Ad

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ রান তাড়ার ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
IMG_20230326_233112_725_x_407_pixel-2303262336
Durbin News

সেঞ্চুরিয়নে চার-ছক্কার বৃষ্টিতে রানবন্যায় ভাসিয়ে, অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিল, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।এই দুই দলের ব্যাটারদের প্রলয় তান্ডবে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার, পাঁচ শতাধিক রানের ম্যাচ দেখলো ক্রিকেটবিশ্ব।রানের এই মহোৎসবে, রেকর্ড বইয়েও লেগেছে উদ্দাম হাওয়া, ভেঙ্গেছে একাধিক বিশ্বরেকর্ড!সেঞ্চুরিয়নে সিরিজের ২য় টি-টোয়েন্টিতে, আগে ব্যাট করতে নেমে, প্রোটিয়া বোলারদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠেন, জনসন চার্লস ও কাইল মায়ার্স।এই দুই ক্যারিবিয়ানের ঝড়ো ব্যাটিংয়ে, মাত্র ৫০ বলেই, দলীয় শতরান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২৭ বলে ফিফটি করে, কাইল মায়ার্স ফিরে গেলেও, তান্ডব জারি রাখেন জনসন চার্লস।১০ চার ও ১১ ছক্কায় মাত্র ৩৯ বলে, তিন অঙ্ক মাইলস্টোন স্পর্শ করেন এই ক্যারিবিয়ান। আর এতেই ক্যারিয়ানদের হয়ে, ক্রিস গেইলের ৪৭ বলে করা, দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছাড়িয়ে যান চার্লস। পরের ওভারে, মার্কো ইয়ানসেনের বলে বোল্ড হয়ে ,৪৬ বলে ১১৮ রানে শেষ হয়, তার টর্নেডো ইনিংস।শেষদিকে রভম্যান পাওয়েলের ১৯ বলে ২৮, ও রোমারিও শেফার্ডের, ১৮ বলে ৪১ রানের উপর ভর করে ,স্বাগতিকদের সামনে, ২৫৯ রানের ,পাহাড়সম টার্গেট ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তখনও পর্যন্ত, সফল রান চেজের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ২০১৮ সালে অকল্যান্ডে, নিউজিল্যান্ডের ২৪৩ রানের লক্ষ্য টপকে, ২৪৫ রান তুলেছিল অজিরা।ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে, রান তাড়ার সেই রেকর্ডটি ভাঙতে হতো, প্রোটিয়াদের। সতীর্থ বোলারদের বেধড়ক পিটুনির সোধ নিতে, সেই কঠিন কাজটিকেই সহজ করে তুলে, কুইন্টন ডি কক ও রিজা হেন্ড্রিকসের।ইনিংস গোড়াপত্তনে নেমে, ক্যারিবীয় বোলারদের, রীতিমতো কচুকাটা করতে শুরু করেন, দুই প্রোটিয়া ওপেনার। পাওয়ার-প্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের ৯৮ রানের রেকর্ড ভেঙে, বিনা উইকেটে ১০২ রান তুলে, নতুন রেকর্ড গড়ে সাউথ আফ্রিকা। ইনিংসের ৫ম ওভারে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে, প্রোটিয়াদের হয়ে দ্রুততম ফিফটির, নিজের রেকর্ডটি, নিজেই ভাঙেন ডি কক। এর আগে ২০২২ সালে, ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে, ১৭ বলে অর্ধশতক পূ্র্ণ করার,রেকর্ড গড়েছিলেন তিনি।বিস্ফোরক ব্যাটিংয়ে ,একাদশ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন, কুইন্টেন ডি কক। ৪৩ বলে ৯টি চার ও ৮টি ছক্কার মারে, ঝলমলে এই ইনিংসটি সাজান তিনি।সেঞ্চুরির পরের বলে, ডি ককের বিদায়ে ওপেনিং জুটি ভাঙে, দলীয় ১৫২ রানে।এরপর উইকেটে গিয়ে, ৪ বলে ২ ছক্কা ও ১টি চারে, ১৬ রান করে ব্যবধান কমিয়ে ফেরেন, রাইলি রুশো।রুশোর বিদায়ের খানিক পরে মাঠ ছাড়েন ,রিজা হেনড্রিকস। ১১টি চার ও জোড়া ছক্কায়, ২৮ বলে তার ব্যাট থেকে আসে ৬৮ রান।প্রোটিয়াদের হয়ে বাকি কাজটা সারেন, এইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন।এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে, ৭ বল ও ৬ উইকেট বাকি থাকতেই, ২৫৯ রানের লক্ষ্য ছুয়ে ফেলে প্রোটিয়ারা।ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে ৫১৭, ২০ ওভারের ম্যাচে, যা সর্বোচ্চ। এতে পেছনে পড়ে গেছে, কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতান্স ম্যাচের ৫১৫ রান। এছাড়া প্রথম ইনিংসে, ওয়েস্ট ইন্ডিজের ২২টি ছক্কা ও পুরো ম্যাচে দুই দলের মোট ৩৫টি ছক্কা হাকানোর কীর্তি। দুটোই নতুন বিশ্বরেকর্ড হিসেবে, ঠাঁই করে নিয়েছে রেকর্ডবুকে।এই জয়ে ওয়ানডের পর, টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি, নিজেদের নামে করে নিল প্রোটিয়ারা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad