Ad

মেসির মন বসছেনা পিএসজিতে, দুই বছর পর ঘরের মাঠে লজ্জাজনক হার পিএসজির

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2023-02_c8500361-bdc3-4290-a8a4-476ea720a00e_6362d91ae9007cc014ec8920d1724522
Durbin News

মেসির মন কোনভাবে বসছেনা পিএসজিতে। প্যারিসে যে তিনি থাকতে চান না সেটা তার খেলাতেই স্পষ্ট। মেসি-এম্বাপ্পের মতো দুই মহারথী থাকা সত্তেও ২ বছর পর ঘরের মাঠে ২-০ গোলে রেনেসের মতো পুচকে দলের কাছে, লজ্জাজনকভাবে হেরেছে পিএসজি। এদিন মেসি-এম্বাপ্পেকে মনে হয়েছে দুজন দুই দ্বীপের বাসিন্দা, আক্রমনে ছিলনা কোন কম্বিনেশন। কম্বিনেশন না থাকার কারনে সহজ দলের বিপক্ষে হারতে হচ্ছে পিএসজিকে।ক্লাবের সাথে নতুন কোন চুক্তিও আগাচ্ছেনা ।সৌদি আরব কিংবা বার্সেলোনা অথবা আমেরিকায় পাড়ি জমানোর কথা , হাওয়ায় ভেসে বেড়ালেও কোনটির সত্যতা এখনো খুজে পাওয়া যায়নি।বরং এই সময়টাতেই মেসির বাজে পারফর্মেন্স দেখা যাচ্ছে প্রায় ম্যাচেই।ক্যারিয়ারের এই ক্রান্তিলগ্নে তার এমন বাজে ফর্মে দুয়ো ধ্বনি দিচ্ছে ফরাসি দর্শকেরাও। ফরাসি এই ক্লাবের প্রতি মেসির ডেডিকেশন নিয়ে প্রশ্ন তুলেছে সাবেক প্লেয়াররা।ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে, রেনেসকে আতিথ্য দেয় পিএসজি।নিজেদের মাঠে মেসি-এম্বাপ্পেরা গোল বন্যায় ভাসিয়ে দিবে এমনটাই প্রত্যাশা ছিল প্যারিসিয়ান ভক্তদের কিন্তু তা হলো কই? উলটো লজ্জাজনকভাবে হেরে বসে ,মেসি-এম্বাপ্পেরা।ম্যাচের প্রথম থেকেই অগোছালো ফুটবল খেলতে থাকে মেসিরা। একের পর এক আক্রমনে, কোনভাবে গোলের দেখা পাচ্ছিলনা তারা। বিরতিতে যাওয়ার আগে পিএসজি গোল না পেলেও রেনেস ঠিকই গোল পেয়েছে ৪৫ মিনিটে। ক্যামেরুনের উইংগার একাম্বি গোল করে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান লীগ ওয়ানে ৫ নাম্বারে থাকা রেনেসকে। ২য় অর্ধের খেলা শুরু হতে না হতেই পিএসজির জালে আরেকটা গোল। ২-০ গোলে পিছিয়ে থেকেও কামব্যাক করার কোন লক্ষনই দেখা যায়নি মেসিদের মাঝে।এম্বাপ্পে কিছু সুযোগ পেলেও, গোল বের করে নিয়ে আসতে পারেননি তিনি । অন্যদিকে মেসিকে দেখা গেছে পুরো ম্যাচে, নিজের ছায়া হয়ে।মেসিকে দেয়া হচ্ছে দুয়ো দুয়ো ধ্বনি, জ্বলজ্বল করা উজ্জ্বল নক্ষত্রের মতো যার বর্নাঢ্য ক্যারিয়ার। তিনিই কিনা ডুবাচ্ছেন পিএসজিকে, যেখানে চ্যাম্পিয়নস লীগ জিতার লক্ষে তাকে আনা হয়েছিল প্যারিসে, তাকেই কিনা খাবি খেতে হচ্ছে লীগের দুর্বল দলগুলোর কাছে। লীগে এই সিজনে পিএসজির জন্য চতুর্থ হার এটি। বছরের শুরু থেকে হারের ধারায় অব্যহত ফরাসি এই ক্লাবটি। ইউসিএল থেকেও বাদ পড়েছে কোচ গালতিয়েরের শিষ্যরা। শুধু লীগ ওয়ানেই হেরেছে তারা চারটি ম্যাচে। জানুয়ারি মাসেই এই রেনেসের কাছে হেরেছে তারা। ফরাসি লীগে পিএসজি যেখানে দাপিয়ে বেড়ায় আধিপত্যের সাথে,এমনকি লীগ শিরোপা জিতাটা অভ্যাসে পরিনত করেছে যারা, এখন সেই লীগেই তাদের করুন অবস্থা । চ্যাম্পিয়ন্স লিগ জিতা তো দুরের ব্যাপার। এভাবে হারতে থাকলে, লীগ শিরোপাটাও তাদের খোয়াতে হতে পারে।২৮ ম্যাচ খেলে লীগ ওয়ানে পিএসজির পয়েন্ট এখন ৬৬। ২য় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্টও খুব বেশি দূরে নয়। ২৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ৫৯। মাত্র ৭ পয়েন্টের ব্যবধান। অপমানজনক এই হারের দিনে ডিফেন্সের দুর্বলতা দেখা গেছে স্পষ্ট। পিএসজির ভরাডুবির এই দিনে ইঞ্জুরির লিস্টটা ছিল বড়। ডিফেন্সে কেম্পাম্বে নেই বহুদিন ধরে।এদিন ম্যাচে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কোইনোসের অনুপস্থিতি দেখা গেছে । ম্যাচে নেই রামোসও। রক্ষনভাগের এই তিন তারকার অভাবটাই দেখা গেছে পুরো ম্যাচেই।ডিফেন্সের দুর্বলতা শুধু গত ম্যাচেই নয়,পুরো সিজনেই ফরাসি এই ক্লাবটির রক্ষনভাগ নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে। এই নিয়ে নির্দিষ্ট কোন পরিকল্পনা করতে দেখা যায়নি টিম ম্যানেজমেন্টকে। বিশ্বসেরা এটাকিং লাইন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad