খেলাধুলা


ব্রাজিলের জেসুস আর মার্টিনেলির দুর্দান্ত পারফর্মেন্সে উড়ছে, ইপিএলের শীর্ষে থাকা আর্সেনাল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ এপ্রিল ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার

ব্রাজিলের জেসুস আর মার্টিনেলির দুর্দান্ত পারফর্মেন্সে উড়ছে,  ইপিএলের শীর্ষে থাকা আর্সেনাল
ব্রাজিলের দুজন তারকা জেসুস ও মার্টিনেল্লির দুর্দান্ত পারফর্মেন্সে উড়ছে আর্সেনাল। ম্যাচের পর ম্যাচে গোল করেই যাচ্ছে এদুজন ব্রাজিলিয়ান তারকা। 

গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে লিডসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল। গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোল আর মার্টিনেল্লির এসিস্টে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করলো গানাররা।  


আর্সেনাল শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে লিডসের বিপক্ষে, সেই আক্রমনের সুফলও পায় খূব দ্রুত তারা ।  

অবশ্য গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। লিডসের ডি বক্সে গ্যাব্রিয়েল জেসুস বল নিয়ে ঢুকে গেলে তাকে ফাউল করা হয়। 
পেনাল্টিতে গোল পেয়ে যায় জেসুস ।

হাফটাইমের পর ার্সেনালের হয়ে জেসুস  নিজের ২য় গোলটি পান ম্যাচের ৫৫ মিনিটে।  লিডসের ডি বক্সে লিয়ান্দ্রো ত্রসার্দের দারুন এক পাসে গোলটি করেন ব্রাজিলের এই প্লেয়ার। 

দীর্ঘদিন পর ইনজুরি থেকেই চিরচেনে দুর্দান্ত ফর্মে। বিশ্বকাপের সময়,প্রথম রাউন্ডের ম্যাচ ক্যমেরুনের বিপক্ষে হাটুতে গুরুতর আঘাত পান  তিনি। পরে তাকে  স্ট্রেচারে করে মাঠের বাহিরে যাওয়া হয়।  চেক আপের পর  জানা যায় তার আঘাত অনেক বেশি জটিল,  সেরে উঠতে সময় লাগবে। 

দীর্ঘ সাড়ে চার মাস পর  চোট কাটিয়ে, দারুন ফর্মে তিনি। 
আর্সেনালের এই সিজনের অসাধারন উত্থানে, দারুনভাবে সাহায্য করছে ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। 


এই সিজনের প্রথম দিকেই ম্যান সিটির সাথে দীর্ঘদিনের সম্পর্কচ্ছেদ করে আর্সেনালে আসেন তিনি। 
আর্সেনালে  মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ম্যান সিটিতে নিজেকে মানিয়ে উঠতে পারছিলেননা এই স্ট্রাইকার। 

কোচ পেপ গার্দিওলার অধিনে নিজেকে কিছুটা বন্দি ছিলেন বলে মনে করেন জেসুস। 

 জেসুসের দাবি, সিটিতে গার্দিওলার কৌশলের কারণে নিজের সেরাটা দিতে পারেননি। এখন মাঠে মুক্তবিহঙ্গের মতো নিজেকে মেলে ধরতে পারছেন তিনি । আর্সেনাল কোচ মিকেল আরতেতার অধীনে খেলতে পেরে বেশ  স্বাচ্ছন্দবোধও  করছেন বলে   জানিয়েছেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। 

 
 
 আর্সেনালে তাঁর খেলায়ও আছে এই ছাপ। ‘মুক্ত বিহঙ্গ’ ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার  শুরু থেকেই গোল ধারায় অব্যাহত। সিজনের শুরুর দিকে ,  ৮  ম্যাচেই  করেছিলেন  ৫ গোল।  


জেসুসসহ আরও কয়েকজন ট্যালেণ্ডেট  এবং  কার্যকরী খেলোয়াড় কিনে আর্সেনালও যেন এ মৌসুমে উড়ছে। প্রিমিয়ার লিগে তাদের অবস্থান এখন রয়েছে শীর্ষে। ২য় তে থাকা ম্যান সিটি থেকে ৮  পায়েন্ট এগিয়ে রয়েছে গানাররা।  

ার্সেনালের দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা করেছিলেন জেসুস।  কিন্তু ইনজুরির কারনে   ছিটকে পড়তে হয়েছে তাকে। 
 

একদিকে ব্রাজিলের জেসুস ার্সেনালকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লিগ শিরোপার দিকে, অন্যদিকে ব্রাজিলিয়ান  তারকা মার্টিনেল্লিও রয়েছেন দারুন ফর্মে। নিয়মিত গোলধারায় দেখা যায়  তাকে।  

২৯  ম্যাচে এখণ পর্যন্ত তার গোলের সংখ্যা ১৩ , তার ব্রিলিয়ান্ট পারফর্মেন্স কোচ তিতের মন ধরেছিল। 
 আর তাইতো  অপ্রত্যাশীতভাবে হলেও কাতার বিশ্বকাপে তাকে ডাকা হয়েছিল দলে। 

কিন্তু প্রত্যাশা অনুযায়ী জাতিয় দলে ভালো পারফর্মেন্স দেখাতে পারেনি বলে ,বিশ্বকাপের পরেই দল থেকে বাদ দেয়া হয় তাকে। 

দিন কয়েক আগে ।  মরক্কোর বিপক্ষে ব্রাজিল হেরে যায় শোচনিয়ভাবে। সেম্যাচেও রাখা হয়নি ইপিএলে দুর্দান্ত খেলা জেসুস ও মার্টীনেল্লিকে। বিশেষজ্ঞদের মতামত এই দুজনকে দলে সুযোগ দেয়া হলে কপাল  ফিরতে  পারে ধুকতে থাকা ব্রাজিলের। 
 



জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।