Ad

আলো ছড়ানো নৈপুন্যে মেসির অন্যরকম সেঞ্চুরি!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Lionel Messi Inter Miami celebrates 072523_0
Durbin News

ইউরোপের পর এখন আমেরিকারও হৃদয় জয় করে নিচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে নিজের ২য় ম্যাচে আরো দুরন্ত এলএমটেন। আটলান্টাকে ৪ গোলে উড়িয়ে দিলো তার দল। এই চার গোলের প্রত্যেকটিতে ছিল মেসির অবদান। সেই অবদানের পাশাপাশি এই ম্যাচে গোল করে, গড়েছেন বিরল এক অবিস্মরণীয় রেকর্ড। অফিশিয়াল ম্যাচে এ নিয়ে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করলেন মেসি। অর্থাৎ তার ক্যারিয়ারে ১০০তম ক্লাব হিসেবে আটলান্টার বিপক্ষে গোল করেছেন কালজয়ী এই আর্জেন্টাইন।মোট ২৩টি দেশের ১০০টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল করার বিরল রেকর্ড গড়লেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। পুরো ক্যারিয়ারে ১১৫টি আলাদা আলাদা ক্লাবের মুখোমুখি হয়েছেন মেসি। তার মাঝে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড এর সবচেয়ে বেশি গোলের শিকার হয়েছেন স্প্যানিশ ক্লাব সেভিয়া। এই ক্লাবের বিপক্ষে ৩৮ বার বল জালে জড়িয়েছেন মেসি। অন্তত একটি করে গোল করেছেন ২৭টি ক্লাবের বিপক্ষে।মেসির অবিস্মরণীয় কীর্তি এখানেই শেষ নয়। আটলান্টার বিপক্ষে দুটি করে গোল করেছেন মেসি ও রবার্ট টেইলর। মায়ামির ইতিহাসে এই প্রথম এক ম্যাচে দলটির দুজন খেলোয়াড় একাধিক গোল করলেন। মজার বিষয় হলো, আটলান্টার বিপক্ষে মেসি দুটি গোলই করেছেন তার ডান পায়ে। মেসির ডান পায়ে জোড়া গোল দেখা গেল দীর্ঘ আট বছর পরে। সবশেষ লা লিগায় ২০১৫ সালে লেভান্তের বিপক্ষে ডান পায়ে একই ম্যাচে দুটি গোল করেছিলেন তিনি।মেসির লম্বা সাফল্যময়ী ক্যারিয়ারের তৃতীয় ক্লাব ইন্টার মায়ামি। এর আগে বার্সেলোনা ও পিএসজির হয়ে ৯৮টি আলাদা প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিলেন তিনি। এ ক্লাবগুলোর বিপক্ষে মেসির গোলের সংখ্যা ছিল ৭০৪টি। মায়ামির হয়ে তার ৯৯ তম প্রতিপক্ষ ছিল মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুল। অভিষেকের এই ম্যাচেও ছিল লিওর অসাধারণ গোল। এরপর ১০০তম প্রতিপক্ষ হিসেবে আটলান্টাকে তো পুরো দুমড়ে মুচড়ে দিলেন সাবেক এই বার্সা মহাতারকা।২০০৫ সালের ১ মে বার্সেলোনার হয়ে অফিশিয়াল ম্যাচে প্রথম গোল পেয়েছিলেন মেসি। প্রতিপক্ষ ছিল আলবাখেট। মেসি যে ১০০ ক্লাবের বিপক্ষে গোল করেছেন, এর মধ্যে স্পেনের লা লিগার ক্লাবই সবচেয়ে বেশি। ৩৬ বছর বয়সটা যেন মেসির জন্য সংখ্যা মাত্র। বুড়ো বয়সে এসেও তাক লাগিয়ে দিচ্ছেন বার্সায় থাকা সেই তরুণ বয়সের মতোই। আটলান্টার বিপক্ষে গোল করেছেন ২টি। এসিস্টও ছিল ১টি। চার নাম্বার গোলের উৎসটাও হয়েছিল মেসির থেকেই গোলের জন্য নেওয়া ৪টি শটের মধ্যে শুধু ১টি গোলপোস্টে ছিল না। দুবার ড্রিবল করার সুযোগ পেয়ে দুবারই সফল। গোল হওয়ার মতো পাস দিয়েছেন ৩টি। আমেরিকায় এসে যেন নিজেকে খুজে পেলেন নতুন করে। স্বতস্ফুর্ত মেসি যেন মনের মাধুরি মিশিয়ে নৈপুন্য দেখিয়ে যাচ্ছেন ফুটবলের অপরিচিত দেশ আমেরিকাবাসীকে। যেন তিনি দায়িত্ব নিয়েছেন বাস্কেট-রাগবি খেলার পাশাপাশি ফুটবলটাকে দেশটিতে জনপ্রিয় করে তোলার। সমালোচনা থাকতে পারে যে মেসি বছরের পর বছর ইউরোপের সেরা ক্লাবগুলোকে ঘোল খাইয়েছেন, তাঁর কাছে উত্তর আমেরিকার তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলে এমন পারফরম্যান্স প্রত্যাশিতই।কিন্তু মানুষের বয়সের সাথে সাথে খেলোয়াড়দের পারফর্মেন্সের গ্রাফ চিত্র নিচের দিকে যেতে থাকে। মেসির ক্ষেত্রে যেন নিয়মের ব্যতিক্রম হচ্ছে। বয়সের সাথে সাথে তার নৈপুন্য ঝলক যেন আরো বেড়েই চলেছে। দূরবীন/এন/এ

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad