আন্তর্জাতিক


হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণের ইঙ্গিত, সতর্কবার্তা ইরানের স্পিকারের


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৫ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণের ইঙ্গিত, সতর্কবার্তা ইরানের স্পিকারের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সাম্প্রতিক নৌযান হামলা ও সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বন্দরে আঘাতের ঘটনার পর তিনি এ মন্তব্য করেন।

 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহন ঝুঁকির মুখে পড়েছে। তবে ‘নতুন সমীকরণ’ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

 

গালিবাফ তার পোস্টে আরও লেখেন, ‘আমরা ভালো করেই জানি, যুক্তরাষ্ট্রের পক্ষে বর্তমান পরিস্থিতি দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব নয়। অথচ আমরা এখনো কিছু শুরুই করিনি।’

 

এর আগে সোমবার মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া দুটি হামলার ঘটনায় যুদ্ধবিরতি নতুন করে চাপে পড়ে। মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ছয়টি ছোট নৌকা এবং বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে।

 

একই দিনে পারস্য উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল বন্দরে আগুন লাগে।

 

ফুজাইরাহ বন্দরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে। এছাড়া হরমুজ প্রণালির বাইরে এটিই আমিরাতের একমাত্র জ্বালানি রপ্তানির পথ হিসেবে বিবেচিত।

 

সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।


সম্পর্কিত

হরমুজ প্রণালিহামলাইরানযুক্তরাষ্ট্রসংযুক্ত আরব আমিরাত

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।