Ad

রোনালদোকে নিয়ে বোমা ফাটালেন ভেনেজুয়েলার জনপ্রিয় নারী ব্লগার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
16778633291307-20230307001941
Durbin News

এবার রোনালদোকে নিয়ে বোমা ফাটালেন ভেনেজুয়েলার এক জনপ্রিয় নারী ব্লগার। জর্জিয়ালা নামের ঐ নারীর দাবি, কাতার বিশ্বকাপের প্রস্তুতি চলাকালীন তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার।জর্জিয়ালার এমন দাবি প্রকাশিত হওয়ার পরই তোলপাড় পুরো ফুটবল বিশ্ব। নেট মাধ্যমে পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই।জর্জিয়ালা জানান, "২০২২ সালে কাতার বিশ্বকাপে আগে পর্তুগালের প্রস্তুতি শিবির চলছিল। তখন সেলফি তোলার জন্য পর্তুগালের অনুশীলন শিবিরে গিয়েছিলেন তিনি। রোনালদোর সঙ্গেও ছবি তুলেছিলেন। সেই সময় রোনালদো তাকে ম্যাসেজ করেছিল। রোনালদোর মেসেজ পড়ে তার মনে হয়েছিল, কথা বলার জন্য ডাকছে।"সুপারস্টারকে আরও ভাল ভাবে জানা এবং নিজস্ব কিছু ছবি তোলার সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না কেউই।জর্জিয়ালাও তাই করলো। সুযোগটা কাজে লাগাতে চাইলো। কিন্তু তা যে শারিরীক সম্পর্ক পর্যন্ত গড়াবে এমন কিছু ভাবেন নি তিনি।লাসম্যয়ী এ ব্লগার ও মডেল আরও জানান, উত্তর পর্তুগালের সলভার্ডে হোটেলের ৩১২ নম্বর ঘরে রোনালদো তার সঙ্গে এক রাত কাটিয়েছিল।নিজের দাবির সত্যতার প্রমাণ হিসেবে জর্জিয়ালা রোনালদোর পাঠানো একাধিক মেসেজও প্রকাশ করেছেন।তবে সেই রাতের ঘটনার জন্য রোনালদোকে দোষারোপ করতে চাননি তিনি। কারণ এতে ভেনেজুয়েলার ব্লগারের নিজেরই সম্মতি ছিল। রোনালদোর তারকাখ্যাতি তাকে প্রভাবিত করেছিল বলে জানান জর্জিয়ালা।যদিও এই ঘটনার জন্য জর্জিয়ালা এখন অনুতপ্ত বলেও জানান। নিজের স্বামীর সঙ্গে বেইমানি করায় অনুতপ্ত তিনি।এদিকে জর্জিয়ালার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রোনালদো৷ তার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকার দাবি, "প্রচার পাওয়ার জন্য তার নামে গুজব ছড়ানো হচ্ছে। তাঁর তারকাখ্যাতি ব্যবহার করে নিজের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন ওই ব্লগার।"অবশ্য জর্জিয়ালার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের সময় দেখা হওয়ার কথা স্বীকার করেন রোনালদো। তবে দেখা হলেও এমন কিছু ঘটেনি বলে জানান তিনি। ফুটবল কেরিয়ারের সাফল্যের মতই বিতর্কও কখনও পিছু ছাড়েনি ক্রিশ্চিয়ানোর রোনাদোর। নারীসঙ্গে জড়িয়ে এর আগেও বারবার বিতর্কের মুখে পড়েছেন তিনি।তারকা হওয়ায় রোনালদোর চারপাশে ঘোরাঘুরি করতেন সব সুন্দরী। সেই তালিকায় ছিলেন হলিউড-বলিউডের অনেক জনপ্রিয় অভিনেত্রীও।তবে রোনালদো নিজেও কম যান না। অভিনেত্রীদের ডাকে হরহামেশাই সাড়া দিতেন প্রেমিক পুরুষ রোনালদো, মেতে উঠতেন আনন্দ-উল্লাসে।তবে একাধিকবার সুন্দরীদের প্রেমে পড়লেও তাদের কারো সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেননি এই ফুটবল তারকা।ভক্তরা ভেবেছিলেন, প্লে-বয় রোনালদোকে বশে আনা কোনো নারীর পক্ষে খুব একটা সহজ নয়। কিন্তু সেই ধারণা ভেঙে দেন স্প্যানিস সুন্দরী মডেল জর্জিনা।বিয়ে না করলেও দীর্ঘদিন ধরেই রোনালদোর সাথে ছায়ার মতো আছেন জর্জিনা। বর্তমানে সন্তানদের নিয়ে বান্ধবী জর্জিনার সঙ্গে বেশ সুখেই দিন কাটাচ্ছেন রোনালদো।আটত্রিশে পা দিতে যাওয়া এই পর্তুগিজ সুপারস্টার ইউরোপের পাঠ চুকিয়ে বর্তমানে চলে এসেছেন এশিয়ায় খেলতে। সে লক্ষ্যে রেকর্ড গড়া চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে নাম লিখিয়েছিলেন তিনি।আল নাসেরের জার্সিতে এখন পর্যন্ত ভালোই খেলছেন তিনি, পাচ্ছেন গোলের দেখাও। এমনকি, জিতেছেন ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।খেলোয়াড়ি জীবনে ক্রিস্টিয়ানো রোনালদো অর্জন করেছেন অনেক কিছুই। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল— সবখানেই তার জয়জয়কার। বাকি ছিল শুধু বিশ্বকাপটাই।আর সে স্বপ্ন নিয়েই এবার অংশ নিয়েছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। কিন্তু সেখানে দুর্দান্ত খেলেও স্বপ্ন পূরণ হয়নি ৩৭টি বসন্ত পার করে ফেলা সি আর সেভেনের।মরক্কোর কাছে হেরে অশ্রুসিক্ত নয়নে মাঠ থেকে বিদায় নিতে হয়েছিল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এ পর্তুগিজ যুবরাজকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad