Ad

বাংলাদেশ ছেড়ে আর্জেন্টিনায় খেলতে যাচ্ছেন জামাল ভূইয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2021-05_40f4aaa2-cbd4-497e-b55f-f09d673f9398_Jamal_of_BD_player_During_practice_Session_at_BNS_05112020_11
Durbin News

এবার বাংলাদেশের ফুটবলার খেলতে যাচ্ছেন আর্জেন্টিনার ক্লাবে। অবিশ্বাস্য মনে হলেও ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে চুক্তি। আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে চুক্তিবদ্ধ হয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।টুইটারে এই চুক্তি সম্পন্ন হবার খবর জানিয়েছেন, পাতাগোণিয়ার ফুটবল ফেডরেশনের চেয়ারম্যান জোয়ান পাবলো বেকন। শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা জামাল, শেষ ম্যাচ খেলার পরেই পাড়ি দেবেন আর্জেন্টিনায়, এমনটিই জানিয়েছেন তিনি।২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার দূতাবাস খোলার পর থেকে, বাংলাদেশের শীর্ষ ক্লাব কর্তারা সাক্ষাৎ করেন আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট কর্মকর্তার সঙ্গে। তবে এর মধ্যে আকর্ষণ ছিল, ঘটনাস্থলে থাকা জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আর্জেন্টিনা ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ধ্যার পরেই হঠাৎ খবর রটে, আর্জেন্টিনায় খেলতে যাচ্ছেন জামাল।জামাল ভূইয়া কিংবা বাংলাদেশের ফুটবল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল ক্লাব সোল দে মায়ো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জামাল কে স্বাগত জানিয়ে তারা লিখেছে, ‘জামাল ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে ভিয়েদমায় স্বাগতম।’ডেনমার্কে জন্ম নেওয়া ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার এর আগে খেলেছেন ডেনিস লিগেও। ডেনমার্কে উজ্জ্বল ভবিষ্যৎ থাকলেও জাতীয় দল হিসেবে নাড়ির টানে বেছে নেন বাংলাদেশকে। হাল ধরেন দুর্দশাগ্রস্ত জাতীয় দলকে। দায়িত্ব পান জাতীয় দলের কাপ্তান হিসেবে।জাতীয় দলের পাশপাশি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ঘুরে, জামাল গত বছর যোগ দিয়েছেন শেখ রাসেলে। বাংলাদেশ ছাড়াও এর মাঝে ভারতের ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডানেও খেলেছেন তিনি। তবে সব ছাপিয়ে এবার দেশের প্রথম ফুটবলার হিসেবে, আর্জেন্টিনার কোনো ক্লাবের খেলার সুযোগ ‘পেতে যাচ্ছেন’ জামাল। সোল দি মাইয়ো আর্জেন্টিনার তৃতীয় স্তরের লিগ তোরনেয়ো ফেদারেল ‘এ’-তে খেলে।তবে জামাল ভূইয়ার চুক্তি সম্পন্ন হলেও, এর আগে আর্জেন্টিনার ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন ,বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও মাহমুদুল হাসান কিরণ।কিন্তু বসুন্ধরা থেকে ছাড়পত্র না পাওয়ায়, আর্জেন্টিনার ক্লাবে খেলার সপ্ন পূরণ হয়নি তাদের।তবে আর্জেন্টিনার মিডিয়া ও ক্লাবে জামালকে নিয়ে সৃষ্ট আলোচনা নিয়ে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি জামালের ক্লাব শেখ রাসেল। প্রায় কোটি টাকায় শেখ রাসেলে যোগ দেওয়া জামাল ভূঁইয়াকে ছাড়পত্র দেবে কিনা ক্লাবটি, সেটিই এখন প্রধান আলোচনার বিষয়।সম্প্রতি শেষ হওয়া কাতার বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশের অংশ ছিল আর্জেন্টিনার সমর্থনের বিচারে। বাংলাদেশী সমর্থকদের উপচে পড়া ভালোবাসা চোখ এড়ায়নি দেশটির।বাংলাদেশী ফুটবল ভক্তদের সঙ্গে ক্রিকেটের মেলবন্ধন থেকে শুরু করে দূতাবাস পর্যন্ত গড়িয়েছে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ন সম্পর্ক।বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে কাজ করবে দেশটির কর্তৃপক্ষ এমন প্রতিশ্রুতি ও দেওয়া হয়েছিল। ইতোমধ্যেই সে লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে দেশটির ক্লাবগুলো।আর্জেন্টিনার ক্লাবে খেলতে বাংলাদেশের ফুটবলারদের প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি ক্লাব। এরই ধারাাহিকতায় সোল দে মায়োতে যোগদান বাংলাদেশ কাপ্তান জামাল ভূঁইয়ার।গুঞ্জন রয়েছে বাংলাদেশী প্রিমিয়ার লিগে যে পরিমাণ বেতন পাবেন জামাল, তার চাইতে দ্বিগুণ বেতন পাবেন আর্জেন্টিনায়। শুধু তাই নয়, চুক্তিবদ্ধ থাকা অবস্থায় জামালকে বাড়ি এবং গাড়ি ও দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad