

আইপিএলের নিলামের প্রথম দিনেই দল পেয়ে গেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমান চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজকে পেতে খরচ করেছে সাড়ে ৩ কোটি রুপি।নিলামের দ্বিতীয় দিনে আরও এক বাংলাদেশি ক্রিকেটার বিক্রি হয়েছেন—নাম শুনে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি সাকিব আল হাসান নন। বিসিসিআই আগেই সাকিব আল হাসানকে নিলামের তালিকা থেকে বাদ দিয়েছে। দ্বিতীয় দিনে যে বাংলাদেশি খেলোয়াড় নিলামে উঠেছেন, তিনি জাতীয় দলের তরুণ ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব। তাকে দলে নিয়েছে আইপিএলের সাবেক চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস।এখানেই শুরু হয় প্রশ্ন। আইপিএলের মূল নিলাম তো অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৬ ডিসেম্বর। তানজিম সাকিবের ভিত্তিমূল্যও নির্ধারিত আছে—৭৫ লাখ রুপি। তাহলে নিলামের আগেই কীভাবে গুজরাট টাইটানস তাকে দলে নিল? আইপিএল তো আর বিপিএল নয় যে নিলামের বাইরে ইচ্ছেমতো খেলোয়াড় দলে নেওয়া যাবে।এর পেছনের বাস্তবতা হলো—এটি কোনো বাস্তব নিলাম নয়। এটি ছিল একটি মক নিলাম। আয়োজন করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই মক নিলামের আয়োজন করেন, যার মূল উদ্দেশ্য ছিল আসন্ন আইপিএল নিলামের আগে ক্রিকেটারদের সম্ভাব্য বাজারমূল্য এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশল বিশ্লেষণ করা।মক নিলামটিকে বাস্তবের মতোই উপস্থাপন করতে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির নামেই প্রতিনিধি রাখা হয়েছিল। প্রথম দিনে সেখানে মুস্তাফিজুর রহমান সাড়ে ৩ কোটি রুপিতে ‘বিক্রি’ হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। দ্বিতীয় দিনে তানজিম হাসান সাকিবকে তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতেই দলে নেয় গুজরাট টাইটানস।অর্থাৎ, গুজরাট টাইটানসের সঙ্গে তানজিম সাকিবের এই চুক্তি পুরোপুরি কাল্পনিক—এটি কেবল একটি মক নিলামের অংশ।তবে প্রশ্ন থাকতেই পারে, কেন ৭৫ লাখ রুপিতেই গুজরাট সাকিবকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে? বাস্তব নিলামের প্রেক্ষাপট বিবেচনা করলে বিষয়টি বেশ যৌক্তিক। ১৬ ডিসেম্বরের নিলাম হবে তুলনামূলক ছোট পরিসরে। অধিকাংশ দলের কাছেই খুব বেশি বাজেট নেই। গুজরাট টাইটানসের হাতে আছে প্রায় ১৩ কোটি রুপি, আর তারা সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় নিতে পারবে।ফ্র্যাঞ্চাইজিটি চাইবে অন্তত ১–২ জন বড় নাম দলে ভেড়াতে। সে ক্ষেত্রে বাকি স্কোয়াড পূরণ করতে কম বাজেটের কার্যকর খেলোয়াড় প্রয়োজন হবে। গুজরাটের পেস আক্রমণে কিছুটা ঘাটতি রয়েছে, বড় কয়েকটি নাম তারা আগেই ছেড়ে দিয়েছে। সেই জায়গায় কম দামে তানজিম হাসান সাকিব হতে পারেন কার্যকর একটি বিকল্প।আইপিএলের ইতিহাসও বলে, বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তুলনামূলক কম। ফলে ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে বিড শুরু হলে অন্য দলগুলো আগ্রহ নাও দেখাতে পারে। সেক্ষেত্রে ওই দামেই সাকিবকে পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে গুজরাটের।সব মিলিয়ে, ১৬ ডিসেম্বরের আসল নিলামের আগে বিষয়টি বোঝাতেই এই মক নিলামের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বাস্তব নিলামে কী ঘটে, সেটার উত্তর মিলবে নির্ধারিত দিনেই।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।