Ad

সাকিবের লাথিতে ঘরোয়া লীগের আম্পায়ারিং এর কোন পরিবর্তন কী হয়েছে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

বেশিদিন আগের কথা নয়, এইতো সেদিন ডিপিএলের ম্যাচ চলাকালেই, আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে,স্ট্যাম্পে লাথি মেরেছিলেন দেশ সেরা অলরাউন্ডার, সাকিব আল হাসান। সেবার তার মাঠে এমন উদ্ধত আচরনের ফলে আর যাই হোক, দেশের সবচেয়ে বড় ওয়ানডে লীগে, আম্পায়ারিং এর দৈন্য দশা, অন্তত জনসম্মুক্ষে এসেছিলো। সেই ঘটনার পর অবশ্য বিসিবিরও কিছুটা টনক নড়েছিল। সেই মৌসুমের বাকি অংশের খেলায়, আম্পায়ারিং এর মান ছিলো যথেষ্ট পরিমান সন্তোষজনক। -এমনকি দেওয়া হয়েছিল নানা প্রতিশ্রুতি। এবারে বছর ঘুরে আবারো মাঠে গড়িয়েছে, আলোচনার জন্ম দেওয়া, সেই ঢাকা প্রিমিয়ার লীগের নতুন আসর। সকলের আগ্রহ ছিল, চলতি বছরে আম্পায়ারিং এর কোয়ালিটি কেমন হয় তা নিয়ে। ইতিমধ্যেই টুর্নামেন্টে অংশ নেওয়া সব দল ,একাধিক ম্যাচ খেলে ফেলেছে। এতদিন আম্প্যয়ারিং নিয়ে খুব বেশি কথা বলা হয়নি। কারন জাতীয় দল, আয়ারল্যান্ড সিরিজে ব্যাস্ত ছিল। সিরিজ শেষ, খেলোয়াড় এবং সাংবাদিকেরা এখন মনযোগ দিয়েছেন এই লীগে। আর তাতেই বেরিয়ে এসেছে থলের বিড়াল। শেষ দুটি ম্যাচে উঠে এসেছে, আম্পয়ারিং নিয়ে নানা অসঙ্ঘতি। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, মোহামেডান বনাম সিটি ক্লাবের ম্যাচ। এদিন মোহামেডানের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। তবে বিতর্ক তাকে নিয়ে নয়। আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, আরেক জাতীয় দল ক্যম্পেইনার মিরাজ। ম্যাচের তের নাম্বার ওভারে, আসিফ খান তাকে এলবিডব্লিউর ফাদে ফেলেন। গ্যলারিতে বসে থাকা সাংবাদিক কিংবা অন্যদের খালি চোখে দেখে মনে হয়েছে, এটা ছিল পরিষ্কার নট আউট।তবে কিছু করার নেই। কারন ডিপিএল এ নেই কোন রিভিউ সিস্টেম। অবশ্য পরে মাঠ থেকে বেরিয়ে, মিরাজ মোবাইলে ধারন করা আউটের ভিডিওটা দেখেন। তখন বাউন্ডারি লাইনে থার্ড আম্পায়ারকে ডেকে, সেই ভিডিও দেখিয়ে তিনি উচ্চবাচ্চ্য করেন। কিন্তু তাতে কি আসে যায়? মাঠের ভুল সিদ্ধান্ত তো আর পালটে যাবেনা? একই ম্যাচে একাধিকবার, সিটি ক্লাবের বোলারদের বাউন্সারে করা ওয়াইড কিংবা, কোমড়ের উপরে করা ডিরেক্ট নো বল ধরতে, ব্যার্থ হয়েছেন মাঠে থাকা আম্পায়ারেরা। ডিআরএস ছাড়া সিদ্ধান্ত নেওয়ার বেলায়, আম্পয়ারদের এমন ভুল হতে পারে। কিন্তু এমন ছোটখাট ভুল, বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। যেমনটা হয়েছে শুক্রবারের ম্যাচে খেলা ছিল মাশরাফির রুপগঞ্জ এবং আবহানীর মধ্যে। আবহানীর ব্যটিং চলাকালে, রুপগঞ্জ রান আউটের আবেদন করে। পরিষ্কার রান আউট, অথচ আম্পায়ার তা বুঝতে পারলেননা। মাশরাফী মাথায় হাত দিয়ে বিস্ময় প্রকাশ করলেন, কিন্তু তাতে কি আসলে, মাঠের সিদ্ধান্তে কোন পরিবর্তন হয়? দিনশেষে সেই নাইম শেখ করেন ৭৬ রান। আর তাতেই বদলে যায় খেলার চিত্র। পরে একই ম্যাচে রুপগঞ্জের হয়ে মাঠে নামেন, সাব্বির রুম্মন। তার বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন আসতেই, আম্পয়ার হাত তুলে জানিয়ে দিলেন আউট। কিন্তু এবারেও ছিল সন্দেহ। দুই ক্ষেত্রেই বেনিফিট অব দ্যা ডাউটে, কল গিয়েছে আবহানীর দিকে। ফলে সন্দেহ দানা বাধতে শুরু করে সকলের মনে। গ্যলারি কিংবা প্রেস বক্সে বসে অনেকেই, তখন চাপা গলায় বলছিলেন, এই লীগের সব কিছুই আবহানীর পিছনে থাকা , বড় কর্তাদের চাওয়া পাওয়ার বদৌলতে হয়। গত মৌসুমে সাকিবের প্রতিবাদ ছিল ,এই আবহানীর বিরুদ্ধে ম্যাচেই। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ঢেলে সাজানো হবে ঘরোয়া ক্রিকেটের আম্পয়ারিং পদ্ধতি।কিন্তু কাজের কাজ খুব বেশি যে হয়নি, তা দৃশ্যপটে আসতেই বুঝা গেলো। আর এসব বিষয়ে, বিসিবির বোধদয় কতদিনে হবে, তা বুঝা ও মুশকিল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad