Ad

পিএসজির জয়ের দিনে মেসির নতুন রেকর্ডের মাইলফলক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

পিএসজির জয়ের দিনে মেসি করে ফেললেন আরো একটি নতুন রেকর্ড। ক্লাব ফুটবলের ইতিহাসে ৩০০ গোলের এসিস্ট, নিজের নামের পাশে লিখে ফেলেছেন তিনি,সব মিলিয়ে ক্যারিয়ারে ৩৫৩ টি এসিস্ট তার নামের পাশে জুড়ে গিয়েছে ইতিমধ্যে। খেলা যখন ১-১ গোলের সমতায় ছিল, যখন ফরাসি এই ক্লাব টি সাদামাটা দলের বিপক্ষেও পয়েন্ট খোয়াতে যাচ্ছিল, তখনই ৯০ মিনিটের সময়, তার করা একটি এসিস্টে, এম্বাপ্পে গোল করলে দল জিতে যায়, ২-১ গোলে। লিও মেসি যেদিনই মাঠে নামেন, নতুন রেকর্ডে নাম ঊঠে তার । লীগ ওয়ানের শেষ ম্যাচে Brest এর বিপক্ষে তার করা শেষ মুহুর্তের গোলে , পিএসজি জিতে যায় দারুনভাবে। খেলা যখন ১-১ গোলের সমতায় ছিল, যখন ফরাসি এই ক্লাব টি সাদামাটা দলের বিপক্ষেও পয়েন্ট খোয়াতে যাচ্ছিল, তখনই ৯০ মিনিটের সময়, তার করা একটি এসিস্টে, এম্বাপ্পে গোল করলে দল জিতে যায়, ২-১ গোলে। এই এসিস্টের মাধ্যমে তিনি পৌছে গেলেন ক্লাব ফুটবলে ৩০০ গোলের অনন্য মাইলফলকে।বর্নিল ক্যারিয়ারে নতুন নতুন রেকর্ড গড়া যেনরীতিমতো অভ্যাসে পরিনত করে ফেলেছেন, ফূটবলের এই ক্ষুদে জাদুকর।বার্সার সোনালি যুগের ইতিহাসের পাতায় পাতায় ছেয়ে গেছে লিও মেসির নাম ।বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার তিনি, নামের পাশে রয়েছে ৬৭২ টি গোল।লা লীগার রেকর্ডবুকে লিওর নামটি রয়েছে স্বর্নাক্ষরে। এক লা লীগা মৌসুমে সর্বোচ্চ গোলদাতার নাম এলএমটেন। ২০১১/১২ সিজনে সর্বোচ্চ ৫০ টি গোল করে বিরল এই রেকর্ডের মালিক হন তিনি। স্প্যানিশ লীগে সর্বোচ্চ ৩৬ টি হ্যাট্রিকের রেকর্ডটিও সদ্য বিশ্বকাপজয়ী এই ক্যাপ্টিনের দখলে। দুই যুগ পার করা বার্সার পরতে পরতে মেসির নাম লিখা থাকবে শ্রদ্ধাভরে। মেসির ক্যারিয়ারের এই গৌধুলি বেলায়ও,বার্সেলোনা দলে ভেড়াতে চায় তাকেচ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোল স্কোরের মালিক বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদো। ১৪০ টি গোল ৩৫ বছর বয়সি মেসির জন্য দুসাধ্যই বটে। তবুও রোনালদো থেকে খুব বেশি পিছিয়ে নেই লিওনেল মেসি।১২৯ টি গোল রয়েছে ইউসিএলে বর্তমানে তার। তবে বর্তমান ক্লাব পিএসজিতে থেকে, সে রেকর্ড ভাংগা যাবে কিনা সেটা নিয়ে রয়েছে যথেষ্ঠ সংশয়। এই সিজনে রাঊন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়েছে মেসির ক্লাব পিএসজি । বায়ার্নের বিপক্ষে মেসি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। কিন্তু অতীত ইতিহাসে চ্যাম্পিয়নস লীগে, মেসির ছিল দাপটীয় আধিপত্য। ইউসিএলে এমন কিছূ রেকর্ড রয়েছে তার, যেগুলো ভাংগা, যে কোন খেলোয়াড়ের জন্য দুসাধ্যই বটে। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ স্টেজে সবচেয়ে বেশি গোল মেসির । বার্সেলোনার হয়ে ৭১ ম্যাচে ৮০ গোল , কেউ করতে পারেনি আর । ইউসিএলের রাউণ্ড অব সিক্সটিনেও মেসির আধিপত্য । আকাশি নীল জার্সি গায়েও মেসি অদম্য। যদিও বার্সার সোনালি দিনের সময়গুলোতে, দেশের হয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। কোপা আমেরিকায় পরপর দুইবার ফাইনালে উঠেও শীরোপাটি ছুতে ব্যর্থ হয়েছেন লিও। তবে সবশেষে ২০২১ সালে, দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, চির প্রতিদ্বন্ধি ব্রাজিলকে হারিয়ে, জিতেছেন কোপা আমেরিকা কাপ । ৩৬ বছর সোনালি ট্রফিটি পাইয়ে, ক্যারিয়ারের ষোলকলা পূর্ন করলেন আর্জেণ্টাইন ফরোয়ার্ড। আর্জেণ্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিকও তিনি,যেটি আগে ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। ৯৮ টি গোল করে আকাশি-নীল জার্সির সর্বোচ্চ গোলস্করারও এই জীবন্ত কিংবদন্তি লিও মেসি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad