Ad

সেরা বোলারের তালিকায় পাচ নম্বরে সাকিব আল হাসান!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

গেল সিরিজে সফরকারী ইংল্যান্ডকে অনেকটা এক হাতেই নাকানী চুবানি খাইয়েছেন সাকিব আল হাসান। আর তাতেই আইসিসি থেকে মিলেছে সুখবর। তাদের সদ্য প্রকাশিত ওয়ানডে বোলিং র‍্যাংকিংএ সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার। ব্যাটসম্যানদের র‍্যাংকিংএ ও উন্নতি হয়েছে তার। এছাড়া অলরাউন্ডারের তালিকাতেও সাকিবের ধারে কাছে কেউ নেই । সদ্য শেষ হওয়া ইংল্যান্ড বাংলাদেশ ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন সাকিব।ব্যাটিং বোলিং দুই বিভাগেই সমান তালে পারফর্ম করেছেন। ফলে ৩৫ বছর বয়ষ্ক এই অলরাউন্ডার আরো একবার বন্ধ করে দিলেন সমলোচকদের মুখের ভাষা। বিশেষ করে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বিশেষ আকর্ষন ছিল সাকিবের বোলিং। সেই সিরিজে টাইগারদের বোলিং ডিপার্ট্মেন্ট অনেকটা একাই নেতৃত্ব দিয়েছেন এই তারকা। ওয়ানডেতে বল হাতে উইকেট পেয়ছেন ছয়টি। আর তাতে করে আইসিসির প্রকাশিত বোলার র‍্যাংকিংএ তিন ধাপ এগিয়ে পাচ নম্বরে উঠে এলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা । যদিও সাকিব প্রথম দুই ম্যাচে ছিলেন নিষ্প্রভ। উইকেট নিয়েছিলেন একটি করে। তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তিনি সফরকারী ইংলিশদের চার উইকেট তুলে নেন। একই সঙ্গে সে ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৭৫ রান। মুলত ম্যাচটিতে সাকিবের এমন অতিমানবীয় পারফরম্যান্সে অলআউটের লজ্জা থেকে রক্ষা পেয়েছিলো টাইগার শিবির। সেই সিরিজে ব্যাট হাতেও ভালো করেছেন সাকিব। দেখা পেয়েছেন টানা দুই ফিফটির। ফলে তার ব্যাটিংএ র‍্যাংকিং এগিয়েছে প্রায় পাচ ধাপ। সেরা ব্যাটারদের তালিকায় বর্তমানে তার অবস্থান ২৭ তম। এছাড়া ইংলিশদের বিপক্ষে খেলা সিরিজে নিজের নামের পাশে যুক্ত করেছেন বেশ কয়েকটি নতুন রেকর্ড । এর আগে ওয়ানডেতে একই ম্যাচে হাফ সেঞ্চুরির পাশাপাশি চার উইকেট নিয়েছেন মাত্র আটান্ন জন। তবে সবচেয়ে বেশিবার এমন ঘটনার সাক্ষী হয়েছেন সাকিব। অভিজ্ঞ এই অল রাউন্ডার ক্যারিয়ারে চারবার এমন কীর্তী গড়েছেন। যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। ফলে সাকিব ছাড়িয়ে গিয়েছেন ক্রিস গেইল এবং শহীদ আফ্রিদিকেও। সাকিবের এমন ব্যাক্তিগত পারফরম্যান্স প্রভাব ফেলেছে শীর্ষ অলরাউন্ডারের তালিকাতেও। এই লিস্টে আগেই দখল করে রেখেছিলেন এক নম্বর পজিশন। তবে সদ্য সমাপ্ত সিরিজে অসাধারন পারফরম্যান্সের ফলে তার সাথে তালিকার দুই নম্বরে থাকা মোহাম্মদ নবীর পয়েন্ট ব্যবধান দাড়িয়েছে প্রায় ৯৭ তে।অন্যদিকে, নানা আলোচনা সমলোচনা পেরিয়ে দলে আসা তাইজুল ইসলামও করেছেন র‍্যাংকিংএর উন্নতি। তিন ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৪৪ তম।তবে ভালো বোলিং করেও উইকেট না পাওয়ার ফলে শীর্ষ বোলারদের তালিকায় পিছিয়েছে তাসকিন আহমেদের নাম। দুই ধাপ পিছিয়ে তিনি এখন ৪৬ তম।এছাড়া র‍্যাংকিংএ দুই ধাপ করে উন্নতি করেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস এবং জোফরা আর্চার । উন্নতি হয়েছে টুর্নামেন্ট সেরা স্পিনার আদিল রশীদেরও।তবে সেরা বোলারদের এই তালিকায় আগের মতই এক নম্বর স্থান দখল করে রেখেছেন ভারতীয় পেসার মোহাম্মদ্দ সিরাজ। এছাড়া ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশি মুশফিকের।চার ধাপ এগিয়ে এখন তার অবস্থান ২২ তম। অন্যদিকে এক ধাপ পেছালেও দেশীয় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থান দখল করে আছেন তামিম ইকবাল।তার অবস্থান ১৯ তম। অন্যদিকে এই তালিকায় যথারীতি এক নম্বর স্থান দখল করে আছেন পাকিস্থানি সুপার স্টার বাবর আজম।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad