্টি নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তবে দেশে আসার পর হাথুরেসিংহে শক্ত বার্তা দিয়েছেন যারা পারফর্ম করতে পারবেনা তারা তার দলে জায়গা পাবেনা। ক্যাপ্টেনস কোটাতে কোন প্লেয়ার তার দলে খেলবেনা। এছাড়া পরবর্তী ক্যাপ্টেন নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য আশঙ্কার সৃষ্টি করেছে ফর্মহীনতা কিংবা যেকোন অযুহাতে দলের ক্যাপ্টেন্সি হারাতে পারেন তামিম সাকিব।সেক্ষেত্রে নেতৃত্ব যাবে হয়তোবা নতুনদের হাতে। আর এই তালিকায় হাথুরের পছন্দের শীর্ষে আছেন বল হাতে দারুন ছন্দে থাকা তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ খেলোয়াড়ি জীবনে আইডল মানেন মাশরাফিকে। দেশের ইতিহাসে অন্যতম সেরা এই ক্যাপ্টেন একাধিকবার বলেছেন তাসকিনের মধ্যে নেতৃত্ব দানের গুন রয়েছে। তবে তাসকিনকে এখনো বড় আসরে এই পরীক্ষায় পরতে হয়নি। তবে অনেকেই ব্যাক্তি তাসকিনের ক্রিকেটিয় আবেগ তার আইডল মাশরাফির মতই কিছুটা বেশি। এছাড়া হাথুরের পছন্দের তালিকায় আছে মেহেদি মিরাজের নাম। গেল বছর দারুন একটি মৌসুম কাটিয়েছেন। হয়ে গিয়েছেন জাতীয় দলের অপরিহার্য অংশ। সুযোগ পেয়েছেন আইসিসি বর্ষসেরা দলে ও। এর আগে অবশ্য তার আন্ডার নাইনটিন বিশ্বকাপে সফলভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুখস্মৃতি রয়েছে।এছাড়া বাকি দুইজন নাজমুল শান্ত এবং লিটন দাস এখনো বড় পরীক্ষার সামনে না পরলে ও তারা একাধিকবার নিজেদের লিডারশীপ কোয়ালিটির পরিচয় দিয়েছেন। তবে এই চারজনের নাম হাথুরে শুধু প্রেস ব্রিফিং এ মেনশন করেননি। প্র্যাক্টিস সেশনে ও সিনিয়রদের সাথে নিয়ে এই চারজনের সাথে বসতে দেখা গেছে কোচকে।তবে অবশ্য জিম সেশনে থাকার কারনে সেই মিটিং এ যোগ দিতে পারেননি তাসকিন আহমেদ। তাদের নিয়ে আলাদা ভাবে বসাটা আসলে একধরনের ম্যাসেজ হিসেবে ধারনা করা হচ্ছে।তবে বিভিন্নসুত্র জানিয়েছে বিশ্বকাপের আগে তামিম কিংবা সাকিব ফর্মহীনতা বা ইনজুড়িতে না পড়লে ক্যাপ্টেন্সিতে বড় পরিবর্তন আসার সম্ভবনা কম। তবে বিশ্বকাপের শেষে এই অধিনায়কত্বে রদবদল আসছে এটুকু নিশ্চিত। ক্রীড়াবোদ্ধারা হাথুরেসিংহের এমন চিন্তার বেশ প্রশংসা করছেন।তাদের মতে এই লঙ্কান কোচের প্রথম ইন্ট্যরন্যশনাল এসাইনমেন্ট ছিলো বাংলাদেশ। তাই এই দেশের ক্রিকেটের প্রতি তার বিশেষ দরদ রয়েছে। তাই তিনি চাননা তার সময়ে কিংবা পরবর্তীতে কখনো বাংলাদেশ নেতৃত্ব সংকটে পড়ুক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad