Ad

আইপিএলে কত বেতন পান চিয়ারলিডাররা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
চিয়ারলিডার
Durbin News

আইপিএলে ক্রিকেটারদের চার-ছক্কা কিংবা উইকেটে, রঙিন জামাকাপড় পরে নাচতে দেখা যায়, চিয়ারলিডারদের। এই নাচের জন্য তারা যে পরিমাণ টাকা পান, তা শুনে অবাক হয়ে যেতে পারে আপনিও। কেননা আইপিএলে খেলোয়াড়দের পাশাপাশি, অসম্ভব টাকা আয় করেন এই চিয়ারলিডাররা। গ্ল্যামার মাখা লাস্যের বিনিময়ে, লাখ লাখ টাকা আয় করেন তারা। IPL-এ বিনোদনকে কয়েকগুণ বাড়িয়ে দেন চিয়ারলিডাররা। মজার ব্যাপার হচ্ছে, এরা পুরো মৌসুম কিংবা চুক্তিভিক্তিকে নয়; প্রতিটা ম্যাচের জন্য, বেশ মোটা অঙ্কের টাকা পান। মাঝে কোভিডের কারণে একাধিক বিধিনিষেধ থাকায়, এত বছর চিয়ারলিডার ছিল না। এবার পুরোদমে আইপিএল শুরু হওয়ায়, ফিরে এসেছেন চিয়ারলিডাররা। তাদের নিয়ে একাধিক বিতর্ক থাকলেও, তাঁদের জনপ্রিয়তা কিন্তু যেকোনও প্লেয়ারকে হার মানিয়ে দেবে। এবার হোম ও অ্যাওয়ে ফরমেটে IPL হওয়ায়, প্লেয়ারদের পাশাপাশি চিয়ারলিডারদেরও ট্রাভেল করতে হবে। ফলে প্লেয়ারদের থেকে তাদের উপর চাপটা অনেক বেশি।যেহেতু চিয়ারলিডার মানেই বোঝানো হয় গ্ল্যামার, তাহলে সেই প্রত্যাশার চাপটা আরও বেশি থাকে। সাধারণত IPL চিয়ারলিডারদের নিয়োগ করে না। প্রতি মরশুম হিসেবে, ফ্র্যাঞ্চাইজিগুলো চিয়ারলিডারদের নিয়োগ করে থাকে। সাধারণত এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়।অনেকের ধারণা, চিয়ারলিডাররা রাশিয়া থেকে আসে, তবে এই ধারণা সঠিক নয়। ইউরোপের ছোট-বড় শহরগুলো থেকে, এজেন্সির মাধ্যমে তারা আইপিএলে পারফর্ম করতে আসেন। চিয়ারলিডারদের বেতন সরাসরি নিয়োগের উপর নির্ভর করে। এজেন্সিগুলো IPL-এর দলগুলোর সঙ্গে যোগাযোগ করে। এরপর এক মরশুম অর্থাৎ প্রায় ২ মাসের জন্য, ওই সংস্থাগুলোর সঙ্গে চুক্তি করা হয়। এই চুক্তির ফলে, প্রতি চিয়ারলিডার, একটি মরশুমে প্রায় ৫-৭ লাখ টাকার কাছাকাছি আয় করেন। বেতন ছাড়াও আইপিএলের চিয়ারলিডাররা, প্রতিটি ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট পান। তাদের জন্য স্টেডিয়ামে খাবার, থাকা এবং বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিটা দলের আলাদা-আলাদা চিয়ারলিডার থাকে।ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন অনুসারে, এবারের আইপিএলে, চিয়ারলিডারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছে, কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচে ২৫ হাজার টাকা পান কলকাতার চিয়ারলিডাররা।রোহিত শর্মার, মুম্বাই ইন্ডিয়ানসের চিয়ারলিডাররা ,প্রতি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পান। একইভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু সমান অঙ্কের টাকা দিচ্ছে। বিরাট কোহলির দলের চিয়ারলিডাররাও, মুম্বাইয়ের মতোই প্রতি ম্যাচে ২০ হাজার টাকা করে পান। দলের প্রতিটি ম্যাচের জন্য, রাজস্থান রয়্যালসের চিয়ারলিডাররা, ১৫ হাজার টাকা করে পান।আইপিএলে মাত্র দ্বিতীয় মৌসুম খেলছে লখনউ সুপার জায়ান্টস। এই দলের চিয়ারলিডাররাও, ম্যাচ পিছু ১৫ হাজার টাকা করে পান। আইপিএলের পুরনো দল, পাঞ্জাব কিংস দলের চিয়ারলিডাররা, প্রতি ম্যাচের জন্য পান ১২ হাজার টাকা। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির দল, চেন্নাই সুপার কিংসের চিয়ারলিডারদের, প্রতি ম্যাচের বেতন ১২ হাজার টাকা। পাঞ্জাব, চেন্নাইয়ের মতো দিল্লি ক্যাপিটালসও, তাদের চিয়ারলিডারদের ম্যাচ প্রতি ১২ হাজার টাকা খরচ করে। দক্ষিণের একমাত্র আইপিএল টিম সানরাইজার্স হায়দ্রাবাদ।প্রতিবেদন অনুসারে, এই দলের চিয়ারলিডাররাও, প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদের মতোই, হার্দিক পান্ডিয়ার দলের চিয়ারলিডাররা, প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান। তবে এটা কেবল তাদের ম্যাচপিছু টাকার হিসেব। ম্যাচের পর প্রায় প্রতিটা দল পার্টি দেয়। সেখানেও পারফর্ম করতে হয় তাদের। এই পারফরম্যান্সের জন্য আলাদা করে টাকা পান তারা। এটাও ফ্র্যাঞ্চাইজি পিছু আলাদা আলাদা হয়। অনেক চিয়ারলিডারকে বিজ্ঞাপনেও অভিনয় করানো হয়।আর IPL-এ পারফর্ম করতে পারলে, নিজেদের দেশে চিয়ারলিডারদের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়।ফলে ক্যারিয়ারের উন্নতির জন্য, অনেক চিয়ারলিডার, এখন আইপিএল’কে বেছে নিতে শুরু করেছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad