Ad

ইসলামের আলোয় জীবন সাজিয়েছেন যেসব তারকা ক্রিকেটার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1463316194
Durbin News

ইসলামের মাঝে নিহিত রয়েছে জগতের সকল শান্তি, এই মর্মবাণীকে নিজের চরিত্রে ধারণ করে ক্রিকেটাঙ্গন মাতিয়ে চলেছেন কিছু ধর্মানুরাগী ক্রিকেটার।বাইশ গজে তাদের ক্রিকেটীয় নৈপুণ্যে যেমন অবাক করে বিশ্বকে, তেমনি রবের প্রতি তাদের একাগ্রতা মুগ্ধ করে ক্রিকেটপ্রেমীদের। নির্মল চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য যে ক'জন ক্রিকেটার বিশ্বে খ্যাতি কুড়িয়েছেন তাদের মধ্যে হাশিম আমলা অন্যতম।শুধুমাত্র ধর্মীয় বিধি-নিষেধের কারণে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান স্পন্সর মাদক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ক্যাসেল’ কোম্পানির লোগোযুক্ত টি-শার্ট পরেননি তিনি।এমনকি অনেক সময় রমজান মাসে খেলতে হলে রোজা রেখেই মাঠে নামতেন এই প্রোটিয়া ব্যাটার।এছাড়া সফরকালে সতীর্থরা যখন খোশগল্পে ব্যস্ত থাকতেন তখন হাশিম আমলার হাতে শোভা পেত পবিত্র গ্রন্থ আল-কুরআন।বর্তমান ইংল্যান্ড জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলিও একজম ধর্মপ্রাণ মুসলমান।লম্বা দাঁড়ির কারণে নিজ শহরের এয়ারপোর্টেই একাধিকবার হেনস্তার শিকার হয়েছেন তিনি। এরপরও ইসলামের প্রতি নিজের বিশ্বাসের জায়গা থেকে এক চুলও সড়ে আসেননি মঈন।এমনকি দলের জয় উদযাপনে বাকি সতীর্থরা যখন স্যাম্পেন পার্টি করেন, তখন হারাম থেকে বাঁচতে মঈন নিজেকে নীরবে সরিয়ে নেন একপাশে। ইসলামের প্রতি তার এমন আনুগত্যই বলে দেয়, তিনি কতটা ধর্মানুরাগী।মঈনের মতো ইংল্যান্ড দলের আরেক নির্ভরযোগ্য সদস্য হলেন পাকিস্তানি বংশোদ্ভূত লেগ-স্পিনার আদিল রশিদ।জীবনের প্রথম পর্যায়ে তিনি কঠোর ইসলাম পালনকারী না হলেও বর্তমানে ইসলামিক নিয়ম-কানুন মেনে নিজের জীবন পরিবর্তন করেছেন পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটার।তিনি মনে করেন রবের প্রতি একনিষ্ঠতা তার ধ্যান-ধারণা পরিবর্তন করে দিয়েছে। ২০২২ সালে ভারত সিরিজের স্কোয়াডে থাকলেও পবিত্র হজ্ব পালনের জন্য দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।একসময় যার খেলা দেখতে মানুষ স্টেডিয়ামে ভিড় জমাতো, আজ তার বয়ান শুনতে মসজিদে ভীড় করেন লোকজন। বলছি, সাবেক বাঁহাতি ব্যাটার সাইদ আনোয়ারের কথা।দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০০১ সালে মারা যায় তাঁর তিন বছরের শিশুকন্যা, বিসমাহ।এরপর ক্রিকেট ছেড়ে সাঈদ মনোনিবেশ করেন ধর্মপ্রচারে। তখন তার একমাত্র সঙ্গী হয় ধর্মীয় পুস্তক।সন্তান হারনোর শোক ভুলতে ধর্মের বাণীতেই সান্ত্বনার আশ্রয় খুঁজে পেয়েছিলেন তিনি।তারপর থেকেই তাবলিগে জামাতের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারের কাজে আত্মনিয়োগ করেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার।সাঈদ আনোয়ারের পর পাকিস্তানের সবচেয়ে ধর্মানুরাগী ক্রিকেটার ছিলেন ইনজামাম-উল হক।পাকিস্তানের মুলতান প্রদেশ থেকে উঠে আসায় ক্রিকেট মাঠে তিনি পরিচিতি পেয়েছিলেন মুলতানের সুলতান হিসেবে।পাকিস্তান ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানের পাশাপাশি ইতিহাসের একজন সেরা অধিনায়ক হিসেবেও বিবেচনা করা হয় তাকে।২০১৬ সালের এশিয়া কাপে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে ওমান-আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামাজ আদায় করে বেশ প্রশংসিত হয়েছিলেন ইনজামাম।বর্তমানে তিনি তাবলিগ জামাতের সক্রিয় সদস্য হিসেবে ইসলাম প্রচারে নিয়োজিত রয়েছেন।অফ-স্পিন জগতে দুসরার জনক হিসেবে খ্যাত সাকলাইন মুশতাকও একজন অত্যন্ত ধর্মভীরু ক্রিকেটার। ক্যারিয়ার জুড়ে ক্রিকেটের পাশাপাশি ধর্মীয় অনুশাসনও মেনে চলেছেন সমান তালে।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে ধর্মপ্রচারে মনোনিবেশ করেছেন পাকিস্তানি এই গ্রেট ক্রিকেটার।পাকিস্তান যুব দলের এই বর্তমান কোচের দ্বীনি দাওয়াতে সাড়া দিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বদলেছেন অনেক পাকিস্তানি যুব ক্রিকেটার। তাদের মাঝে নৈতিকতাবোধ সৃষ্টিতেও কাজ করে যাচ্ছেন সাকলাইন মুশতাক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad