Ad

ব্রাজিল দলে ডাক পাওয়া কে এই নতুন রোনালদো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2023-03_7323a462-70dd-4e98-80f3-0246ac49da3c_FqEEciEaQAAlLcU
Durbin News

আগামি ২৫ শে মার্চ মরক্কোর বিপক্ষে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা। এই ম্যাচকে ঘিরে ২৩ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে ।দলে ডাক পাওয়া নতুন তারকাদের মাঝে আলোচনায় ১৮ বছর বয়সি ভিটর রকি। উদীয়মান এই তারকার গোল স্কোরিংয়ের দুর্দান্ত সব স্কিলে এখনই মুগ্ধ পুরো বিশ্ব। এখনই ভিটর রকিকে তুলনা করা হচ্ছে বিশ্ব সেরা স্ট্রাইকার রোনালদোর সাথে । অবশেষে ব্রাজিলে দীর্ঘ ১৫ বছর পর রোনালদোর পরে আদর্শ একজন স্ট্রাইকার ভাবা হচ্ছে ভিটর রকিকে। রোনালদোর পর ব্রাজিল পিউর একজন স্ট্রাইকারের খোজে আজ বহূ বছর । ২০০৬ বিশ্বকাপের ফ্রেড কিংবা সদ্য কাতার বিশ্বকাপে রিচার্লিসনদেরকে, রোনালদোর সাথে তুলনা করা হলেও পারফর্মেন্সের বিচারে নামের সুবিচার করতে পারেনি কেউই । তবে সবকিছু ছাপিয়ে রোনালদো নাজারিওর যোগ্য উত্তরসুরি ভাবা হচ্ছে ব্রাজিলকে সদ্য অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ কাপ এনে দেওয়া প্রতিভাবান স্ট্রাইকার রকিকে। ক্যারিয়ারের অনেক দিক দিয়েই কিংবদন্তি স্ট্রাইকারের সাথে ভিটর রকির মিল রয়েছে। রোনালদোর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ব্রাজিলের ক্রুজেইরোর হয়ে। ক্লাবটির মালিকানা বর্তমানে তার হাতেই। সেই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে অভিষেক রকির। রোনালদোর মতোই ১৬ বছর বয়সে ক্রুজেইরোর অভিষেক, ১৬ বছর বয়সেই রকির পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল! শুধু তাই নয় ২০০২ বিশ্বকাপ জেতানো রোনালদো যেমন প্রতিপক্ষের ডিফেন্স লাইনের দুর্ভেদ্য প্রাচির ভেংগে দুর্দান্ত সব গোল করে দর্শকদেরকে মাতিয়ে রাখতেন, আবার রক্ষনভাগের প্লেয়ারদেরকে বোকা বানিয়ে চোখ ধাধানো সব গোল উপহার দেওয়া যেন রীতিমতো শিল্পের পর্যায় নিয়ে গিয়েছিলেন তেমনি ভিটর রকির মাঝেও রয়েছে সেসব অসাধারন স্কিলের নমুনা । উদিয়মান এই তরুনের নজরকাড়া পারফর্মেন্সে এই বছরের শুরুতে ব্রাজিল যুবারা জিতেছে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ কাপ। যেখানে সেলেসাওদের নব্য তরুনরা হারিয়ে টুর্নামেন্ট থেকে বাদ করে দিয়েছে চির প্রতিন্ধন্ধি আর্জেন্টিনাকে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলের পুরষ্কারটি গিয়েছে ভিটর রকির ঝুলিতেই। ব্রাজিলের সিনিয়র দলে ডাক পাইয়ে দিয়েছে তার এই সামান্য অবদানে ।২৫ শে মার্চ মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে চান্স পেলে রকি গড়ে ফেলবেন নতুন একটি রেকর্ড। রোনালদোর পর এই শতাব্দিতে সেলেসাওদের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হবেন তরুন এই স্ট্রাইকার। দাপট দেখাতে দেখা যাবে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়ুস কিংবা এন্টনিদের সাথে। শুধু জাতীয় দলেই নয়, ১৮ বছর বয়সি ভিটর রকি সম্প্রতি প্রতিভার আলো ছড়াচ্ছেন ক্লাব ফুটবলেও।ক্রজেইরোর হয়ে ক্যারিয়ার শুরু করা রকি খুব সময়ই নিজের জাত চিনিয়েছেন দুর্দান্তভাবে। সে ক্লাবের হয়ে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক গোল করে ভেঙ্গে ফেলেছেন আগের সর্বকনিষ্ঠ গোল স্কোরারের রেকর্ডও।ভিটর রকির ক্রজেইরোতে নজর কাড়া পারফর্মেন্স মুগ্ধ করেছে অ্যাটলেটিকো পারানায়েনস ক্লাবকে ।আর তাইতো তাকে রেকর্ড দাম দিয়ে দলে ভিড়িয়েছে এ্যাটল্যাটিকো পারানায়েস। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ২৪ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল। রিলিজ ক্লজের পরিমান কেন এত বড়, সেটি বোঝাতে খুব বেশি সময় নেননি রকি। লিগ ও কোপা লিবার্তোদোরেসে অ্যাথলেটিকো পারানায়েনসের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। যার সুবাদে বড়সড় প্রশংসা জুটল লুই ফেলিপে স্কলারির কাছ থেকে।‘বিগ ফিল’ খ্যাত এই কোচ গত বছর মে মাসে পারানায়েনসের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দেন। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো এ কোচ রোনালদোরও সেরা সময়টা খুব কাছ থেকে দেখেছেন। ২১ বছর আগে তাঁর অধীনেই বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন রোনালদো। সদ্য ব্রাজিল দলে ডাক পাওয়া দুর্দান্ত এই স্ট্রাইকার এখনই প্রমান করে যাচ্ছেন নিজস্ব যোগ্যতা। ইউরোপের নামিদামি ক্লাবগুলো তাকে দলে ভীড়াতে দৌড় ঝাপ শুরু করে দিয়েছে ইতিমধ্যে।তবে স্বপ্নের ক্লাব বার্সাতেই থিতু হওয়ার ইচ্ছে রকির। এখনি তার নামের পাশে ঝুড়ে গিয়েছে নতুন রোনালদো কিংবা বিস্ময় বালকের খেতাব গুলো।ঠিকঠাক পরিচর্যা করা হলে রোনালদোর সমকক্ষ হতে খুব বেশি সময় নিবেনা এই বিস্ময় বালক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad