Ad

বাংলাদেশের কোচিং প্যানেলের নতুন সদস্য কে এই নিক পোথাস?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

হাথুরুসিংহে আসার পর থেকেই, জাতীয় দলের জন্য একজন সহকারী কোচ নিয়োগ দেওয়ার কথা বলে আসছিল বিসিবি ।অবশেষে হেড কোচ নিয়োগের এক মাসের মাথায়, ঘোষণা করা হলো টাইগারদের সহকারী কোচের নাম ।সাবেক প্রোটিয়া উইকেটকিপার ব্যাটসম্যান “নিক পোথাসকে”, সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি ।আগামী দুই বছর হাথুরুসিংহের ডেপুটি হিসেবে, বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব সামলাবেন তিনি ।আনুষ্ঠানিকভাবে এর আগে, বাংলাদেশের সহকারী কোচের ভূমিকা পালন করেছেন, ইংলিশ কোচ রিচার্ড হ্যালসল ।২০১৮ সালে হ্যালসলের বিদায়ের পর, সহকারী কোচের পদে নতুন কাউকে দেখা যায় নি ।তবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে, বিভিন্ন সময়ে জাতীয় দলের সাথে কাজ করেছেন, মোহাম্মদ সালাউদ্দিন ও খালেদ মাহমুদ সুজনরা ।তবে এবার পূর্ণ মেয়াদে, সাকিব-তামিমদের কোচ হওয়ার সুযোগ ছিল স্থানীয়দের সামনে । সহকারী কোচের পদে, স্থানীয়দের দিকেই নজর ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ।তবে বিসিবির আহ্বানে সাড়া দিয়ে, স্থানীয় কোচদের মধ্যে, সহকারী কোচ হতে আবেদন করেছিলেন, শুধু মিজানুর রহমান বাবুল ।তাই দক্ষতা ও অভিজ্ঞতার বিচারে, কোচিং প্যানেলে আরও একজন বিদেশিকেই, বেছে নিতে হলো বিসিবিকে ।প্রোফেশেনাল কোচিংয়ে এক দশকেরও বেশি সময়, একাধিক জাতীয় দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, ৪৯ বছর বয়সী পোথাসের ।গ্রাহাম ফোর্ডের অধীনে, ২০১৬ সালে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে, আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি ।পরের বছর ফোর্ডের পদত্যাগের পর, ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পান পোথাস । সেই সময়ে তার অধীনে, দল নিয়ে জিম্বাবুয়ে ও ভারত সফর করে শ্রীলঙ্কা ।পরে ফিল্ডিং কোচ হিসেবে, পোথাস যোগ দেন ওয়েস্ট ইন্ডিজে ।২০১৮ সালে প্রধান কোচ, স্টুয়ার্ট ল'র মেয়াদ শেষে, কিছুদিন ক্যারিবিয়ানদের প্রধান কোচের দায়িত্বও, সামলেছেন তিনি ।তখনই কোচ হিসেবে দলের সঙ্গে ,বাংলাদেশ সফরে এসেছিলেন পোথাস । তবে এবার আসবেন, টাইগারদের সহকারী কোচ হয়ে ।জাতীয় দল ছাড়াও, কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে, কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৮-২০২১ এই সময়ে, মিডলসেক্সের সহকারী কোচ হিসেবে, দায়িত্ব পালন করেছেন তিনি । এরপর কাজ করেছেন, হ্যাম্পশায়ারের উইকেট কিপিং কোচ হিসেবে ।কোচ হিসেবে যতটা খ্যাতি কামিয়েছেন, খেলোয়াড় হিসেবে ততটা সমৃদ্ধ ছিল না, পোথাসের আন্তর্জাতিক ক্যারিয়ার ।দক্ষিণ আফ্রিকার হয়ে, মাত্র ৩টি ওয়ানডে খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার । যেখানে পাকিস্তানের বিপক্ষে, এক ইনিংসে ব্যাট করে, ২৪ রান করেন তিনি ।এরপর আর জাতীয় দলের জার্সিতে, মাঠে নামতে দেখা যায় নি তাকে । তবে হ্যাম্পশায়ারের হয়ে, দীর্ঘদিন খেলেছেন কাউন্টি ক্রিকেট ।২১৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে তাঁর রান সংখ্যা, ১১ হাজার ৪৩৮! করেছেন ২৪টি সেঞ্চুরি ও ৬১টি ফিফটি । লিস্ট “এ” ক্রিকেটে ২৩৬টি ম্যাচ খেলে করেছেন, সাড়ে ৪ হাজারের অধিক রান । এছাড়াও আইসিসি স্বীকৃত, ৭৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার ।আগামী মাসে ইংল্যান্ডে আইরিশদের দ্বি-পাক্ষিক বিপক্ষে, সিরিজ খেলবে বাংলাদেশ , তার আগেই দলের সঙ্গে যোগ দিবেন এই প্রোটিয়া কোচ ।সব মিলিয়ে সহকারী কোচ হিসেবে, হাই প্রোফাইল কাউকেই যে পেতে যাচ্ছে বাংলাদেশ, তা অনেকটাই অনুমেয়।হাথুরুর ডেপুটি হিসেবে মানিয়ে নিতে পারলে, বাংলাদেশের হয়েই হয়তো, নিজের কোচিং ক্যারিয়ারের, সেরা সাফল্যের দেখা পেতে পারেন “নিক পোথাম”।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad