Ad

৬০ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করে, বার্সাকে বার্সার মাঠেই এক হালি গোল রিয়াল মাদ্রিদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1250802395.0
Durbin News

রিয়াল মাদ্রিদ আবারো প্রমান করলো উস্তাদের মাইর শেষ রাতেই হয়। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকেও কিভাবে রাজার মতো কামব্যাক কর‍তে হয় সেটাই দেখিয়ে দিল বেঞ্জেমারা।বার্সার মাঠেই বার্সাকে এক হালি গোল দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলো রিয়াল মাদ্রিদ। সেই সাথে করিম বেঞ্জেমা হ্যাট্রিক করে স্পর্শ করেছেন ৬০ বছর আগের রেকর্ড। এল ক্লাসিকোর রাতটা পুরোটাই নিজের করে নিলো বেঞ্জেমা। রোজা রেখে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই করে ফেললেন হ্যাট্রিক।ম্যাচটি ছিল এই মৌসুমের বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ৫ম এল ক্লাসিকো। আগের ৪টির ৩টিতেই বার্সার জয়জয়কার। তাও আবার সর্বশেষ তিন মুখোমুখি দেখায় তিনটিতেই হেরেছিল ভিনিসিয়ুসরা।তাই সবদিক দিয়ে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফেবারিট ভাবা হচ্ছিল বার্সাকেই। এল ক্লাসিকোতে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির বিপক্ষে জাভির শ্রেষ্ঠত্ব প্রমানের ম্যাচ ছিল এটি। কথা হচ্ছিল তাদের সম্ভাব্য কৌশল নিয়েও।আর তাইতো নু ক্যাম্পে বার্সারই দাপট ছিল ম্যাচের প্রথম থেকেই। ম্যাচের প্রথম ৪৫ মিনিট রিয়ালের ওপর চড়াও হয়েছিল স্বাগতিক বার্সা। থিবো কোর্তোয়া দারুণ কিছু গোল না বাঁচালে এগিয়েও যেতে পারত তারা। কিন্তু নাটকীয় চিত্রনাট্যে পরের গল্পটা লেখা হলো শুধু রিয়াল মাদ্রিদের জন্যই। পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ অপেক্ষা করছিল মোক্ষম সুযোগের জন্য। সময় যত গড়াতে থাকে রিয়াল নিজেদের খোলস থেকে বেরুতে শুরু করে।বার্সারই দুর্দান্ত এক আক্রমণ নষ্ট করে পাল্টা আক্রমণ করে ভিনিসিয়ুস জুনিয়র ও করিম বেনজমা। ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনির গোলেই ম্যাচে লিড নেয় রিয়াল। দুই লেগ মিলিয়ে ম্যাচ তখন ১-১ সমতায়।হাফ টাইমের পরের গল্পটা শুধুই বেনজেমাময়ী। ব্রিলিয়ান্ট ফিনিশিংয়ে দুটি এবং পেনাল্টি থেকে অন্য গোলটি করে নিজের টানা দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নেন এই ফরাসি স্ট্রাইকার। এর আগে লা লিগায় রিয়াল ভালাদোলিদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সদ্য ব্যালন ডি অর জয়ী এই তারকা। আর ব্যালন ডি’অর জয়ী তারকার আগুনে রাতে রিয়াল পায় ৪-০ গোলের দুর্দান্ত এক জয়। দারুন এ জয়ে আগের তিন ম্যাচ হারের প্রতিশোধটাও নেয়া হলো দুর্দান্তভাবে।এরই মাধ্যমে কোপা দেল রের ফাইনালও নিশ্চিত করেছে রিয়াল। আগামী ৬ মে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ওসাসুনা।শুধু এটুকুই নয়, এদিন দেখা মিলেছে ক্লাসিকোর সেই পুরোনো উত্তাপেরও। এল ক্লাসিকো মুখোমুখি লড়াইয়ের পুরোনো ঐতিহ্য ফিরে এসেছে। কোচ খেলোয়াড়দেরকে দেখা গেছে বাক বিতন্ডায় জড়িয়ে যেতে।ম্যাচের প্রথম গোলটা আসে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেই,হাফটাইমের ঠিক আগেই।লেভানদোভস্কির দুর্দান্ত শট কোর্তোয়া আটকে দিলে,পালটা আক্রমনে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের বুদ্ধিদীপ্ত শট গোললাইনের কাছাকাছি জায়গা থেকে ফিরে আসতে নিলে, বার্সার ডিফেন্ডারের কাছে বল যাওয়ার আগেই দারুন এক শটে গোল করেন বেঞ্জেমা। শেষমেষ রিপ্লেতে দেখা যায় গোলটি ভিনিরই। গোল করেই হাফটাইমের পর আরো আত্নবিশ্বাসী কোচ আনচেলত্তির শিষ্যরা। একের পর এক গোলের সুযোগ সৃষ্টি করে ৫০ মিনিটে বার্সার জালে আরেকটি গোল আসে । ডি’বক্সের বাহিরে থেকে দারুন এক শটে বেঞ্জেমা গোল করে ২-০ তে এগিয়ে নিয়ে যান রিয়ালকে।এরপর শুধুই বেনজেমার কারিশমাটিক পারফর্মেন্স। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের ২য় গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার।৮০ মিনিটে ভিনির দৃষ্টিনন্দন এক পাসে নিজের হ্যাট্রিক পুরন করেন করিম বেঞ্জেমা।এরপর মেজাজ হারানো বার্সা মাঠের মাঝেই বাক বিতন্ডার উত্তেজনা ছড়ানো শুরু করে । কিন্তু গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad