Ad

আইপিএলে আজ অভিষেকের অপেক্ষায় লিটন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
litton-das-98797692
Durbin News

এবারের আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা শুরু থেকেই বেশ রোমাঞ্চের মধ্যে আছেন। কারণ কলকাতা একের পর এক ম্যাচে অবিশ্বাস্য সব জয় তুলে নিচ্ছে। নিজেরদের প্রথম ম্যাচে পাঞ্চাব কিংসের কাছে হারলেও ,পরের দুই ম্যাচে প্রথমে বেঙ্গালোরুকে হারিয়েছে ৮১ রানের বিশাল ব্যবধানে। পরের ম্যাচে, গুজরাট এর বিপক্ষে জয়টা ছিলো অবিশ্বাস্য ও আইপিএল ইতিহাসে তো, এক অবিশ্বরণীয় জয়ই । তবে জয়ের ধারায় ফিরলেও ,একটা জায়গায় এখনো ব্যর্থ কলকাতা। টি-টোয়েন্টিতে যে রকম দুর্দান্ত ওপেনিং জুটি আশা করে সবাই, সেটা এখনো পূরণ করতে পারছে না কলকাতার ওপেনাররা। গুজরাটের বিপক্ষে ম্যাচেও, বিদেশী ওপেনার “রহমানুল্লাহ গুরবাজ” ছিলেন মলিন। গুজরাটের দেওয়া ২০৫ রানের টার্গেটে খেলতে নেমে, ১২ বলে মাত্র ১৫ রান করে আউট হন গুরবাজ। যা কি না বর্তমান টি-টোয়েন্টি প্রেক্ষাপটে আদর্শ ব্যাটিং নয়। আফগানিস্তানের ওপেনার, গুরবাজের ব্যাটিংয়ে ধারাবাহিক ছন্দটা, ঠিকমতো না আসায় তাঁর জায়গায়, লিটনকে একাদশে নিতেই পারে কলকাতা।ক’দিন আগেই আইপিএল খেলতে কলকাতা পৌঁছেছেন লিটন কুমার দাস। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে, একদিন রেস্ট করে যোগ দিয়েছেন অনুশীলনে। কলকাতা কর্তৃপক্ষও, লিটনকে অন্ত্যন্ত সাদরে বরণ করে নিয়েছেন। দলের বাকি সদস্যদের সঙ্গে, ইতোমধ্যেই নিজেকে মানিয়ে নিয়েছেন লিটন। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে, লিটনের সাথে আরেক ইংলিশ ওপেনার, জেসন রয়েরও খেলার জোর সম্ভাবনা রয়েছে। জেসন রয়ের, এর আগেও কলকাতার হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকায়, হয়তো অভিজ্ঞতার বিচারে, গুরবাজের বদলে খেলতে পারেন রয়।তবে লিটন ও রয়ের সাম্প্রতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান, জেসন রয়ের চেয়ে লিটনকেই বেশি এগিয়ে রাখছে। লিটন সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে, সিরিজে খেলেছেন দুর্দান্ত। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ম্যাচে খেলেছেন, ৫৭ বলে ৭৩ রানের এক ঝলমলে ইনিংস। আর আয়ারল্যান্ডের বিপক্ষে, প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছেন, যথাক্রমে ৪৭ ও ৮৩ রানের ইনিংস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রান করেছিলেন মাত্র ৪১ বলে। স্ট্রাইকরেট ছিলো দুইশোর উপরে, যা কিনা এখনো পর্যন্ত, তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটটা, লিটন বেশ ভালোই উপভোগ করছেন, এটা তাঁর ব্যাটিং এপ্রোচ দেখে বোঝাই যায়। অন্যদিকে জেসন রয় শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন, ২০২২ সালের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাজে ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছেন ,প্রায় ৮ মাস হতে চললো। তবে নিয়মিত সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডের ওয়ানডে দলে। বাংলাদেশের বিপক্ষে, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই, খেলেছিলেন ১৩২ রানের ম্যাচ জয়ী এক ইনিংস। ফরম্যাট ভিন্ন বলেই ,অনেকেই জেসন রয় থেকে লিটন দাসকে এগিয়ে রাখছেন। তবে লিটন একাদশে সুযোগ না পেলেও, অবাক হওয়ার কিছুই থাকবে না। এখন দেখার বিষয় আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে, কলকাতা কর্তৃপক্ষ অভিজ্ঞতাকে এগিয়ে রাখে, নাকি সাম্প্রতিক পারফর্ম্যান্সকে মূল্যায়ন করে। উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে আইপিএল খেলার সুযোগ পেয়েছিলো তিন ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে তিন ম্যাচ পরে ,চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। অন্য দুই ক্রিকেটার, সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের কলকাতার হয়ে খেলার কথা থাকলেও, সাকিব নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন, পারিবারিক কারণ দেখিয়ে। আর লিটন কলকাতার সাথে যোগ দিয়ে, এখন অভিষেকের অপেক্ষায় আছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad