Ad

বাংলাদেশী বলেই সাকিবকে অবহেলা ? প্রশ্ন টম মুডির!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
9ad25c90-josh-inglis-1
Durbin News

নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারের অনুপস্থিতে কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হচ্ছেন সাকিব, এমনটাই আশা করে ছিলেন কলকাতার ভক্ত সমর্থকরা কিন্তু সাকিবকে অধিনায়কত্ব না দেওয়ায় ভক্তদের পাশাপাশি হতাশ হয়েছেন সাবেক সানরাইজার্স হায়দরাবাদ কোচ টম মুডিও।সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । তার নেতৃত্বে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ।অথচ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের মতো, তারকা ক্রিকেটার দলে থাকতেও ,অনভিজ্ঞ নীতিশ রানাকেই অধিনায়ক করেছে, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। শুধুমাত্র বাংলাদেশী ক্রিকেটার বলেই, সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দেওয়াতে আপত্তি কিনা, সেই প্রশ্ন তুলেছেন, সাবেক লঙ্কান ডিরেক্টর টম মুডি।সান রাইজার্স হায়দ্রাবাদের সাবেক এই কোচ বলেন, সাকিব একজন দক্ষ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। শুধু কি বিদেশি বলে তাকে দায়িত্ব দেয়া হয়নি?তিনি আরো বলেন, সাকিব এমন এক জন ক্রিকেটার, যার উপর ভরসা রাখা যায়, নির্ভর করতে পারে দল। নীতিশ রানার চেয়ে সাকিবের উপরই ভরসা করতে পারত কলকাতা।চোটের কারণে এবারের আইপিএলে দলে থাকছেন না, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আয়ার। তার পরিবর্তে দলটির নেতৃত্ব পেয়েছেন তরুণ ক্রিকেটার নিতিশ রানা।শুধু সাকিবই নন, কেকেআরে আছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন কুমার দাস, আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদি। তবে সব ছাপিয়ে নীতিশ রানাকেই ভরসা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন, নীতিশ রানার মধ্যে অধিনায়কত্ব করার সেই ক্ষমতা আছে বলেই, তাকে চূড়ান্ত করেছে টিম ম্যানেজমেন্ট।দীর্ঘদিন আইপিএলে খেলা নীতিশ, ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন কয়েকবার। তাই ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, সাফল্য এনে দেবেন নীতিশ, এমনটাই প্রত্যাশা করছেন হেড কোচ।সাকিব কেকেআরের অধিনায়ক না হলেও, আইপিএলে সাকিবকে, সঠিকভাবে ব্যবহার না করায় আক্ষেপে পুড়েছেন টম মুডি।তার মতে, সাকিবকে সব সময়ই, অতিরিক্ত বিদেশি হিসাবে ব্যবহার করা হয়েছে। যখন খেলেছে, তখনও তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি।রেড অরেঞ্জ বাহিনীর সাবেক এই কোচ মনে করেন, সাকিবকে চারে খেলালে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে সে। সাকিবকে ব্যাটার হিসাবে খেলার জন্য সুযোগ দিলে, সেটাই হবে সঠিক সিদ্ধান্ত।বর্তমান কলকাতার স্কোয়াডে যথেষ্ট স্পিনার রয়েছে। তাই প্রয়োজন হলে, বোলার হিসেবে ব্যবহার করা যেতে পারে সাকিবকে। বোলার হিসেবে সাকিব বাড়তি সুবিধা দেবে কলকাতাকে।প্রথমবারের মতো উইকেট রক্ষক ব্যাটসম্যান, লিটন দাসের অভিষেক হতে পারে কলকাতার জার্সিতে। তবে ওপেনার হিসেবে, লিটনের খেলা নিয়ে সন্দেহ রয়েছে বেশ।কেননা আইপিএলে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার, সুনীল নারিনকে ওপেনার হিসাবে ব্যবহার করে কলকাতা। কিন্তু এই আসরে, এমন মনোভাব পরিবর্তন করা উচিত বলে মনে করেন, সাবেক অজি ব্যাটার টম মুডি। মুডি মনে করেন ওপেনার হিসেবে নারিনকে খেলানো, আত্মঘাতী সিদ্ধান্ত হবে কলকাতার।আইপিএলের একাধিক দল এবং বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো, তাকে আটকানোর উপায় বের করে ফেলেছে। তাই তাকে সাত বা আট নম্বরে খেলানো বেশি কার্যকর হতে পারে।এদিকে এবারের আইপিএলে ডাক পাওয়া, তিন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ অনাপত্তিপত্র পেলেও, এখনও আটকে আছে সাকিব-লিটনের অনুমতি।এদিকে লিটন-সাকিবের আইপিএলের অনাপত্তিপত্রের বিষয়ে, দ্বিধাবিভক্ত ক্রিকেট বোর্ড। শেষ টি-টোয়েন্টি খেলেই, কেকেআর ডাগআউটে যোগ দেবেন মিস্টার সেভেন্টি ফাইভ, কিন্তু সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, বিসিবি প্রেসিডেন্ট।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad