Ad

ভালো মানের বিপিএল আয়োজন করায় টি টুয়েন্টিতে বাংলাদেশের সুদিন ফিরছে।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image11-2-1672147538
Durbin News

টি টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে টাইগার বাহিনী জিতেছে ষোল রানের ব্যবধানে। আর স্বাগতিকদের এমন সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সদ্য শেষ হওয়া দেশের একমাত্র ফ্র্যঞ্ছাইজি ক্রিকেট লীগ বিপিএলের সেরা পারফরমারেরাই। এই সিরিজে সাকিব -হাথুরুর একাদশেও প্রাধান্য ছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের সেরা তারকাদের। দলে জায়গা পেয়েছিলেন সদ্য সমাপ্ত টুর্নামেন্টটির সর্বোচ্চ রান করা ৫ জনই।এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় থাকা সেরা দুইজন হাসান মাহমুদ এবং তানভীরও ছিলেন স্কোয়াডে। আর এদের সবাই প্রতিদান দিয়েছেন কোচ এবং ক্যাপ্টেনের আস্থার। ব্যাট হাতে পুরো সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল দারুন। তিন ম্যাচেই ওপেনিং করেছেন, বিপিএলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় থাকা লিটন ও রনি তালুকদার। বিপিএলে ৩৭৯ রান করে রান সংগ্রহের তালিকায় শীর্ষে থাকা লিটন সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন বিবর্ন। কিন্তু একটা কথা আছে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট।এই প্রবাদ প্রমান করে দিয়ে সিরিজের শেষ ম্যাচে নিজের জাত চিনিয়েছেন এলকেডি। ৫৫ বলে খেলেছেন ৭৩ রানের অনবদ্য ইনিংস। অপরদিকে প্রিমিয়ার লীগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রনি তালুকদার পুরো সিরিজে বড় স্কোর করতে না পারলে ও প্রত্যেক ম্যাচেই ছিল কিছু না কিছু কন্ট্রিবিউশন। মুলত তার ২০ কিংবা ২৫ রানের ছোট কিন্তু ঝড়ো ইনিংসগুলো পাওয়ার প্লেতে বাংলাদেশের রানের গতিকে রেখেছিলো সচল। এইদিক থেকে বলা যায় তিনি ও সফল। দুই ওপেনারের পর তিন এবং ৪ নম্বর পজিশনে নিজেদের প্রমানের সুযোগ মিলেছিল অপর দুই সর্বোচ্চ স্কোরার নাজমুল শান্ত এবং তৌহিদ হৃদয়ের সামনে। এর মধ্যে শান্ত তো নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। টানা তিন ম্যাচেই পেয়েছেন রান। দলের জয়ে রেখেছেন খুবই গুরুত্বপুর্ন ভুমিকা।অপরদিকে তৌহিদ হৃদয় প্রথম দুই ম্যাচে ব্যটিং এর সুযোগ পেলে ও ব্যটিং করতে হয়নি শেষ ম্যাচে। প্রথম দুই ম্যাচে তিনি স্কোর বড় করতে না পারলে ও শুরুটা পেয়েছিলেন দারুন। ইনফ্যাক্ট দ্বিতীয় ম্যাচের গুরুত্বপুর্ন সময়ে তার সতের রানের ইনিংস দলের জয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছে। প্রথম ম্যাচে ও তিনি করেছেন ২৪ রান। আর এই দুইজন ও ছিলেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়। সেখানে তাদের অবস্থান ছিল যথাক্রমে এক এবং চার নম্বরে। আর এই বিপিএলে ব্যাটিং পারফরমারদের তালিকায় সবশেষ আছেন খোদ ক্যাপ্টেন সাকিব আল হাসান। তার তো নতুন করে প্রমানের কিছু নেই। অন্যদিকে উইকেট সংগ্রাহকের তালিকায় বিপিএলের সেরা দুইজন তানভীর এবং হাসান মাহমুদ। হাসান মাঠে নেমেছেন তিন ম্যাচেই। এবং নিজেকে প্রমান ও করেছেন। বিশেষ করে প্রথম ম্যাচের স্লগ ওভারে বল করেছেন দারুন। ইনফ্যাক্ট পুরো সিরিজেই রিনি দারুন করেছেন। প্রয়োজনের সময় দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন।শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন তানভীর ও। তিনি ও ভালোই বল করেছেন। নিজের প্রথম ওভারেই ডেভিড মালানের উইকেট তুলে নিয়ে ইংলিশদের বিপদে ফেলেছেন। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিপিএল সেরাদের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে সকলকে। অনেকেই উঠতি তারকাদের নিয়ে দেখছেন বিপুল সম্ভবনা। তাদের মতে সদ্য শেষ বিপিএলে বিদেশী প্লেয়ার তেমন না থাকায় নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছে দেশীয় তারকরা। আর এখন তারই সুফল পাচ্ছে বাংলাদেশ দল। এই ধারাবাহিকতা বিপিএলের পরের আসর গুলোতে চলুক এমনটায় আশা নীতিনির্ধারকদের। দর্শক তাহলে আপনি কী মনে করছেন এবারের বিপিএল কী তবে সার্থক?

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad