গাজা

(২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার)

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকার প্রতিশ্রুতি ফিফার

ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকায় যখন বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, সড়ক ও খাদ্য উৎপাদন অবকাঠামো পুনর্গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা চলছে, ঠিক তখনই একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা এসেছে। ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন স্টেডিয়াম নির্মাণে ৫ কোটি ডলার (প্রায় ৬১২ কোটি ১১ লাখ টাকা) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গাজার পুনর্গঠনে ৭০০ কোটি ডলার: ‘শান্তি পর্ষদ’ বৈঠকে ট্রাম্পের ঘোষণা

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত তথাকথিত ‘শান্তি পর্ষদ’–এর প্রথম বৈঠকে ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য ৭০০ কোটি ডলারের তহবিল প্রতিশ্রুতির কথা জানান। তাঁর দাবি, ৯টি সদস্যরাষ্ট্র প্রাথমিকভাবে এ তহবিলে অর্থ দিতে সম্মত হয়েছে। একই সঙ্গে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনে পাঁচটি দেশ নীতিগত সম্মতি দিয়েছে।

২০২৫ সালে বিশ্বজুড়ে ১২৮ সাংবাদিক নিহত, সবচেয়ে ভয়ংকর অঞ্চল গাজা: আইএফজে

২০২৫ সালে বিশ্বজুড়ে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১২৮ জন সাংবাদিক। বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফেডারেশন (আইএফজে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহত সাংবাদিকদের বড় একটি অংশের মৃত্যু হয়েছে পশ্চিম এশিয়ায়, বিশে