Ad

লঙ্কান প্রিমিয়ার লিগে তিন বাংলাদেশি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

লঙ্কা প্রিমিয়ার লিগের আসন্ন আসর শুরু হবে ৩০ জুলাই। চলবে ৩০ আগস্ট পর্যন্ত। তবে এখনো শুরু হয়নি এই আসরের দল গুছানোর কাজ। কেবল নেওয়া হয়েছে ড্রাফটের ক্রিকেটারদের তালিকা। এই তালিকায় আছেন বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা। নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটারও। তাদের মধ্যে একজন আগেরবারও অংশ নিয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে।এ পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম দিয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার - সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব।পরিসংখ্যানে তাকালে দেখা যায়, লিটন দাস ১৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রায় ১২৯ স্ট্রাইকরেটে করেছেন ৪০৫৫ রান। আফিফ খেলেছেন ১২৪টি ম্যাচ। ব্যাট হাতে ১২২ স্ট্রাইকরেটে করেছেন ২৩৩৯ রান ও বল হাতে ৮ ইকোনমিতে নিয়েছেন ২৯টি উইকেট। আর সাকিব আল হাসান তো টি-টোয়েন্টির ফেরিওয়ালা। খেলেছেন ৪০৩টি ম্যাচ। ১২৪ স্ট্রাইকরেটে সংগ্রহ করেছেন ৬৭৭৯ রান। বল হাতে নিয়েছেন ৪৫১টি উইকেট। টি-টোয়েন্টির অনেক রেকর্ড নিজের ঝুলিতে পুরেছেন বাংলাদেশ অধিনায়ক। বিপিএল, আইপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশ - সব বড় বড় লিগেই খেলার বিস্তর অভিজ্ঞতা আছে তার।তবে শুধু এই তিন ক্রিকেটারেই শেষ না। এলপিএলের ড্রাফটে নাম লেখানোর সুযোগ আছে আরো বাংলাদেশি ক্রিকেটারদের। আগামী ১৫ মে পর্যন্ত ড্রাফটে নাম নেওয়া হবে। আর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন।বাংলাদেশের আফিফ গত আসরেও এলপিএলে অংশগ্রহণ করেছিলেন। টুর্নামেন্টের মাঝপথে জাফনায় যোগ দিয়েছিলেন তিনি। আফিফ দল পেয়েছিলেন ড্রাফটের বাইরে থেকেই। এক ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে চমক দেখালেও পরের ম্যাচগুলোতে নামের প্রতি সুবিচার করতে পারেননি।বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটাররাও ইতোমধ্যে নাম লিখিয়েছেন এলপিএলের ড্রাফট তালিকায়। তাদের মধ্যে আছেন, অস্ট্রেলিয়ার শন মার্শ, ম্যাথু ওয়েড, ডার্সি শর্ট ও উসমান খাজা। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি। পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ, ওয়াহাব রিয়াজ ও নাসিম শাহ। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড,ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস ও অ্যাশলে নার্স। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল ও ডগ ব্রেসওয়েল।তবে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড আগেই জানিয়ে দিয়েছেন যে তারা কেবল এলপিএলের প্রথম অর্ধে অংশ নিতে পারবেন। একই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলবে তাই সম্পূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। এছাড়া সমসাময়িক সময়েই চলবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। ফলে ক্রিকেটাররা বিভক্ত হয়ে যাবেন এই তিন টুর্নামেন্টে৷ তাই এলপিএলের আসর জুড়ে তারকা বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে আছে শঙ্কা। আবার বাংলাদেশের তখন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আছে। তাই টাইগাররাও সম্পূর্ণ টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা তা অনিশ্চিত। জুন-জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট এবং তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।এলপিএলের প্রধান নির্বাহী দোদানয়েলা বলেন, ‌‘লঙ্কা প্রিমিয়ার লিগের আরেকটি আসর শুরুর ব্যাপারে আমরা খুবই রোমাঞ্চিত। টুর্নামেন্টটি শুরু করতে আমরা মুখিয়ে আছি। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে সফল একটি টুর্নামেন্ট আয়োজনের আশা ব্যক্ত করছি।'২০২৩ সালের আসরেও অংশ নিবে পাঁচটি দল৷ কলম্বো, জাফনা, গল, ক্যান্ডি ও ডাম্বুলা। প্রত্যেকটি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটাররা নেওয়া যাবে। সবগুলো দল প্রত্যেকের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের তলানির দলটি বাদ পড়বে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad