
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

ফিফাযুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন স্টেডিয়াম নির্মাণে ৫ কোটি ডলার (প্রায় ৬১২ কোটি ১১ লাখ টাকা) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প–এর ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে। একই বৈঠকে নয়টি দেশ গাজা পুনর্বাসন তহবিলে ৭০০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করে এবং পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে সম্মতি জানায়।
জিয়ান্নি ইনফান্তিনোজানান, ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি— ১ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে একটি ফুটবল একাডেমি, ৫০টি ‘অ্যারেনা মিনি পিচ’ নির্মাণে ২৫ লাখ ডলার, ৫টি পূর্ণাঙ্গ ফুটবল মাঠ, প্রতিটির জন্য ১০ লাখ ডলার।
ইনফান্তিনো বলেন, শুধু বাড়ি, স্কুল বা হাসপাতাল পুনর্গঠন করলেই হবে না; মানুষের আশা ও আস্থাকেও পুনর্গঠন করতে হবে। ফুটবল সেই কাজটিই করে।
বৈঠকে প্রদর্শিত এক ভিডিওতে বলা হয়, একটি সাধারণ বল ও একটি মাঠ নতুন করে আশা জাগাতে পারে। ফিফা জানিয়েছে, গাজায় বয়সভিত্তিক, অপেশাদার ও আঞ্চলিক পর্যায়ে ফুটবল লিগ চালুর পরিকল্পনাও রয়েছে। লক্ষ্য—কমিউনিটি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পূর্ণাঙ্গ ফুটবল কাঠামো গড়ে তোলা।
উল্লেখ্য, গাজার আলাদা কোনো জাতীয় দল নেই। গাজা ও পশ্চিম তীর মিলিয়ে গঠিত ফিলিস্তিনি দল ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পেলেও কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
চলতি বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে ইনফান্তিনো নিয়মিতই হোয়াইট হাউসে যাচ্ছেন। ‘বোর্ড অব পিস’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর সময়ও তিনি উপস্থিত ছিলেন।
বৈঠকে ট্রাম্প ইনফান্তিনোর ভূমিকার প্রশংসা করে রসিকতার সুরে বলেন, তিনি ফুটবলের প্রধান—খারাপ কিছু তো নয়।
তবে গাজার চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে স্টেডিয়াম নির্মাণের এ ঘোষণা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—অবকাঠামো পুনর্গঠনের জরুরি চাহিদার তুলনায় ক্রীড়া স্থাপনায় বিনিয়োগ কতটা অগ্রাধিকার পাওয়া উচিত।
গাজা পুনর্গঠন ও শান্তি উদ্যোগের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ফিফার এ প্রতিশ্রুতি এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।