Ad

জামাল ভুঁইয়ার জন্মদিনে জেনে নিন জানা অজানা কিছু তথ্য

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
resize-350x230x0x0-image-126312-1618048348
Durbin News

বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় জামাল ভূঁইয়া, যিনি একসময় ডেনমার্কের উন্নত জীবন ছেড়ে নাড়ির টানে চলে এসেছিলেন বাংলাদেশে।বিদেশের মাটিতে লাল-সবুজের জার্সি গায়ে জড়ালে অনেকের চোখেই আলাদাভাবে পড়েন তিনি।এ তারকা সম্পর্কে তার ভক্তরা অনেক কিছুই জানেন, আবার এমন কিছু বিষয়ও আছে যা অনেকেরই অজানা।জানা যায়, ষাটের দশকের শেষ দিকে জামাল ভুঁইয়ার বাবা ইনসান ভূঁইয়া ও মা রাজিয়া আক্তার ডেনমার্কের কোপেনহেগেনে পাড়ি জমান।জামালের জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। কাটিয়েছেন শৈশব, কৈশোর। বাবা মায়ের স্বপ্ন ছিলো ছেলে আইনজীবি কিংবা ডাক্তার হবে। কিন্তু জামাল স্থির করে নিয়েছিলেন তিনি ফুটবলার হবেন।মূলত তার ফুটবলের হাতেখড়িও হয় সেখানেই। পরবর্তিতে দেশের হয়ে খেলতে ২০১১ সালে বাংলাদেশে আসেন। ট্রায়ালে অংশ নেন। প্রথমবার অবশ্য উত্তীর্ণ হতে পারেননি। তাই ২০১৩ সালে আবার ফিরে আসেন দেশে।এবার তিনি টিকে যান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার হাত ধরে বাংলাদেশ পায় বেশ কিছু সাফল্য।এখন তাকে ছাড়া জাতীয় দলের কথা ভাবাই যায় না। জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় তিনি।তার নেতৃত্বেই ২০১৫ সালে বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ডকাপে রানার্স-আপ হয়েছিল। তিনি হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে একের পর এক সাফল্য দেখেয়েই যাচ্ছেন এ ফুটবলার। এদিকে মাঠে ফুটবলার হয়ে লড়াইয়ের পাশাপাশি এরই মধ্যে ভবিষ্যৎ লক্ষ্যও নির্ধারণ করেছেন জামাল ভুঁইয়া।তার অনেক বড় স্বপ্ন খেলোয়াড়ি জীবন শেষে লাল-সবুজ দলের কোচ হয়ে ডাগ আউটে দাঁড়ানো!খেলোয়াড়ি জীবন শেষে কেউ কোচিংয়ে আসেন। আবার কেউ বা মাঠের ফুটবল দূর থেকে দেখতে পছন্দ করেন। কিন্তু ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার অবসরের পর ফুটবল আঁকড়ে ধরেই থাকতে চান বলে জানা যায়।প্রসঙ্গত, একদিকে মাঠে যেমন দাপিয়ে বেড়াচ্ছেন, তেমনি মাঠের বাইরেও সুখি-বিলাসী জীবন কাটাচ্ছেন জামাল।আজ থেকে প্রায় দুই বছর আগে অর্থাৎ ২০২০ সালের দিকে, তাতিয়ানা নামের এক সুন্দরী যুবতীকে বিয়ে করেছিলেন তিনি।ধারনা করা হয়েছিল জামাল যেহেতু ফুটবল খেলোয়াড়, সেহেতু তার স্ত্রী হয়তো ফুটবলের ভক্ত হয়ে থাকবে।কিন্তু এক সংবাদ সম্মেলনে জামাল জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছিলেন তার স্ত্রী ফুটবল খেলা বোঝেন না।এমনকি অন্যান্য খেলোয়াড়দের স্ত্রীর তুলনায় একদমই আলাদা জার্মানির কোলনে বেড়ে ওঠা তাতিয়ানা।২০১৯ সালের ৮ আগস্ট জার্মানির এক কফি হাউসে প্রথমবারের মতো দেখা করেন এই প্রেমিক যুগল।এরপর মন দেয়া-নেয়া। দুই পরিবারের সম্মতিতে সম্পর্ককে এগিয়ে নেন এবং অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।সে সময় এক প্রকার সবার অলক্ষ্যেই বিয়ের কাজটা সেরে ফেলেছিলেন জাতীয় দলের এই অধিনায়ক।যার ফলে তখন কনের নাম-ধাম, পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি। শুধু জানা গেছে, ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি তিনি।পরবর্তিতে অবশ্য সামনে আসে বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করেছিলেন জামাল। ঢাকার কেরানীগঞ্জের মেয়ে সে। তবে পড়াশুনা করছেন জার্মানিতে, কম্পিউটার সায়েন্স নিয়ে।ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়েছে জামালের বিয়ের অনুষ্ঠান।নতুন জীবন নিয়ে এরইমধ্যে স্বপ্নের জাল বুনে ফেলেছেন জামাল ভূঁইয়া। এমনকি এ সাক্ষাৎকারে, চার সন্তানের বাবা হওয়ার ইচ্ছেও পোষণ করেছিলেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad