যুক্তরাষ্ট্র
(০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার)
যুদ্ধ-পরবর্তী ইরান পুনর্গঠনে সক্রিয় চীন, মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর কৌশল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী হয়ে উঠেছে চীন। বিশ্লেষকদের মতে, এটি শুধু অর্থনৈতিক স্বার্থের বিষয় নয়; বরং মধ্যপ্রাচ্যে নিজেদের ভূরাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার বৃহত্তর কৌশলের অংশ।

হরমুজ প্রণালি নিয়ে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের, ‘ইরানকে টোল আদায় করতে দেওয়া হবে না’
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানকে কোনো ধরনের টোল বা শুল্ক আদায়ের সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক বাণিজ্যিক নীতিমালার পরিপন্থি হবে।

কঠিন সময়েই চ্যাম্পিয়নদের আসল পরীক্ষা: রোনালদো
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে পর্তুগাল জাতীয় দল। যাত্রার আগে দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, টুর্নামেন্টে প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মিলবে কঠিন পরিস্থিতিতে। একই সঙ্গে তিনি বিশ্বকাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি ও যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দুই দেশের আলোচকেরা যখন মতপার্থক্য কমিয়ে একটি সম্ভাব্য সমঝোতার পথে এগোতে চেষ্টা করছেন, তখন ওয়াশিংটনের পক্ষ থেকে এ ধরনের কঠোর বার্তা এলো।

গ্রিন কার্ডে নতুন নিয়ম, আবেদন করতে নিজ দেশে ফিরতে হবে
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে মার্কিন প্রশাসন। নতুন নীতিমালা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর গ্রিন কার্ডের আবেদন করা যাবে না। আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পাকিস্তানের মাধ্যমে জবাব পাঠাল ইরান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে ইরান। একই সময়ে অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে দুটি বড় জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান।

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণের ইঙ্গিত, সতর্কবার্তা ইরানের স্পিকারের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সাম্প্রতিক নৌযান হামলা ও সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বন্দরে আঘাতের ঘটনার পর তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের সামনে ‘দুটি পথ’—ইরানের কড়া বার্তা, উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। শান্তি আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব দেওয়ার পর তা পর্যালোচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রেক্ষাপটে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণা দিয়েছে ইরান। এ সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ইরানকে ধন্যবাদ জানিয়েছেন।

হরমুজে মার্কিন অবরোধ: তিন দিনে ১০ জাহাজ ফিরিয়ে দিল সেন্টকোম
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরুর পর গত তিন দিনে অন্তত ১০টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানিয়েছে, অবরোধ কার্যকরের পর এখন পর্যন্ত কোনো জাহাজই তা ভেঙে পার হতে পারেনি।
