Ad

রোজারিও চেনি গোলরক্ষকের আড়ালে লুকিয়ে থাকা এক গোলমেশিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ceni-2006140850
Durbin News

ফুটবলে একজন গোলরক্ষকের প্রধান দায়িত্ব থাকে দলের গোলপোস্ট রক্ষা করা। সেই দায়িত্ব সামলে প্রতিপক্ষের ডি-বক্সে হানা দেওয়া রীতিমতো দুঃসাধ্যই বটে।তবে এই দুঃসাধ্য কাজটিকেই নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছিলেন সাবেক ব্রাজিলিয়ান গোলকিপার রোজারিও চেনি। গোলবার সামলানোর পাশাপাশি বিপক্ষে দলের জালে বল জড়াতে ভালোবাসতেন চেনি। গোলকিপার হয়েও ১৩২ গোল করে ইতিহাসের পাতায় নিজের নামটি খোদাই করে রেখেছেন তিনি। ইতিহাসবিখ্যাত এই গোলরক্ষক নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান ক্লাব সিনোপের হয়ে।সিনোপের যুব দলের হয়েই সর্বপ্রথম কিপিং গ্লাভস হাতে তুলে নেন চেনি। তবে ২ বছর পরই সাও পাওলোতে চলে আসেন তিনি।নিজের ফুটবল ক্যারিয়ারের পুরো সময় জুড়েই সাও পাওলোর গোলবারের নিচেই খেলেছেন এই কিংবদন্তি। এই ক্লাবের হয়েই নিজের ফুটবল ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ করেছেন তিনি।চেনির করা ১৩২ গোলের মধ্যে প্রায় অর্ধেকই এসেছে ফ্রী-কিক থেকে। ফ্রী-কিকে চেনি গোল করেছেন ৬১টি।এমনকি মেসি, নেইমার, রোনালদোর মতো তারকারাও, ফ্রী-কিক থেকে তার সমান গোল করতে পারেনি।ফুটবল বিশ্বের সেরা কয়েকজন ফ্রি-কিক স্কোরারদের মধ্যে একমাত্র গোলকিপার হলেন রোজারিও চেনি।তবে চেনি সবচেয়ে বেশি গোল করেছেন পেনাল্টির সুবাদে। পেনাল্টি থেকে ৭০টি গোলের দেখা পেয়েছেন এই কিংবদন্তি গোলকিপার।সাও পাওলোতে ফরোয়ার্ড, মিডফিল্ডাররা নন ,বরং চেনিই ছিলেন সেরা পেনাল্টি শুটার।চেনি নিজের ফুটবল ক্যারিয়ারের ১টি মাত্র গোল করেছেন ওপেন-প্লে থেকে।তবে দলের অলিখিত গোলমেশিনে পরিণত হওয়া চেনি, গোলবারও সামলেছেন শক্ত হাতে।পেনাল্টি সেভিংয়ে তার বিশেষ দক্ষতা ছিল। পাশাপাশি পজিশনিং ও ক্লিনশিটের ক্ষেত্রেও, দলে তিনি ছিলেন অদ্বিতীয়।তবে ক্লাব ক্যারিয়ারের উজ্জ্বল এই গোলকিপার, বিবর্ণ ছিলেন জাতীয় দলে।দিদা ও জুলিয়াস সিজারদের মতো তারকাদের ভিড়ে, চেনি তেমন একটা সুবিধা করতে পারেননি সেলেসাও শিবিরে।ব্রাজিল জাতীয় দলে তার ১৬ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারটিও, সকলের চোখের আড়ালেই রয়ে গেছে।ব্রাজিলের জার্সিতে কনফেডারেশন কাপের ১টি ম্যাচ খেলেছিলেন চেনি। মেক্সিকোর বিপক্ষের সেই ম্যাচটি, ৩-২ গোলে জিতেছিল ব্রাজিল।২০০৬ বিশ্বকাপের জাপানের বিপক্ষে ম্যাচটিতেও, সেলেসাওদের গোলবার সামলেছিলেন চেনি। সেই ম্যাচেও ৪-১ গোলে, জিতেছিল সেলেসাও বাহিনী।এছাড়াও সেলেসাওদের হয়ে, ৯টি ফ্রেন্ডলি ম্যাচ ও ৫টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন চেনি।জাতীয় দলে নিজের আক্ষেপের জায়গা, তিনি পূরণ করেছিলেন ক্লাব ক্যারিয়ারে।সাও পাওলোর হয়ে ২২টি সিজনে, মোট ১২৩৮টি ম্যাচে, কিপিং গ্লাভস হাতে মাঠে নেমেছেন চেনি।সাও পাওলোর হয়ে ২৫ বছরের ক্যারিয়ারে, ১ বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ৩ বার ব্রাজিলিয়ান লিগ চ্যাম্পিয়নশিপ, ২ বার কোপা লিবার্তাদোরেস ও ১ বার ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি।জাতীয় দলে তার ক্যারিয়ার সংক্ষিপ্ত হলেও, এই সংক্ষিপ্ত সময়েই বিশ্বকাপ ও কনফেডারেশন কাপ জয়ের স্বাদ পেয়েছেন চেনি।২০১৫ সালে ৪২ বছর বয়সে, নিজের ফুটবল ক্যারিয়ারে দাড়ি টানেন, সাও পাওলোর এই লিজেন্ড গোলকিপার।তবে নিজের গ্লাভসজোড়া তুলে রাখলেও, প্রিয় ক্লাবটিকে ছাড়তে পারেননি চেনি। বর্তমানে সাও পাওলোর ম্যানেজার হয়েই, নিজের অসমাপ্ত ইচ্ছাগুলো পূরণ করছেন তিনি।ফুটবলে যুগে যুগে হয়তো আরও অনেক গোলকিপারই আসবে, তবে রোজারিও চেনির মত একজন, শতযুগ পর একবারই জন্মাবে।গোলকিপার হয়েও, চেনির গোলস্কোরিংএর এই বিশেষ দক্ষতার কারণে, ফুটবলবিশ্ব তাকে বহুকাল মনে রাখবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad